নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার চারিদিক আমি আমার চোখে যেভাবে দেখি বা দেখতে ভালো লাগে সেইভাবেই তুলে ধরতে চাই যদিও জানি যে সবাই আমার চোখ দিয়ে এই দুনিয়া দেখবেনা, যেহেতু আমার চোখ দিয়ে দেখছেনা তাই আমার দেখা দুনিয়া সবার ভালো লাগতেই হবে এমন কোন শর্ত প্রযোজ্য নয়....:)

নুহা ফারহান

জীবনের সবগুলো আনন্দময় মুহূর্তকে সহজ করে উপভোগ করতে চাই ......;)

নুহা ফারহান › বিস্তারিত পোস্টঃ

হুজুগে নয় বরং উৎসবপ্রিয় বাঙ্গালি জাতি

১০ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:৫৭

প্রায়ই আশেপাশের মানুষদের মুখ থেকে শুনতে পাই যে জাতি হিসাবে আমরা মানে বাঙ্গালীরা নাকি এক্কেবারে হুজুগে। এই নিয়ে মানুষদের আফসোস দেখি পাহাড় পর্বত হয়ে যাছে আর এক্ষেত্রে শেষ বক্তব্যটা হয় নিজে এমন একটা হুজুগে জাতির অংশ বলে লজ্জায় মাথা কাটার আফসোসে । এর উদাহারন হিসাবে উপস্থাপিত হয় বর্তমানের বহুল আলোচিত বা বলা ভালো সমালোচিত বেশ কিছু ইভেন্ট যেমন লাখো কণ্ঠে সোনার বাংলা , ১৬ই ডিসেম্বর এর সবার একসাথে জাতীয় পতাকাকে প্রোফাইল পিক দেয়া ইত্যাদি আরও নানা কিছু :) হুজুগে বলেই নাকি দেশের এত সব গুরুত্বপূর্ণ সমস্যাকে বাদ দিয়া মানুষরা এসব ফালতু জিনিস নিয়া লাফালাফি করে ;) আদর্শ একটা জাতি হলে আমরা তার বদলে দেশের গুরুত্বপূর্ণ সমস্যাগুলা নিয়া মাতামাতি করতাম ( আমাদের দেশের খাটি রাজনীতিবিদদের মত ...;) ) এর ফলে দেশের কোন লাভতো হচ্ছে নাই বরং বহিঃবিশ্বে আমরা জাতিগত মান হারাচ্ছি X(( সত্যি যদি তাই হয় তবে আমার মনে হয় বহিঃবিশ্ব নিয়া এখন থেকে বরং কম মাথা ঘামানো উচিৎ B-) । কেননা আমরাই এমন একমাত্র জাতি যারা সামান্য ছোট কোন বিষয়কে একেবারে উৎসবের পর্যায়ে নিয়ে যেতে পারি , একটা মুহূর্তের মধ্যে ছোট্ট একটা আনন্দকে শত শত মানুষের মাঝে ছড়িয়ে সবার মাঝে উৎসবের বারতা ছড়িয়ে দিতে পারি। সব কিছুতে নাহয় লাভ নাইবা খুঁজলাম :) আর এইসব ছোটখাটো উৎসবগুলার পাশাপাশি নানা সমস্যা নিয়ে যে আলোচনা হচ্ছেনা তাতোনা। যারা সত্যি সত্যি এইসব সমস্যার সমাধানে কাজ করছে এইসব আনন্দের দুএকটা মুহূর্ত এর জন্য তাদের আর এমন কি আসে যায় । এতসব ঝামেলার মধ্যেও আমরা যে কিছু সময়ের জন্য হলেও একসাথে সবাই মিলে ধর্মবিভেদহীন উৎসব সৃষ্টি করতে পারছি তাই বা কম কিসে ? আনন্দ ভাগাভাগি করতে করতেইত দুঃখগুলা, সমস্যাগুলা ভাগাভাগি শুরু হয়ে যায়। :D বাইরের উন্নত যেসব জাতি কখনও এই ধরনের আজগুবি আনন্দের উৎসবের কথা চিন্তাও করতে পারেনা তাদের রসকষহীন যান্ত্রিক জীবনের সবটুকুই কি আমাদের অজানা না ক্রমাগত তাদের অন্ধ অনুকরন করতে করতে আমরা সেসব না দেখার ভান করছি। আমি চাইনা আমার আশেপাশের একটু আলসে, আড্ডাপ্রিয়, একটু অতিরিক্ত কৌতুহলি, ছোটখাটো কোন আনন্দের বিষয়কে বিনা লাভে সব বন্ধুদের মাঝে ছড়িয়ে একে সামান্য কিছু থেকে অসামান্য কোন উৎসবে পরিণীত করার মনোভাবের বাঙ্গালী বন্ধুরা যান্ত্রিক মানুষে পরিণীত হোক যেখানে লাভ ছাড়া বাকি সব কিছু তুচ্ছ বলে বিবেচিত হয়। আমার বলতে ভালো লাগে আমরা বাঙ্গালীরা হুজুগে নই বরং নির্ভেজাল আর নিখাদ আনন্দপিয়াসী উৎসবপ্রিয় এক জাতি ......B-)

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১০ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:১৪

মুক্তমনা অগ্রদূত বলেছেন: ভালো লাগলো।শুভ কামনা :)

২| ১০ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:২১

নুহা ফারহান বলেছেন: ধন্যবাদ @মুক্তমনা অগ্রদূত

৩| ১১ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৩৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: জি, আমাদের সেই ক্ষমতা আছে - আমরা যে কোন দিনকে উৎসবের দিনে পরিনত করে ফেলতে পারি।! :P


আর মন্তব্যের রিপ্লাই দেয়ার জন্য আপনি ছবিতে উল্লেখিত সবুজ বাটনে ক্লিক করে রিপ্লাই দিতে পারেন।

শুভেচ্ছা রইল।

১৬ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৪০

নুহা ফারহান বলেছেন: ধন্যবাদ :)

৪| ১৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:২৪

দিশেহারা রাজপুত্র বলেছেন: প্রকৃত অর্থেই আমরা বাঙালী উৎসব প্রিয় জাতি।
তবে আবেগ প্রবন হওয়ায় কিছু মাথা মোটা আমাদের হুজুগে বলে।

লেখা ভালো লাগল।
ভালো থাকবেন।
শুভ কামনা।

১৬ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৪১

নুহা ফারহান বলেছেন: ধন্যবাদ :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.