নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অগ্নিবীণা

দেখে যা অনির্বান কি সুখে আছে প্রাণ...

অগ্নিবীনা

বন্ধুগো আর বলিতে পারিনা বড় বিষ জ্বালা এই বুকে দেখিয়া শুনিয়া খেপিয়া গিয়াছি তাই যাহা আসে কই মুখে, রক্ত ঝড়াতে পারিনাকো একা তাই লিখে যাই রক্ত লেখা। বড় কথা বড় ভাব আসেনাকো মাথায় বন্ধু বড় দুখে, অমর কাব্য তোমরা লিখিও বন্ধু যাহারা আছো সুখে। ---কবি নজরুল ইসলাম

অগ্নিবীনা › বিস্তারিত পোস্টঃ

পদ্মা সেতুর নকশা প্রণয়ন প্রতিষ্ঠান মনসেল-এইকমের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হোক

১২ ই ডিসেম্বর, ২০১০ সকাল ৮:৪৯

পদ্মা সেতুর নকশা প্রণয়নে ব্যয় নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। সেতুর বিভিন্ন অংশের নকশা এখনো চূড়ান্ত হয়নি, অথচ চুক্তির পুরো ১১৬ কোটি টাকাই উঠিয়ে নিয়ে গেছে নকশা প্রণয়নে পরামর্শক প্রতিষ্ঠান মনসেল-এইকম। এখন বাকি কাজের জন্য আরও প্রায় ৭০ কোটি টাকা দাবি করছে তারা।

পরামর্শকদের এই চাহিদা অনুযায়ী, বাড়তি অর্থ দেওয়ার প্রক্রিয়া শুরু হলেও এ নিয়ে প্রকল্প পরিচালক ও সেতু বিভাগের মধ্যে টানাপোড়েন শুরু হয়েছে। সেতু বিভাগের পক্ষে বিভাগের নির্বাহী পরিচালক ও সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া জানিয়ে দিয়েছেন, মনসেল-এইকম চুক্তি অনুযায়ী সময়মতো কাজ না করেই সম্পূর্ণ অর্থ উঠিয়ে নিয়েছে। সুতরাং বাকি কাজ তাদের বিনা পারিশ্রমিকে করতে হবে। যদি প্রকল্প থেকে বাড়তি অর্থ দিতেই হয়, সে ক্ষেত্রে যথাযথ কারণ উল্লেখ করে তা সরকারের ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি থেকে অনুমোদন করিয়ে নিতে হবে।

পদ্মা সেতু নির্মাণ সরকারের অগ্রাধিকার প্রকল্প। অভিযোগ উঠেছে, এই সুযোগে প্রকল্প-সংশ্লিষ্টরা নানা ছুতোয় ব্যয় বাড়িয়ে নিচ্ছেন। এরই ধারাবাহিকতায় নকশা খাতেও ব্যয় বাড়ছে।

পদ্মা সেতুর প্রকল্প পরিচালক রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, চুক্তির বাইরে পরামর্শক প্রতিষ্ঠান বাড়তি ২৭টি সমীক্ষা করেছে। এ জন্য বাড়তি টাকা দিতে হচ্ছে। সময়মতো সব কাজ শেষ না হওয়ার বিষয়ে তিনি বলেন, ছোট ছোট কিছু কাজ রয়েছে। সেগুলোও হয়ে যাবে।

পদ্মা সেতুর নকশা প্রণয়নের জন্য ২০০৯ সালের জানুয়ারি মাসে মনসেল-এইকমের সঙ্গে চুক্তি করেছিল সরকার। প্রথমে ২২ মাসের মধ্যে যাবতীয় নকশা প্রণয়নের শর্ত দেয় সেতু বিভাগ। কিন্তু প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে পরবর্তীকালে পরামর্শকদের সঙ্গে যাবতীয় নকশা ১৬ মাসে করার সমঝোতা হয়। আর তাই ২২ মাসে তাদের যে অর্থ দেওয়ার কথা ছিল, তা ১৬ মাসে দেওয়া হবে। অথচ গত নভেম্বরেই ২২ মাস পেরিয়ে গেছে। কিন্তু এখনো সব কাজ শেষ হয়নি।



এই ধরনের অনিয়ম জন্য পদ্মা সেতুর নকশা প্রণয়ন প্রতিষ্ঠান মনসেল-এইকমের বিরুদ্ধে সরকারের উচিত আইনগত ব্যবস্থা নেয়া।





সূত্র-

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১২ ই ডিসেম্বর, ২০১০ সকাল ৯:১৫

কোরা কাগজ বলেছেন: ব্যবস্থা যদি নিতই, তাহলে তো আর এই অবস্থা হয় না। দেখেন সরকারী কর্মকর্তা, নাহয় নেতারা আগেই টাকা খেয়ে বসে আছে .................

