নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যাহা সত্য তা সহ্য করবেন প্লীজ।

হাসু মামা

ফাঁকা কলসি বাজে বেশী, আমি একটি ফাঁকা কলসি।

হাসু মামা › বিস্তারিত পোস্টঃ

আবোল তাবোল

১২ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:০৭

আকাশ আমার কাদছে খুব,

আকাশের কি দোষ?

আকাশের ভাই নেই রে কেউ

আকাশ কি মানে পোষ?



মিথ্যেরা সব আপন ছিলো

টানলো কাছে তারাই,

সত্যের ছিলো অসুখ রে ভাই

সত্যের মাঝে হারাই।



ফিরছি খুজে তোমায় আমি

আর কি পাবো দেখা?

মন যে আমার কাদছে খুব,

মনের কাছেই লেখা।



লিখে তোমায় হৃদয় ব্যথা,

আকাশ পানে দিলাম ছুড়ে,

কলম কালি শেষ হলো আজ,

মনের কথা তাও কি ফুরে?



পাগলামি মোর বর্ণমালার

এসব কথা মাঝে,

তোমায় আমি খুজে বেড়াই

সকাল সন্ধ্যা সাঁঝে।



আকাশ তোকে দিলাম ছুটি

রংধনুর ঐ বাঁক

সেথায় পাবি সকল সখা

বৃষ্টির ছবি আঁক।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.