নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কিং (রাজা) হওয়ার চেয়ে কিং তৈরি করা অনেক কঠিন

হাসান ইমাম সাগর

হাসান ইমাম সাগর

হাসান ইমাম সাগর › বিস্তারিত পোস্টঃ

আমি একা যাত্রি

১১ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৪

ফাগুনে ফুটেছে ফুল কানন ভরা
শণ শণ বয়ে যায় দক্ষিনা হাওয়া,
প্রজাপতি উড়াল দেয় মেলে দিয়ে ডানা
মৌমাছি মধু খায় নেই কোন মানা।

দিন ভর দিবাকর পুড়ে পুড়ে ডগবগে
লুকোচুরি খেলে সে মেঘের আড়ালে,
বিহঙ্গ দল বেঁধে সন্ধার লগ্নে
কিচিমিচি ডেকেফেরে আপনার বাসাতে।

জোয়ারের জল নামে ভাটির টানে
খাড়ি নদী বয়ে চলে ওই দূর পানে,
মাঝি তুমি কোথা যাও উজান স্রোতে
বারেক জিড়ায়ে যাও কুলেতে এসে।

তিমির কালো নেমে আসে ধরনী পুরে,
শিয়াল মামা ডেকে ওঠে শরিষা ক্ষেতে।
চারিদিকে নিঃসাড় নিঃশব্দ রাত্রি
বহুপথ পেরিয়ে আমি একা যাত্রি।

হাসান ইমাম সাগর

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.