নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কৃষ্ণচুড়া

মানুষ পিছনে সমালোচনা করেল খুব কষ্ট পাই।

িঝলাম

অামি একজন সাধারণ মানুষ, যখন কমলাপুর রেল লাইনের পাশ দিয়ে হেটে যাই, ফুটপাতর ঘুমান্ত মানুস গুলো দেখি তখন মনে হয় এদের কি অপরাধ? এরা কেন এভাবে?

িঝলাম › বিস্তারিত পোস্টঃ

বিশ্বের নয়নাভিরাম ৬ সেতু

০৫ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:০৭

বঙ্গবন্ধু সেতু: বঙ্গবন্ধু সেতু বিশ্বের ১২তম এবং বাংলাদেশের বৃহত্তম সেতু। যমুনা নদীর ওপর নির্মিত সেতুটি ১৯৯৮ সালে উদ্বোধন করা হয়। সেতুটির দৈর্ঘ্য ৪.৮ কিলোমিটার এবং প্রস্থ ১৮.৫ মিটার। ৫০টি পিলারে স্হাপিত সেতুটিতে সড়ক ও রেলপথ ব্যাবস্হা রয়েছে। আছে গ্যাস পাইপ লাইন।





খাজু সেতু: ইরানের ইসফাহানে জায়ানদেশ নদীর পর এই সেতুটি নির্মাণ করা হয়েছে ১৬৫০ সালে। সেতুটি নির্মাণ করেন পার্সিয়ার রাজা শাহ আব্বাস। ১৮৭৩ সালে সেতুটি সংস্কার করে আধুনিকায়ন করা হয়। এর দৈর্ঘ্য ১০৫ মিটার এবং প্রস্হ ১৪ মিটার। দৃষ্টিনন্দন এই সেতুটি ইট-পাথরের তৈরি।



টাওয়ার সেতু: ইংল্যান্ডের রাজধানী লন্ডনে অবস্হিত এই সেতুটির নির্মাণ কাজ শেষ হয় ১৮৯৪ সালে। টেমস নদীর ওপরে অবস্হিত সেতুটির দৈর্ঘ্য ২৪৪ মিটার। সেতুটি নির্মাণে ব্যয় হয়েছে ১১,৮৪,০০০ পাউন্ড। মজার ব্যাপার হচ্ছে নদীতে বড় ও উঁচু কোনো নৌযান সেতুটিকে অতিক্রম করার সময় দুই পাশ থেকে গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয়। এ সময় মাঝ থেকে সেতুটি দুই ভাগে বিভক্ত হয়ে ওপরের দিকে উঠে যায়।

বাতাস ও বৃষ্টির সেতু: (দ্য উইন্ড অ্যান্ড রেইন ব্রিজ) শত বছরের পুরনো এই সেতুটি চীনে অবস্হিত। চারপাশ আবৃত থাকায় সেতুটি ব্যবহারের সময় রোদ-বৃষ্টি ও ঝড় থেকে রক্ষা পাওয়া যায়। মজার ব্যাপার হচ্ছে সেতুটি নির্মাণে কোনো পেরেক ব্যবহার করা হয়নি।

কাপিলানো সাসপেন্সন সেতু: বিশ্বের অন্যতম সুন্দর একটি সেতু হচ্ছে কানাডার কাপিলানো সাসপেন্সন সেতু। ১৮৮৯ সালে সেতুটির নির্মাণ কাজ শেষ হয়। কাপিলানো নদীর ওপর নির্মিত এই সেতুর দৈর্ঘ্য ৪৫০ ফুট এবং প্রস্থ ২৩০ ফুট।

সোনালী দুয়ার সেতু: (দ্য গোল্ডেন গেট ব্রিজ) আমেরিকার সান ফ্রান্সিস্কোতে অবস্হিত এই সেতুটির নির্মাণ কাজ শেষ হয় ১৯৩৭ সালে। সেতুটির ২.৭ কিলোমিটার দৈর্ঘ্য ও ২৭.৪০ মিটার (৯০ ফুট) প্রস্থ। ৬ লেন বিশিষ্ট এই সেতুদিয়ে দৈনিক গড়ে ১,১৮,০০০ যানবাহন চলাচল করে। সেতুটি নির্মাণে খরচ হয়েছিল ৩৫ মিলিয়ন ডলার।

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৫ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:১৬

গোলাপ বলেছেন: খাজু সেতুটাতো দেখতে অন্যরকম লাগছে।

০৫ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:২১

িঝলাম বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ, সেতুর অনেক ইমেজের মধ্যে ১ টি।

২| ০৫ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:১৮

কিরিটি রায় বলেছেন: সুন্দর সুন্দর সব সেতু দর্শােনার ;) জন্য ধন্যবাদ।

০৫ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:২২

িঝলাম বলেছেন: দর্শনের জন্য আপনাকে ও ধন্যবাদ।

৩| ০৫ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:৩৪

সাদা মনের মানুষ বলেছেন: চমৎকার, সুপার লাইক :D

০৫ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:৩৯

িঝলাম বলেছেন: ভালকে ভাল বলার জন্য আপনাকে ধন্যবাদ।

৪| ০৫ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:৪১

জনাব মাহাবুব বলেছেন: আমি ভেবেছিলাম ঝকঝকে চকচকে সেতু হবে। ;) ;)

এখন দেখি ঐতিহাসিক এর সাথে বর্তমান কিছু সেতুর সংমিশ্রন। :( :(

ভালো লাগলো। B-)) B-))

০৫ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:০৪

িঝলাম বলেছেন: আপনাকে ও ধন্যবাদ।

৫| ০৫ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:৫৫

রাইতের কইতর বলেছেন: দ্য উইন্ড অ্যান্ড রেইন ব্রিজ নিমানে কোন পেরেক ব্যবহার করা হয় নি,এ সম্পকে যদি ডিটেইলস বলতেন তাহলে কৌতুহলটা দূর হত।আমার কাছে আকষণীয় মনে হয়েছে কানাডার কাপিলানো সাসপেন্সন সেতু,আমারত এখনি উঠতে ইচ্ছে করছে :P
অনেক কিছু জানতে পারলাম,পোস্টের জন্য ধন্যবাদ দাদা। B-)

৬| ০৫ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:৫৮

আয়রন ম্যান বলেছেন: সুন্দর, ধন্যবাদ।

০৫ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:০৪

িঝলাম বলেছেন: আপনাকে ও ধন্যবাদ।

৭| ০৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:০২

ভোরের সূর্য বলেছেন: ভাই বঙ্গবন্ধু সেতু বিশ্বের ১২তম বৃহত্তম সেতু নয়।এমন কি ১০০ এর মধ্যেও নাই। উইকিপিডিয়া

আরো কিছু নয়নাভিরাম সেতু যোগ করলাম।(বাংলানিউজ২৪থেকে পাওয়া)
নয়নাভিরাম ৫টি সেতু

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.