নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কুমার বিশ্বজিৎ

নিজের সম্পর্কে বলতে গেলে সবাই নিজের ভাল দিকগুলো তুলে ধরতেই ব্যস্ত থাকে। নিজের সীমাবদ্ধতাগুলো কেউ বলে না, বলতে চায় ও না। নিজেকে সবচে ভাল আর নির্ভুল প্রমাণ করার এই প্রতিযোগিতায় বোধকরি বেশ পিছিয়ে আছি। এ নিয়ে কোন আক্ষেপ নেই, কোন হতাশাও নেই... নিজেকে নিয়ে গর্ব করে বলার মত এখনো কিছুই করতে পারিনি! না পারি ভাল করে বলতে, না লিখতে। প্রতিবাদী নই, দুর্বার সাহসী নই, অসম্ভব মেধাবী বা কঠোর পরিশ্রমী...কোনটাই নই! সাদামাটা শহুরে জীবনে বেড়ে.উঠেছি..কিন্তু অভ্যস্ত হতে পারিনি। যখনই যান্ত্রিকতায় হাঁপিয়ে উঠি, চলে যাই পাহাড়, সমুদ্র বা অজানা কোন গ্রামে...অচেনা পথ ধরে হাঁটতে বেশ লাগে। প্রতিদিন নতুন করে শিখছি, নিজেকে আরও জানছি। ভাল আছি...

কুমার বিশ্বজিৎ › বিস্তারিত পোস্টঃ

ছবি ব্লগ-১: কাপ্তাই লেক, রাঙ্গামাটি

১৯ শে জুন, ২০১২ রাত ১০:১১





আমি লেখক নই। খুব সুন্দর করে ভ্রমন কাহিনী বলতে পারব না। নতুন নতুন জায়গা ঘুরে দেখতে চেষ্টা করি, পছন্দ করি। ভ্রমণসঙ্গী হিসেবে ক্যামেরার সঙ্গ সবসময় উপভোগ করি। তাই ছবিব্লগ!

আমি দেখেছি অনেকে ছুটি পেলে, প্ল্যান করে অনেক টাকা খরচ করে দেশের বাইরে ঘুরতে যায়। নিজের দেশকে ঘুরে দেখার সুযোগ এবং সৌভাগ্য সবার হয়না। নানা সমস্যার অজুহাত দেখাতে আর নিন্দা করতে যদিও তাদের কোন আলসেমি নেই। অনেক অভাব আর সমস্যা থাকলেও আমার দেশ অনেক সুন্দর। এই ছবিব্লগ নিজের দেশের সৌন্দর্য তুলে ধরার সামান্য চেষ্টা। শুধু ছবিগুলো না দেখে, সময় করে ঘুরে আসুন। অনুভব করুন, উপভোগ করুন।



কাপ্তাই লেক-১





কাপ্তাই লেক-২





কাপ্তাই লেক-৩





কাপ্তাই লেক-৪





কাপ্তাই লেক-৫





কাপ্তাই লেক-৬





আর দশটা টুরিস্টের গদবাধা পথে ঘুরে আসলে এই প্রতিটি জায়গা দেখতে পাওয়ার সম্ভাবনা তুলনামুলকভাবে কম। হাতে একটু সময় নিয়ে যান, স্থানীয়দের সাথে কথা বলুন, সবসময় গাড়িতে না থেকে হাঁটুন। যতো অলসই হউন না কেন, এমন লেকের ধার ধরে হাঁটতে আপনার মোটেই খারাপ লাগবে না। নিজের মতো করে আলাদা বোট ভাড়া করলে লেকের নানা জায়গাগুলো আরও ভাল মত ঘুরে দেখতে পারবেন। মাঝেমধ্যে বোট থামিয়ে টিলা গুলোয় ওঠার বুদ্ধিটা মোটেই পাগলামি নয়। আপনি সবসময়-ই নতুন কিছু দেখতে পাবেন!



ব্লগে আনাগোনা অনেকদিনের হলেও কখন লেখা হয়ে ওঠেনি। এটা

আমার প্রথম পোস্ট। আশাকরি সবার প্রাসঙ্গিক এবং গঠনমূলক মন্তব্য আমাকে আরও পোস্ট দিতে উৎসাহিত করবে।



[অনুমতি ছাড়া ছবিগুলো অন্য কোথাও ব্যাবহার না করার জন্য অনুরোধ করছি]



মন্তব্য ৫ টি রেটিং +৪/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২০ শে জুন, ২০১২ সকাল ১১:১৭

জীবনানন্দদাশের ছায়া বলেছেন:

:)

ছবি কম হয়ে গেছে!

২৭ শে জুন, ২০১২ রাত ৩:২৩

কুমার বিশ্বজিৎ বলেছেন: ধন্যবাদ। স্পস্ততই আপনার একটা আগ্রহ সৃষ্টি হয়েছে। বাকিটুকু ছবিতে নয়, সময় করে ঘুরে আসুন। ছবির থেকেও আরও ভাল লাগবে। :)

২| ১৪ ই আগস্ট, ২০১২ রাত ১:১০

shfikul বলেছেন: দেখি আপনার আহবানে সাড়া দেয়া যায় কিনা।সুন্দর পোস্ট।

৩| ১৫ ই আগস্ট, ২০১২ দুপুর ২:০১

রাষ্ট্রপ্রধান বলেছেন: জীবুদার সহিত সহমত

৪| ০৫ ই অক্টোবর, ২০১২ রাত ৮:৩৬

ৈহমনতী বলেছেন: :) এত্ত সুন্দর আমাদের দেশ টা। এইটা অনেকেই বুঝে না।
আপনি তুলেছেনও অনেক সুন্দর :D :D

৫| ২৪ শে জুলাই, ২০১৪ বিকাল ৪:৫৯

অনিক্স বলেছেন: শেষের ছবিটা সবচেয়ে সুন্দর! :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.