| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্বের ক্ষুদ্রতম দেশটির নাম "প্রিন্সিপালিটি অব সিল্যান্ড" । সংক্ষেপে এটিকে "সিল্যান্ড " বলা হয় । ইংল্যান্ডের উত্তর সাগরে এ রাষ্ট্রটির অবস্থান । দেশটিতে ইংরেজি ভাষা প্রচলিত এবং মুদ্রার নাম সিল্যান্ড ডলার । তবে বাইরের কোন দেশে এ মুদ্রা চলে না । এটি আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইংল্যান্ড কর্তৃক দুর্গ হিসেবে ব্যবহৃত একটি সমুদ্র বন্দর । দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হলে অন্যান্য অসংখ্যা দুর্গের সঙ্গে ব্রিটিশ সেনাবাহিনী এটাকেও পরিত্যক্ত ঘোষণা করে । 2রা সেপ্টেম্বর 1967 ব্রিটিশ নাগরিক Major Paddz Roy Bates এবং তাঁর পরিবার এ জায়গার স্বত্বাধিকারী হন । তারপর তারা এটাকে একটি স্বাধীন মাইক্রো রাষ্ট্র হিসেবে ঘোষণা দেন । পৃথিবীর কোনো দেশ এখনও সিল্যান্ডকে স্বীকৃতি না দিলেও কেউ তাদের বিরোধিতাও করেনি । মোট জনসংখ্যার তিনজন ই Bates পরিবারের সদস্য এবং যথাক্রমে তারা রাজ্যের রাজা , রাণী এবং রাজপুত্র ।
©somewhere in net ltd.