| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হুমায়ুন আহমেদের মতো লেখকের বইয়ের সমালোচনা করার স্পর্ধা আমার নেই। তবে বইয়ের বাহ্যিক গুণ নিয়ে লিখতে পন্ডিত হতে হয় না। দীর্ঘদিন যাবত দেয়ালের জন্য অপেক্ষা করছিলাম। একে তো ইতিহাসধর্মী বই, তাছাড়া প্রথম আলোতে প্রকাশিত কয়েকটি অধ্যায় পড়ে দেয়ালের প্রতি সব পাঠকেরই আগ্রহ ছিল প্রচুর। বইমেলার শেষ সপ্তাহে এসে দেয়াল প্রকাশিত হলো অবশেষে। কিন্তু দেয়াল হাতে নিয়ে বিরাট ধাক্কা খেলাম। এতো নিম্নমানের বাইন্ডিং, কাগজের মানও খারাপ, হুমায়ুন আহমেদের মতো লেখকের বইয়ের ক্ষেত্রে যা কল্পনাও করা যায় না। ফুটপাতের পাইরেটেড বইয়ের মানও এরচাইতে ভালো থাকে। বোঝাই যায় বইমেলায় বিক্রি বাড়াতেই তাড়াহুড়োর কারণে এমনটা হয়েছে। প্রকাশকের ব্যবসা হয়তো ভালোই হবে। কিন্তু পাঠককে কি ভালো মানের বই থেকে বঞ্চিত করা হলো না? প্রকাশক টাকার জন্যই বই ছাপান, কিন্তু পাঠকরাও টাকা দিয়েই বই কেনেন, সেটা প্রকাশকের ভুলে গেলে চলবে না। হুমায়ুন আহমেদের প্রতি ভালোবাসা থেকেইতো তাঁর বইয়ের প্রতি পাঠকের এত আগ্রহ। তাই কেউ যদি অভিযোগ করে যে, লেখকের জনপ্রিয়তা আর ভক্তের ভালোবাসাকে পুঁজি করে প্রকাশক অগনিত পাঠকের সাথে নিম্নমানের বই দিয়ে প্রতারণা করেছেন, তাহলে কী জবাব দেবেন মাজহারুল ইসলাম? এ ব্যাপারে প্রকাশক ও লেখকের স্ত্রী মেহের আফরোজ শাওনের দৃষ্টি আকর্ষণ করছি।
২|
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫৪
আতাউররহমান১২০০৭ বলেছেন: আমি লেখক ও "আগুনে পাখি" এর কথার সাথে সহমত পোষণ করছি । হুমায়ুন আহমেদ নেই , কিন্তু তার লেখা বইয়ের জনপ্রিয়তাকে পুঁজি করে অনেকে Business করছে । এটা বন্ধ করা উচিত ।
৩|
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০০
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: হুমায়ূন আহমেদতো মারা গেছেন বহুদিন। তাহলে ওনার বই দেয়াল বের করতে এত দিন লাগবে কেন?? বই মেলার প্রথম দিন থেকেইতো বের করা যেত ! আর সময় নিয়ে ভাল ভাবে বই এর কাজও করা যেত !!!
©somewhere in net ltd.
১|
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪৬
আগুনে পাখি বলেছেন: এবার দেখলাম মেলায় হুমায়ুন আহমেদ স্যারের উপর লেখা অনেক বই এসেছে...এটা ভালো উদ্যোগ । কিন্তু এদের বইয়ের মান দেখলে বোঝা যায় যে বইগুলোর বেশিরভাগই তার নাম বেচে খাওয়ার ফন্দি করে ছাপানো । তার উপর আবার হিমুর নাম করে কোন এক লেখক (?) এক বই বের করেছেন......এবারের বইমেলার এ জিনিসটা অনেক বেমানান লাগলো