নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অতিথি২৫

অতিথি২৫ › বিস্তারিত পোস্টঃ

আইনস্টাইনের ধাঁধা সমাধান

২৯ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৪৯

ধাঁধাঃ



একটি রাস্তার ধারে পাশাপাশি পাঁচটি বাড়ি। ভিন্ন ভিন্ন রঙের এই পাঁচটি বাড়িতে ভিন্ন ভিন্ন পাঁচ দেশের লোক বাস করেন। প্রত্যেকের নিজস্ব পছন্দের পানীয় আছে, আছে আলাদা আলাদা সিগারেটের ব্র্যান্ড। এমনকি তাদের পোষা প্রাণীও ভিন্ন ভিন্ন।

প্রশ্ন হচ্ছে এদের মধ্যে মাছ পোষেন কে?



সূত্রঃ



১. লাল ঘরে বাস করেন ব্রিটিশ।

২. সুইডিশের পোষা প্রাণী কুকুর।

৩. ডেনিশের প্রিয় পানীয় চা।

৪. সাদা বাড়ির বায়ে সবুজ বাড়ি।

৫. সবুজ বাড়ির মালিক কফি পান করেন।

৬. যিনি পল মল (Pall Mall) সিগারেট খান তিনি পাখি পোষেন।

৭. হলুদ বাড়ির মালিক ডানহিল (Dunhill) সিগারেট খান।

৮. মধ্যের বাড়ির বাসিন্দা দুধ পান করেন।

৯. প্রথম ঘরে থাকেন এক নরওয়েজিয়ান।

১০. যিনি ব্লেন্ড (Blend) সিগারেট খান তার প্রতিবেশী বিড়াল পোষেন।

১১. যিনি ব্লু মাস্টার (Blue Master) সিগারেট খান তিনি বিয়ারও পান করেন।

১২. ডানহিল সিগারেট যিনি খান তার পাশের বাড়ির বাসিন্দা ঘোড়া পোষেন।

১৩. প্রিন্স (Prince) সিগারেট খান জার্মানির লোক।

১৪. নীল ঘরের পাশে থাকেন নরওয়ের লোক।

১৫. যিনি ব্লেন্ড খান তার প্রতিবেশী পানি পান করেন।



সমাধান



১। হলুদ>নরওয়ে>পানি>ডানহিল>বিড়াল

২।নীল>ডেনিশ> চা>ব্লেন্ড>ঘোড়া

৩।লাল>ব্রিটিশ> দুধ>পল মল>পাখি

৪।সবুজ>জার্মানি>কফি>প্রিন্স>মাছ

৫।সাদা>সুইডিশ>বিয়ার> ব্লু মাস্টার>কুকুর

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.