| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সিরিয়ার এখনো উদ্দেশ্যমূলক বিক্ষোভ অব্যাহত থাকায় গত বিশ মাস ধরে চলা নাটকীয় সহিংসতা থেকে বাঁচতে হাজার হাজার মুসলিম সিরিয়ান জীবন রক্ষার্থে দেশ ছেড়ে পালাচ্ছে।
গতকাল ইয়াওমুস সাবতি বা শনিবার সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর দেরায় দুটি বিস্ফোরণে কমপক্ষে ২০ সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে বিবিসি।
যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, একটি সেনা ক্যাম্পে বিস্ফোরকভর্তি দুটি গাড়ি বিস্ফোরণে এ হতাহতের ঘটনা ঘটেছে।
সিরিয়ার রাষ্ট্রীয় গণমাদ্যম জানিয়েছে, দুটি গাড়ি বোমায় “হতাহত ও ক্ষয়-ক্ষতি” হয়েছে। কিন্তু তারা বিস্তারিত কিছু জানায়নি।
এদিকে জাতিসংঘ জানিয়েছে, শুক্রবার একদিনেই সিরিয়া ছেড়ে প্রতিবেশী দশেগুলোতে আশ্রয় নিয়েছেন প্রায় ১১ হাজার সাধারণ মুসলমান। এদের অধিকাংশই প্রতিবেশী দেশ তুরস্কে আশ্রয় নিয়েছেন।
গত বিশ মাসের মধ্যে শুক্রবারই সর্বোচ্চ সংখ্যক মানুষ সিরিয়া ছেড়েছে বলে দাবি করেছে প্রেসিডেন্ট বাশার আল আসাদ বিরোধী আন্দোলনকারীরা।
এ নিয়ে গত বিশ মাসে তুরস্ক, লেবানন, ইরাক ও উত্তর আফ্রিকায় ৪ লাখ ৮ হাজার সিরীয় শরণার্থী আশ্রয় নিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।
বিপুল সংখ্যক শরণার্থীদের আশ্রয় দেয়া তুরস্কের পক্ষে অসম্ভব হয়ে উঠতে পারে বলে মনে করছে তুর্কি কর্তৃপক্ষ। সিরিয়ার মধ্যেই শরণার্থীদের আশ্রয়ের জন্য একটি ‘বাফার জোন’ সৃষ্টির আহ্বান জানিয়ে আসছে দেশটি।
ইতিমধ্যে তুরস্কে আশ্রয় নেওয়া সিরীয় মুসলিম শরণার্থীর সংখ্যা ১ লাখ ২০ হাজার ছাড়িয়েছে বলে শুক্রবার জানিয়েছে বিবিসি।
View this link
©somewhere in net ltd.