১২ ই ডিসেম্বর, ২০১০ সকাল ৯:১৮

অগ্নিবীনা বলেছেন: সেখানেই আমাদের দুঃখ।

২| ১২ ই ডিসেম্বর, ২০১০ সকাল ৯:১৭

ঘুনেপোকা বলেছেন: বেরাদারান, আপনি নিজেই কি এই প্রতিবেদক বা আপনি কি পদ্মা সেতু লইয়া আরও তথ্য দিতে পারবেন। পারলে একটু জানান দেন। আমার খুব দরকার

১২ ই ডিসেম্বর, ২০১০ সকাল ৯:১৯

অগ্নিবীনা বলেছেন: আজকের প্রথম আলোরে খোচা দেন।

৩| ১২ ই ডিসেম্বর, ২০১০ সকাল ৯:২৩

পাখা বলেছেন: এমনো হতে পরে যে বাড়তি প্রায় ৭০ কোটি টাকা দাবি করছে তারা-
তা তাদেরকে বাড়তি ব্যায় করতে হয়েছে কাজ পেতে..
যা আমাদের স্বনামধন্য মন্ত্রী, সচিব, বিভিন্ন আমলা ও মিডেল ম্যান কে দিতে হয়েছে..কারন
কাজ শেষ তো দুরে থাক -শুরু না করে কি ভাবে পুরু টাকা তুলে নিলো..

নিশ্চয় সরকরের মন্ত্রী, সচিব, বিভিন্ন আমলা ও মিডেল ম্যান টাকা খেয়ে তাদেরকে পুরু টাকা তুলেনিতে সাহায্য্য করেছে...
যুগ যুগ ধরে বাংলাদেশ এভাবে হয়ে আসছে..

১২ ই ডিসেম্বর, ২০১০ সকাল ৯:২৯

অগ্নিবীনা বলেছেন: অস্বাভাবিক না।

৪| ১২ ই ডিসেম্বর, ২০১০ সকাল ৯:৩৫

ঘুনেপোকা বলেছেন: বেরাদারানের কথা বুঝলাম না। আপনি নিজেই কি এই প্রতিবেদক। না ধার কইরা পোস্ট দিছেন?

৫| ১২ ই ডিসেম্বর, ২০১০ সকাল ৯:৫১

***হাফিজ*** বলেছেন: মনসেল-এইকমের মালিক কি দেশী না বিদেশী

৬| ১২ ই ডিসেম্বর, ২০১০ সকাল ৯:৫২

ম.শরীফ বলেছেন: @ পাখা:নিশ্চয় সরকরের মন্ত্রী, সচিব, বিভিন্ন আমলা ও মিডেল ম্যান টাকা খেয়ে তাদেরকে পুরু টাকা তুলেনিতে সাহায্য্য করেছে...
যুগ যুগ ধরে বাংলাদেশ এভাবে হয়ে আসছে.'' আপনার সাথে একমত সুতরাং বিচার করতে হবে কারা তাদের টাকা দিল তাদের। অবশ্য যারা দিছে তারা জানে সব সম্ভবের দেশে তাদের কিছুই হবে না । হয় আহম্মাগুলি কিছু বোঝে না! না হয় সুস্থমস্তিস্কে টাকা টা দিয়ে দিয়েছে।

১২ ই ডিসেম্বর, ২০১০ দুপুর ১২:৫৮

অগ্নিবীনা বলেছেন: হু।

৭| ১২ ই ডিসেম্বর, ২০১০ দুপুর ১২:০৬

এম এম কামাল ৭৭ বলেছেন: সরকরের মন্ত্রী, সচিব, বিভিন্ন আমলা ও মিডেল ম্যান টাকা খেয়ে তাদেরকে পুরু টাকা তুলেনিতে সাহায্য্য করেছে...

১২ ই ডিসেম্বর, ২০১০ দুপুর ১২:৫৭

অগ্নিবীনা বলেছেন: হতেও পারে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.