| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আওয়ামেলিগ যুদ্ধপরাধিদের বিচার করতে দৃঢ় প্রতিজ্ঞ, তবে বিচারের সাথে সাথে রাজনৈতিক লাভ-লসের হিসাবটাও সূক্ষ্মভাবে দেখে নিতে বেস্ত। কাদের মোল্লার প্রহসনের রায় না হলে আজ প্রজন্ম চত্বরের জন্মও হতো না হয়তো ! আবার এই রায় শুনে আওয়ামী বা সরকারী শীর্ষ মহল আকাশ থেকে পড়েছে ব্যাপারটা তাও নয় নিশ্চয়। আইনমন্ত্রী বা প্রতিমন্ত্রীর নিরলজ্জ স্বীকারোক্তি, “প্রজন্মের জাগরণ আগে থেকে হলে কাদের মোল্লার রায় অন্যরকম হতে পারতো”। রাজনৈতিক সেটেলমেন্ট যে বেশ ইম্পরট্যান্ট তা উনার কথায় পরিষ্কার। আওয়ামেলিগ পুরো ক্রেডিট ঘরে তুলতে চাই আর ঢেকে দিতে চাই বিগত চার বছরে মহাজোটের রেকর্ড গড়া করাপ্সান ও দলীয়করণকে।
অন্যদিকে বিএনপি কৌশলগত দিক থেকে নিরব। কি চায় তা পরিষ্কার নয়। স্কুল লাইফে লেখা-পড়ায় একটু এদিক ওদিক হলেই বাপে হুঙ্কার ছাড়ত, “তোর মাথায় গোবর আছে”। আমি বিস্ময় নিয়ে ভাবতাম --- গরুর ব্যাকসাইড থেকে গোবর আমার মাথাই আইব কেমনে ? ব্যাপারটা যে অসম্ভব নয় এখন বুঝি। এই বিচার অবশ্যই জাতির জন্য একটা ক্রেডিটের আইটেম। কিন্তু কেনযে তাঁরা এই ক্রেডিট থেকে নিজেদের বঞ্চিত করছে তাঁরাই ভালো জানে !
একমাত্র সন্তানের ডেবিট-ক্রেডিট নিয়ে বাবা-মায়ের মধ্যেও নিরন্তর ভেজাল। ছেলে পাশের বাসার মেয়ের ওড়না ধরে টান দিলেই মা ক্রোধে ছেলের বাপরে ধমকায়, “দেখো তোমার ছেলে কি অকামডা করছে”। পরেরদিন আবার এই ছেলেই ক্লাসে ফার্স্ট হলে দুই ইঞ্চি শিনাটান কইরা বাপের গর্ব, “ছেলেটা কার দেখতে হবে না”। আজ আমার বা তোমার যায়গায় আমাদের কোন স্থান নেই!
যুদ্ধপরাধিদের বিচার নিয়েও চলছে ডেবিট ক্রেডিটের খেলা। জনগন বিচার চাই, একটাই কামনা চিহ্নিত কুৎসিত চেহারাগুলো যেনও বাংলার মাটিতে আর দাপিয়ে বেড়াতে না পারে। কোন সেটেলমেন্ট নয় আবার কোনও নিরাবতাও নয়। একি ভাবে দূর হয়ে যাক সকল অন্ধকার, ধান্দাবাজি। একমাত্র সন্তান বাংলাদেশের মা-বাপ হইলো আওয়ামিলিগ-বিএনপি। দেশের ইতিহাস ঐতিহ্য বিকিয়ে দেব না সাথে মাতৃভূমিকে অর্থনৈতিক ভাবে ধর্ষিতও হতে দিব না। একক ডেবিট-ক্রেডিট আর নয়, সবার ভালো কিছুর সমন্বয় করা হোক। ক্ষমতা ফিরে আসুক আমজনতার হাঁতে, ক্ষমতার নরম গদিটা আসলে যে কতটা নরম এইটা আমরাও একবার বুঝতে চাই।
আওয়ামী বা জাতীয়তাবাদী জাতি স্বত্বা থেকে একক বাঙ্গালী জাতিস্বত্বাই উদ্ভাসিত হোক নতুন প্রজন্ম।
( জয় বাংলা )
০৩ রা মার্চ, ২০১৩ দুপুর ২:৩৮
ইফতি শিমুল বলেছেন: এই বিতর্কের উত্তর দিতে গেলে অনেক কথা বলতে ও শুনতে হবে, কিন্তু পোস্টের পিনপয়েন্ট এমন ছিল না। এখন একটা সমন্বয় দরকার, সকল ভালো আইটেমের ব্লেন্দিং প্রয়োজন।
©somewhere in net ltd.
১|
০৩ রা মার্চ, ২০১৩ দুপুর ১:৫২
চনদ্র্রমানব বলেছেন: বাংলাদেশীরা বাংলাদেশী জাতী সত্বায় উদ্ভাসিত হবে, বাংগালী নয়, কারন বাংগালী হলে ভারতের একটা অংশের সাথে এই সত্বা শেয়ার করতে হয়। এটা আপনাদের মত অনেকেই বুঝেনা।