| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সুলাইমান হোসেন
আমার কাছে সবচেয়ে প্রিয় আমল হলো নামাজ।নামাজেই চক্ষু শীতল হয়।যে ব্যাক্তি ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজও ছেড়ে দিলো সে পুলসিরাতের উপর নাকানিচুবানি খাবে এবং পরে যাবে।মানুষের জীবনটাই পুলসিরাত।বিপদ আপদ এবং কষ্টে ধৈর্যধারনের দ্বারা দ্রুত পুলসিরাত অতিক্রম করা যায়।যদি তোমার জীবনের উপর কোনো বিপদ আসে অথবা দুশ্চিন্তাঙ আসে তাহলে সুন্দর ধৈর্যের পরিচয় দাও।তোমাকে আল্লাহ যতটা চিনেন তুমি নিজেও তোমাকে ততটা চিনোনা।আর আল্লাহকে অক্ষম মনে কোরোনা,যাবতীয় বিপর্যয় তিনি এক সেকেন্ডেরও কম সময়ে ঠিক করে দিতে পারেন

হাকিক্বতুল মায়ারিফ :পর্ব —০৮[প্রানীকুলের বিস্ময়]
বিসমিল্লাহির রাহমানির রাহীম
নাহমাদুহু ওয়া নুসল্লি আলা রসূলিহিল কারীম
আমরা হাকিক্বতুল মায়ারিফ সিরিজে প্রানীকূলের বিস্ময় নিয়ে আলোচনা করছিলাম। পৃথিবীতে জলে এবং স্থলে লক্ষ লক্ষ প্রজাতির প্রানী রয়েছে।সবগুলো প্রানী নিয়ে আলোচনা করা অসম্ভব।এজন্য আমরা স্থলভাগের কয়েকটি এবং সমুদ্রের কয়েকটি পরিচিত প্রানী নিয়ে আলোচনা করব।আজকে লিখার জন্য পরিচিত এবং বিস্মকর একটি প্রানী সাপ কে বেছে নিয়েছি।
আধ্যাতিক জগতে সাপ হলো নফস এবং শত্রুর প্রতিক।এজন্য যদি কেউ স্বপ্নে সাপ দেখে,সেটা শত্রু দিয়ে ব্যাখা করা হয়।যদি কেউ স্বপ্নে দেখে সে সাপ মেরে ফেলেছে, তাহলে এর ব্যাখা হতে পারে,সে শত্রুর উপর বিজয়ী হবে।সম্ভাব্য আরো কিছু ব্যাখা।
যদি কেউ স্বপ্নে দেখে,সাপ তাকে ধাওয়া দিচ্ছে সে প্রানপনে দৌড়াচ্ছে।তাহলে এর ব্যাখা হতে পারে সে শত্রু কতৃক আক্রান্ত হবে।
সাপের প্রজাতী
পৃথিবীতে প্রায় ৪০০০ প্রজাতির সাপ রয়েছে।আরোও নতুন নতুন প্রজাতি আবিষ্কৃত হচ্ছে।কিছু প্রজাতি রয়েছে বিষধর আর কিছু বিষছাড়া।
সাপের প্রজনন এবং বংশবিস্তার :
চ্যাট জিপিটির দেওয়া তথ্য অনুযায়ী—
সাপ সাধারণত যৌন প্রজননের মাধ্যমে বংশবিস্তার করে। সহজভাবে প্রক্রিয়াটি এমন:
সঙ্গী নির্বাচন ও মিলন: প্রজনন মৌসুমে পুরুষ ও স্ত্রী সাপ পরস্পরের কাছে আসে। পুরুষ সাপ তার হেমিপেনিস নামের প্রজনন অঙ্গের মাধ্যমে স্ত্রী সাপের দেহে শুক্রাণু স্থানান্তর করে।
নিষেক: স্ত্রী সাপের ডিম্বাণু ও পুরুষের শুক্রাণু মিলিত হয়ে নিষেক ঘটে।
বংশবিস্তার: প্রজাতিভেদে এরপর তিন ধরনের পদ্ধতি দেখা যায়:
ডিম পাড়া (Oviparous): যেমন কোবরা, অজগরের অনেক প্রজাতি।
জীবন্ত বাচ্চা জন্ম দেওয়া (Viviparous): কিছু সামুদ্রিক সাপ ও অন্যান্য সাপ।
ডিম স্ত্রী সাপের শরীরের ভেতর ফুটে বাচ্চা বের হওয়া (Ovoviviparous): কিছু সাপের ক্ষেত্রে দেখা যায়।
মজার বিষয় হলো, কিছু সাপ দীর্ঘ সময় ধরে পুরুষের শুক্রাণু সংরক্ষণ করে রাখতে পারে এবং পরে তা ব্যবহার করে ডিম নিষিক্ত করতে পারে।
সাপের বিষ মূলত কি? সব সাপে কি একই বিষ থাকে?
চ্যাট জিপিটির উত্তর:
সাপের বিষ একক কোনো পদার্থ নয়; এটি বিভিন্ন প্রোটিন, পেপটাইড, এনজাইম ও অন্যান্য জৈব অণুর জটিল মিশ্রণ। এগুলো সাপের বিষগ্রন্থিতে তৈরি হয় এবং শিকারকে অচল করা, হজমে সহায়তা করা বা আত্মরক্ষায় ব্যবহৃত হয়।
সব সাপের বিষ এক নয়। এমনকি একই প্রজাতির সাপের মধ্যেও বিষের উপাদানের অনুপাত কিছুটা ভিন্ন হতে পারে।
প্রধান ধরনের বিষক্রিয়া হলো:
নিউরোটক্সিক — স্নায়ু ও পেশির যোগাযোগ ব্যাহত করে; চোখের পাতা ঝুলে যাওয়া, গিলতে বা শ্বাস নিতে সমস্যা হতে পারে। কোবরা ও ক্রেইটের মতো কিছু সাপে গুরুত্বপূর্ণ। হেমোটক্সিক/কোয়াগুলোপ্যাথিক — রক্ত জমাট বাঁধার প্রক্রিয়া নষ্ট করতে পারে এবং রক্তপাত ঘটাতে পারে; অনেক ভাইপার এ ধরনের বিষের জন্য পরিচিত।
সাইটোটক্সিক — কামড়ের আশপাশের টিস্যুতে ক্ষতি ও ফোলা সৃষ্টি করতে পারে।
কার্ডিওটক্সিক — হৃদ্যন্ত্রের কার্যক্রমে প্রভাব ফেলতে পারে।
বাস্তবে একটি সাপের বিষে একাধিক ধরনের টক্সিন একসঙ্গে থাকতে পারে।
তাই “সাপের বিষ” বলতে একটি নির্দিষ্ট রাসায়নিক বোঝায় না। অ্যান্টিভেনমও নির্দিষ্ট বিষের বিরুদ্ধে তৈরি করা হয়, তাই কোন সাপ কামড়েছে এবং কী ধরনের বিষক্রিয়া হচ্ছে—চিকিৎসার ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ।
আমার সাধারন আলোচনা :
সাপের বিষের মধ্যেও চিন্তার অনেক খোরাক আছে চিন্তাশীলদের জন্য।দেখুন কিভাবে এমন একটি পদার্থ সাপের মধ্যে সৃষ্টি হয়েছে,যা মানুষসহ অনেক প্রানীর জীবন নাশ করে দেয়।দেখুন সাপের এক মাথায় মুখ আরেক মাথায় লেজ।কোন কোন সাপের নাকি দু দিকেই মুখ আছে তবে এমন সাপ আমি দেখিনাই।
©somewhere in net ltd.