| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বর্তমান ফেসবুক বাংলাদেশের সবচেয়ে বেশি পঠিত একটি গণমাধ্যম। এখানে কৃষক থেকে বুদ্ধিজীবী সকল শ্রেণী পেশার মানুষের এ্যাকসেস রয়েছে। এখানে একজন ব্যবহারকারী খুব সহজে তার মতামত সরাসরি প্রকাশ করতে পারে। আবার ফিডব্যাকও দিতে পারে খুব সহজে। এতবড় একটি বৃহৎ গণমাধ্যমের দ্বার কেন রুদ্ধ করা হলো। কয়েকজন যুুদ্ধ অপরাধীর বিচারের আওতায় এনে যদি এমন কাজটি করতে হয়। তাহলে এটাকে কোন ধরণের নিরপত্তা বলে। যারা যুদ্ধ অপরাধী তাদের সংখ্যা খুবই কম। যারা অপরাধী তাদের শাস্তি পেতে হবে এটাই নিয়ম। সেটা আজ হোক আর কাল। কথায় আছে পাপ বাপেরে ছাড়ে না।
আজ যুদ্ধাপরাধীদের শাস্তির তালিকায় আরো দুইজনের নাম যুক্ত হয়েছে। এতে দেশের অনেক জায়গায় আনন্দো মিছিল করা হয়েছে। অনেক জায়গায় আনন্দের সাড়া পড়ে গেছে। তবে যেখানে এর বিপরিত হয়েছে সেখানে নিশ্চই যুদ্ধাপরাধীর শাস্তি না হোক তার সমার্থন রয়েছে। পৃথিবীর ইতিহাসে পক্ষবিপক্ষ ছিল, আছে এবং থাকবে। তার মধ্যেই ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। তাহলে প্রকৃত শান্তি প্রতিষ্ঠিত হবে। এর এজন্য ফেসবুকের মত এমন একটি সামাজিক গণমাধ্যম বন্ধ থাকতে পারে না। তার কোন অপরাধ নেই। তাই এই সামাজিক গণমাধ্যমটিকে অনতিবিলম্বে খুলে দেওয়া হোক।
©somewhere in net ltd.