নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফারজানা রহমান জুয়েনা

ফারজানা রহমান জুয়েনা › বিস্তারিত পোস্টঃ

রান্নাঘর পরিষ্কার রাখার কিছু টিপস

২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:১২



বাড়ির অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা হলো রান্নাঘর। কারণ এ ঘরে যে রান্না করা হয় তার পরিচ্ছন্নতা ও ভেজালহীনতার ওপর নির্ভর করে পরিবারের সবার স্বাস্থ্য। তাই রান্নাঘরের পরিস্কার-পরিচ্ছন্নতার দিকটি অবশ্যই খেয়াল রাখতে হবে । রান্নাঘর খুব সহজেই পরিষকার ও পরিচ্ছন্ন রাখার কিছু টিপস নিচে দেওয়া হলো:

১)রান্না করার সময় চুলার ওপর চা,তরকারির ঝোল ছলকে পরে এবং শুকিয়ে শক্ত হয়ে যায়। এক চামচ লবন আর গরম পানি দিয়ে ভাল করে ঘষে নিলে তা সহজেই পরিষ্কার হয়ে যাবে।

২)দুর্গন্ধ ও পোকামাকড় এর উপদ্রপ কমাতে রান্নাঘরের বিভিন্ন কোনায় লেবুর টুকরো রাখতে পারেন। এতে দুর্গন্ধ আর পোকামাকড় দুই-ই কমবে।

৩। রান্নঘরে ময়লার ঝুড়ি ব্যবহার করবেন তা স্বাভাবিক, কিন্তু ঝুড়িটা যেনো হয় ঢাকনাযুক্ত। তাহলে বাজে গন্ধটা পুরো বাড়ি ছড়ানোর আশংকা কম থাকবে।

৪। ভাজা-পোড়ার পুরোনো তেল জমিয়ে রাখবেন না। তেল চিটচিটে কিছুই জমিয়ে রাখবেন না রান্নাঘরে।

৫। রান্নাঘরে ব্যবহারের জন্য পছন্দের ফ্লেভারের এয়ার ফ্রেশনার অবশ্যই কিনে নেবেন। এর মাধ্যমেও গন্ধের হাত থেকে মুক্তি পেতে পারেন।

৬। পরে ধোয়ার জন্য সিঙ্কে থালা বাসন জমিয়ে রাখবেন না। অন্তত পক্ষে আগে একটু পানি দিয়ে ধুয়ে তারপরে মাজার জন্য রাখুন।

৭। থালাবাসন এর তেল-চর্বি পরিষ্কার করতে সাবানের সাথে গরম পানি ব্যবহার করুন। এতে চর্বি ভাব দূর হবে।

৮। রান্না ঘরের মেঝে সব সময় পরিষ্কার রাখার চেষ্টা করুন। মাছ,তরকারি যাই কাটুন না কেন মেঝে সাথে সাথে পরিষ্কার কাপড় দিয়ে মুছে ফেলুন। কাটাকুটো করার সময় নিচে পুরোনো খবরের কাগজ বিছিয়ে নিন। তাতে নোংরা অনেকটাই কম হবে।

৯। সপ্তাহে অন্তত একদিন দেয়াল আর সিলিং এর ঝুল পরিষ্কার করুন।

১০। প্রতিদিন হয়তো সময় হয় না রান্নাঘরের জিনিসপত্র পরিষ্কার করার। তবে মাসে অন্তত দু-তিনবার সব জিনিস পরিষ্কার করে ফেলতে পারেন।

ওপরের কয়েকটি টিপস ভালো রাখতে পারে আপনার রান্নাঘর। রান্নাঘর ভালো থাকলেই পরিবারের সবার সুস্বাস্থ্যও বজায় থাকবে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.