নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Revolution

মাহদী হাসান

মাহদী হাসান › বিস্তারিত পোস্টঃ

আবার সেই মুষ্টিবদ্ধ হাত

২২ শে জুন, ২০১২ সকাল ১১:৫৯



ওরা কি দেখেনি

মুষ্টিবদ্ধ সে হাত,

আগুন ঠিকরে বের হওয়া সে চোখ।

ওরা কি ভুলে গেছে ন্যায়ের সংগ্রামে বুকের রক্ত ঢেলে দেওয়া

সেই যুবকের কাহিনী।



ওরা ভুলে গেছে

আগুন ঝরা সেই দিনের ইতিহাস।

তাইতো ওরা খামচে ধরেছে

আমাদের স্বত্বা।

লালসার লকলকে জিব

জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে

আমাদের সাজানো বাগান।



আমারা ভুলিনি সে ইতিহাস।

পদ্মা মেঘনার পাড়ের মানুষেরা

বারবার ঘুরে দাঁড়িয়েছে

মুষ্টিবদ্ধ হয়েছে হাত বারবার।



তাইতো

বুকের রক্তে রাজপথ রাঙ্গাতে

আমাদের হৃদয়ে জেগে ওঠে স্পন্দন।

তাই আবার স্বপ্ন দেখি

নতুন দিনের,

শোষণের বিরুদ্ধে দীর্ঘায়ত মিছিলের।

আবার সেই মুষ্টিবদ্ধ হাত,

আগুন ঠিকরে বের হওয়া সে চোখ।



মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.