| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ধারনা করা হয় যে, যারা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, তারা ভাল ছাত্র/ছাত্রী। কিন্তু তার মানে কি এটা ই যে, যারা অন্যান্য বিশ্ববিদ্যালয়/কলেজ এ পড়ে, তারা খারাপ ছাত্র/ছাত্রী? তা তো না। প্রথমেই বুঝতে হবে, কারা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ছে... খুব ভালো ছাত্র/ছাত্রী রা নাকি ভালো ছাত্র/ছাত্রী দের মাঝ থেকে কিছু ভাগ্যবান/ভাগ্যবতী রা? দেখা যায়, .৫০ বেশি পেয়ে কেও পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পায় আর .৫০ কম পেয়ে কেও বা প্রাইভেট বিশ্ববিদ্যালয়/জাতীয় বিশ্ববিদ্যালয়ে... এতে কি প্রমানিত হয়? .৫০ এর ব্যবধান এ দুজন ছাত্র/ছাত্রীর একজন ভালো, একজন খারাপ? আসলে, বাংলাদেশ এর পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা গুলো এমন পদ্ধতি নেয়া উচিত, যাতে করে শুধুমাত্র ভাগ্যবান/ভাগ্যবতী রা নয়, কিছু পারফেক্ট ছাত্র/ছাত্রী রা ভর্তি হওয়ার সুযোগ পায়। যারা বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ছেন, তারা হয়তো আমার লেখা পড়ে বিরক্ত হবেন। তাদের বলছি, আমার লেখা গুলো একান্তই আমার ব্যক্তিগত অভিমত। কাওকে উদ্দেশ্য করে লেখা নয়।
©somewhere in net ltd.