| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
েমা: ফখরুল ইসলাম_২০১০
পি.জি.ডি ইন টেক্সটাইল, এম.বি.এ ইন টেক্সটাইল (বুটেক্স), ম্যানাজার (ল্যাব এবং ডাইং), নাসা সুইং থ্রেড লি: (নাসা গ্রুপ)।
চারদিকে আজ পাখির কোলাহল
চোখ ঝলসানো রঙিন ফুল,
উষ্ণ পবন করে উৎপাত
বসন্ত ভেবে করেছি ভুল
আমি, শত কোটি বছর ধরে
মহাকালের আলো দিয়ে,
রচিত কবির মুক্তি
এক কাব্যমালার উক্তি।
সুনিশ্চিত দিগন্ত রেখা
তপ্তহীন ভূমৃত্তিকা
সুস্পষ্ট পথ তবু আজ
মনে অযুক্তি।
এখন আর তুমি বিশ্বাসীত ন্ও
সব “তুমি” সাধারণ অবিশ্বাসীদের সারিতে,
হৃদয় তোমার পরিবর্তনশীল
পরিবর্তীত হয় কেন্দ্রমূখীতে।
কেন্দ্রে আমার বিচরণ অবান্ঞিত
শুধু ধ্রুম্যজাল আর মেঘের প্রলেপন,
উচ্চচাপ ও তাপ তোমায় গলায়
পরক্ষনেই আবার দাও আস্তরণ।
অসীম সুতান কাব্য কথা
সব কি সাজানো?
নকল নয়তো?
হয়তোবা শুন্যে শুরু।
আজ, তাও কি অস্পষ্ট,
যেখানে সময় অবান্তর।
এ এক মহা নিস্তব্ধতায়
আলোর অন্তহীন রেখা।
©somewhere in net ltd.