| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সুলাইমান হোসেন
আমার কাছে সবচেয়ে প্রিয় আমল হলো নামাজ।নামাজেই চক্ষু শীতল হয়।যে ব্যাক্তি ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজও ছেড়ে দিলো সে পুলসিরাতের উপর নাকানিচুবানি খাবে এবং পরে যাবে।মানুষের জীবনটাই পুলসিরাত।বিপদ আপদ এবং কষ্টে ধৈর্যধারনের দ্বারা দ্রুত পুলসিরাত অতিক্রম করা যায়।যদি তোমার জীবনের উপর কোনো বিপদ আসে অথবা দুশ্চিন্তাঙ আসে তাহলে সুন্দর ধৈর্যের পরিচয় দাও।তোমাকে আল্লাহ যতটা চিনেন তুমি নিজেও তোমাকে ততটা চিনোনা।আর আল্লাহকে অক্ষম মনে কোরোনা,যাবতীয় বিপর্যয় তিনি এক সেকেন্ডেরও কম সময়ে ঠিক করে দিতে পারেন
বিসমিল্লাহির রাহমানির রাহীম
নাহমাদুহু ওয়া নুসল্লি আলা রসূলিহিল কারীম।
ডানা দুটো মেলে উড়ে চলো ধীরে নীল আকাশ পানে,
জানো কি তুমি মুগ্ধ আমি তোমার মধুর সুরের গানে।
তোমার মধ্যে দেখি আমি কত বিস্ময় দুচোখ মেলে,
সৌন্দর্যে আমি বিস্মিত আজ,রাখি সব কাজ ফেলে।
মন ভরে দেখি তোমার রূপের ছটা,উদ্দেশ্য নওতো তুমি,
উদ্দ্যেশ্য আমার শুধুই তিনি,যিনি সৃজিলেন নিখিল ভূমি।
কে দিলো তোমায়,এত সুন্দর চোখ,রীতিমতো আমি মুগ্ধ,
তিনিই কি নন!যাকে পেতে হলে অন্তর হতে হয় শুদ্ধ।
কে দিলো তোমার শ্রবনশক্তি,যা দেখে আমি বিস্মিত,
তাকে পেতে মোরা করেছি কি সাধনা,দিয়েছি শ্রম কিঞ্চিৎ।
হে পাখী! তোমার দিকে তাকিয়ে আমি দেখি তারই রূপের ঝলক,
অন্তরের চোখে দেখি তাকে সদা,যেখানে পরেনা চোখের পলক।
হে পাখী!বলো, কে দিলো তোমায় এত সুন্দর দুটো ডানা,
অন্তরে বলো,অন্তরেই শুনব।কারন মুখে বলতে রযেছে মানা।
হে পাখী!তোমার দিকে তাকিয়ে রীতিমতো বিস্মিত আমার আঁখি,
তোমার সৌন্দর্যে মন চায় তোমায় আমার অন্তরে বেঁধে রাখি।
আমি চাইনা তোমার করিতে হরণ সীমাহীন স্বাধীনতা,
যদি তুমি শোনো আমার অন্তরের জ্বালাময় দুটো কথা।
কে দিলো তোমায় শরীর ভরিয়ে এত মিহীন গঠনের পালক,
তুমি ই কি তোমার স্রষ্ঠা নিজের,নাকি অন্যকেউ তোমার চালক।
স্রষ্ঠাকে পাওয়ার পথে আমি অতি সাধারন একটা বালক,
সব কিছুতেই খুঁজি আমি তাকে পেতে চাই সেই আলোক
পরিশেষে,আমি তারই এক বান্দা,তুমিও যার বান্দা,
চলো আমরা তাকে ধরি ছেড়ে দিয়ে সব ধান্দা
হৃদয়ের দার খুলে দাও প্রভূ দেখিবো আমরা তোমাকে,
ভুল পথে যেন না যাই কভূ ধরে রেখো শক্ত করে। 
©somewhere in net ltd.
১|
০৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:৩২
সুলাইমান হোসেন বলেছেন: