| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেশের সার্বিক পরিস্থিতিতে আমার কোম্পানি #"Dead Body Dispatch খুবই উদ্দিগ্ন। দেশে গুম,খুন, কিডন্যাপ, ফেরি/লঞ্চ ডুবি হরহামেশাই হছে। দেশের এমত নাজুক অবস্থায় আমার কোম্পানি জনগনের পাশে এসে দাঁড়াবে এটাই সবারই কাম্য এবং আমরা চাই জনগণের পাশে এসে দাড়াতে। আমাদের উপর আস্থা রাখার জন্য দেশ বাসিকে অসংখ্য ধন্যবাদ।
আমাদের সিইও বিশিষ্ট সমাজ সেবক, গরিবের নয়নমণি, অন্ধকারে আলোর দিশারী, অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর, চিন্তাবিদ ও বিজ্ঞানী, আইটি বিশেষঙ্গ জনাব Kaushik Farhan দেশের মানুষের জন্য এক অভাবনীয় সেবা নিয়ে হাজির হয়েছেন। তিনি বলেছেন এ সেবা ধনি, গরিব সবার জন্য, এ সেবা দেশকে আরো ২ ধাপ সামনে নিয়ে যাবে।
কোম্পানির নাম শুনে হয়ত অনেকে মনে করতে পারেন আমাদের বুঝি এ্যাম্বুলেন্স সার্ভিস কোম্পানি, না এটা তা নয় এটার বিশেষত হল এরা শুধু ডেড বডি ডেলেভারি দিবে। কিভাবে ক্যামনে?
বিবরনঃ
গুম,খুন, কিডন্যাপ, ফেরি/লঞ্চ ডুবি এগুলো আদিকাল থেকে বাংলার মানুষের সাথি, এগুলার সাথে সকলেই অভ্যস্ত। বাংলাদেশে হয়ত এমন কেউ নেই যার পরিবারের কিংবা পাড়াপ্রতিবেশির কেউ না কেউ এ সকল ঘটনার শিকার হয়েছেন এবং হবেন। তবে বর্তমান পরিস্থিতি একটু আলাদা আগের থেকে কারন আগে যাই ঘটুক আপনার পরিবার আপনাকে শেষ দেখা দেখতে পারতেন কিন্তু এখন যদি আপনি গুম,খুন, কিডন্যাপ, ফেরি/লঞ্চ ডুবি এর যে কোন এক্টির শিকার হন তাহলে এর কোন গ্যারান্টি নাই যে আপনার পরিবার আপনাকে মানে আপনার লাশকে শেষ দেখা দেখতে পারবে। কোন উদাহরন দরকার আছে??? মনে হয় না।
বাংলাদেশে GPS Tracking system আছে যেটা শুধু যানবাহনে ইউজ করা হয়। আমাদের কোম্পানি অনেকটা এই ধরনের Tracking System নিয়ে আপনাদের দোরগোড়ায় আসবে। এখন প্রশ্ন হল আপনি কেন আমাদের সেবা গ্রহন করবেন!! আমাদের Tracking System থাকবে হাই পাওয়ারফুল এবং খুবই সুক্ষ যেটা আপনার শরিরের ভেতর মাইনর অপারেশনের মাধ্যমে কোন এক চিপায় এমন ভাবে বসানো থাকবে যে আপনি নিজেই জানবেন না কোথায় এটি মানে আপনাকে জানানো হবে না। আপনাকে না জানানোর পেছনে কারন হল আপনাকে যদি Interrogation ও করা হয় আপনি যদি নাই জানেন তাহলে আপনি ক্যম্নে বলবেন কোথায় এটি। ডিভাইসটির নাম #DBFinder।
আমরা আপনার লাশের সিকিওরিটি নিশ্চত করার জন্য বদ্ধ পরিকর। আমাদের এই ডিভাইস এতই শক্তিশালি যে আপনাকে মানে আপনার বডিকে যদি ৩০০ ফিট পানির নিচেও রাখা হয় তাহলেও আমরা সিগনাল পাব এবং আপনাকে যদি দেশের বাইরে কোথাও এই যেমন ধরেন সাইদির সাক্ষীর মত ইন্ডিয়াতেও রাখা হয় তাহলেও আমরা সিগনাল পাব। আমাদের এই ডিভাইসের বিশেষ বৈশিষ্ট হল এটি আপনার শরিরের তাপমাত্রা Measure করতে পারবে মানে আপনি যখনি মারা যাবেন মানে লাশ হবেন তখনি আমরা সিগনাল পাব এবং কোন দেরি না করে আমাদের #RAT(Rapid Action Team)বাহিনী কাজে নেমে পড়বে আপনার লাশ উদ্ধারের জন্য। আমাদের কোম্পনিকে উতসর্গ করা হয়েছে, যেন আপনার স্বজনরা আপনার লাশকে শেষ দেখা দেখতে পারে।
** আগে আসলে আগে পাবেন ভিত্তিতে আমরা ১০০ টি ডিভাইস টেষ্ট পারপাসে ফ্রি দিচ্ছি। যাদের অতি সত্তর গুম হওয়ার সম্ভাবনা আছে তারা এখনি আমাদের হট লাইন #০১৬৭২DDISPATCH তে যোগাযোগ করুন।
আশা করি আমাদের এই নতুন সেবাকে আপনারা সাদরে গ্রহন করবেন এবং আমাদের কে সহযোগিতা করবেন আমাদের প্রতিশ্রুতি পালনের ব্যাপারে। আবারও আপনাকে মনে করিয়ে দিতে চাই যে আমরা আপনার বাবা,মা,ভাই,বোন, আত্মীয় স্বজনের কাছে বাধ্য আপনাকে শেষ দেখা দেখানোর জন্য আপনার জানাজার জন্য এবং আপনার একটি কবরের জন্য। যেন আপনার নাতি, নাতনী আপনার কবর দেখে বুঝতে যে তাদের দাদা,দাদি বলে কেউ ছিল। তার বাবা-মা কেউই পরিচয়হীন নয়।
###নতুন আর্কষন
আমাদের আইটি বিশেষঙ্গ দল দিন রাত পরিশ্রম করে যাচ্ছে এমন একটি ডিভাইস বানানোর জন্য যে আপনার ছেলে/মেয়ে/ভাই/বোন/স্বজনকে কে ধরে নিয়ে গেছে!! পুলিশ/র্যাব নাকি কিডন্যাপার তা প্সষ্ট করে প্রমান সহ জানিয়ে দিতে পারবে। আমাদের সিইও এটিকে এখন সর্বোচ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছেন। আশা করা যায় এই ডিভাইসটি আগামি ১০০টি এই টাইপের ঘটনা ঘটার পর আবিস্কার হয়ে যাবে।
বিঃদ্র- ডিভাইসটির এখনও কোন নাম রাখা বা দাম ঠিক করা হয়নি।
©somewhere in net ltd.