| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সুলাইমান হোসেন
আমার নিকট সবচেয়ে প্রিয় আমল হলো নামাজ।নামাজেই চক্ষু ঠান্ডা হয়।যে ব্যাক্তির এক ওয়াক্ত নামাজও ছুটে গেলো সে পুলসিরাত থেকে পরে গেলো।জীবনটাকেই পুলসিরাত মনে করো।সিরাত্বল মুসতাকিম হলো পুলসিরাত।এই পুল অনেক বিশাল লম্বা,কেউ এক সেকেন্ডে আবার কেউ সত্তুর বছরে এই পুল পারি দেয়।
ঘাস ফড়িং :
এরা সাধারনত মাঠে,ফসলি জমিতে,ঘাস খেতে,জঙ্গলের মধ্যে বসবাস করে।দ্রুত লাফাতে পারে।ফিঙ্গে পাখি,শালিক ইত্যাদির প্রিয় খাবারও ঘাস ফড়িং। এরা সাধারনত ঘাসের পাতা ফসলের পাতা ইত্যাদিি খায়।
এরা দ্রুত লাফাতে পারে।এবং লাফ দিয়ে অনেক দূর যেতে পারে।ক্ষেতে বা মাঠে ঘাস কাটতে গেলে বা ফসল কাটতে গেলে এদেরকে দেখা যায়।এদের বিভিন্ন প্রজাতি রয়েছে।পাখীদের জন্য ঘাস ফড়িং হলো প্রিয় একটি খাবার।
মারিফত বা বিস্ময় :
সংখ্য:এদের সংখ্যা গণনার বাইরে,এবং বিভিন্ন প্রজাতিও রয়েছে।
চোখ: এদের মুখের দুইপাশে দুটো চোখ রয়েছে।
পা এবং উরু:
হ্যা!ঘাসফড়িং এর পা এবং উরুও রয়েছে।এবং বিস্ময়কর দুটো পা রয়েছে।এরা লাফ দিয়ে অনেকদূর যেতে পারে।
মাথা এবং পেট:
ঘাস ফড়িং এর মাথা এবং পেট রয়েছে। এরা পতঙ্গ শ্রেনির প্রানী।এদের মাথার সামনে দুটো শূর ও রয়েছে, আরো অনেক পতঙ্গ শ্রেনির প্রানীদের সাথে এদের মিল রয়েছে।
চিন্তার বিষয়:
ছোট্ট একটি পতঙ্গ।অথচ আল্লাহ তায়ালা তাকে কিভাবে নেয়ামতে পরিপূর্ণ করেছেন।তাকে খাওয়ার জন্য একটি মুখ দিয়েছেন।চিন্তা করার জন্য মস্তিস্ক এবং এর নিরাপত্তা কাঠামো দিয়েছেন।পেট দিয়েছেন।আবার ঘাসের এবং ফসলের পাতাকেই রিযিক বানিয়ে দিয়েছেন।এদের জন্য রান্না বাড়ার কোনো ঝায়-ঝামেলা নেই।ক্ষিদে লাগলে শুধু পাতা খাবে।
এরা কি ফসলের জন্য ক্ষতিকর:
সব ফসলের জন্য ক্ষতিকর নয়।তবে কিছু ফসলের জন্য জন্য ক্ষতিকর হতে পারেধান এবং গম জাতীয় ফসলের জন্য ক্ষতিকর।এদের উপদ্রব বেড়ে গেলে চাষিরা কীটনাশক ছিটিয়ে ছেন।পাখীরা এদেরকে খেয়ে ফসলের এবং চাষীদেরও উপকার করে।
©somewhere in net ltd.