| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইফতেখার উদ্দিন
বাংলা ব্লগ নিজেকে প্রকাশ করার জায়গা । নিজেকে প্রকাশ করার একটা সুপ্ত বাসনা আমার মাঝেও ছিল, আর সেই চাওয়া থেকেই ব্লগে লেখা শুরু করা। আমি একজন বাঙ্গালী । পরিচয়খানা এভাবে দেবার কিছু নেয় কিন্তু বর্তমান সময়ে সত্যিকারের বাঙ্গালী চরিত্রের ধারক খুঁজে পাওয়া কষ্টকর।তাই এভাবে বলা। যা হোক, আমি মুক্তচিন্তাধর্মী ও সমাজতান্ত্রিক এবং যুক্তিবাদী মানুষ।আমার লেখাতেও তার ছাপ স্পষ্ট ।
ঃ প্রকায়াস ঃ
------------------
নীরবতা আমায় খোঁজে ,
তার স্তব্ধতা দিয়ে আমার সত্তাকে আমাতে ফিরিয়ে দিতে চায় ,
হয়তো আমিও ফিরে পেতে চাই -
ফিরে পাওয়া বা ফিরিয়ে দেয়া নিয়ে , আছি বেশ দোটানায় ,
তাই আত্ম-আহবানে -
আমি সঙ্গোপনে, আছি দু'চোখ বুজে ।
সর্বদাই -
সচল ও ব্যাস্ত ঠোটজোড়া অগোছালো মনের গোছানো আবেগ
করে যায় ব্যাক্ত ।
হয়তোবা নিষ্ফল , তবুও এসব সামান্য বচনকতক
অসামান্য দক্ষতায় টেনে নিয়ে যায় জীবনগ্লানি ;
কখনো বা উল্লাসে উদ্বাহু , কখনো আবার বেদনায় ব্যাথিত ,
আবার কখনো আত্মদোষে বেরং অভিমানী ।
সর্বোপরি -
কিছু যৌক্তিক চাহিদার অথবা কিছু গ্রহণীয় প্রার্থনার
পূরণীয় প্রয়াসের অঝোর বর্ষণে সিক্ত
ফেসবুকের ঠিকানা
©somewhere in net ltd.