| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাফি চৌধুরী
বাস্তোব এ জীবন কি কাহানি..।
মাঝে মাঝে ভাবতেই ভাল লাগে। মানুষের জীবনের সুন্দর পরিবর্তনের ছবি গুলা অনেক সুন্দর।অনেক মিষ্টি মিষ্টি এক একটা মুহূর্ত। অনেক ভাল লাগার কিছু থাকে।
একসময় আমি ছিলাম সকালে ঘুম থেকে উঠেই দৌড় ক্যাম্পাসে। কিসের নাস্তা আর কিসের যত্ন। রাতে খাইলে খাইলাম ইচ্ছা
হইলে না হইলে নাই। কিন্তু এখন......হুম মাঝে মাঝে খুব গভীর ভাবে ভাবি আমার এই পরিবর্তন গুলো অনেক মিষ্টি। কেন জানি মন
খারাপ হলে ওই মিষ্টি চেহারাটা দেখি। মন যতই খারাপ থাকুক ভাল না হয়ে উপায় নেই।
নিজেও জানি না কি এমন আছে ওই চেহারায়। সকালের সূর্যেরা আলো যখন চারদিক আলোকিত করে আমি তখনো চোখ খুলি না। হাতে
মোবাইলটা নিয়ে একটা ছবি দেখি। একটা পরীর ছবি। আসলেই একটা পরী। গণিতের কোন সমীকরণ নিয়ে যখন আমি মহা ব্যস্ত অথবা কম্পিউটাররে সাথে যখন আমি কথা বলতে বলতেও তাকে কিছু বুঝাতে পারছিনা তার কিছুক্ষণ পর আমি হটাত আবিস্কার করি আমি এমন এক রাজ্যে চলে আসছি যেখানে একটা পরী আমার সামনে বসে আছে। হাসছে,কথা বলছে আর আমি শুধু বোকার মত তাকিয়ে অছি। হুম কি করব ওই রকম পরী সামনে থাকলে, তাই শুধু দেখতেই ইচ্ছা হয়।
যখন এই কথা গুলো লিখেছি তুমি সামনেই ছিলে। সামান্য এই কথা গুলো লিখতে আমার প্রয়োজনের চেয়ে অনেক বেশি সময় লেগেছে। কি করব তাকিয়ে থাকলে কখন সময়ের কাটা ঘুরে বলতেই পারি না।
শুধু মনে হয় ঘড়ির কাটার কৌণিক বেগ আরেকটু কম হলে ভাল হত।[/s
২|
১০ ই নভেম্বর, ২০১৫ ভোর ৪:৩৫
রুদ্র জাহেদ বলেছেন: হুম অনুভূতি আর তীব্র ভালোবাসার প্রকাশ। ![]()
©somewhere in net ltd.
১|
৩১ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৮
খায়রুল আহসান বলেছেন: "শুধু মনে হয় ঘড়ির কাটার কৌণিক বেগ আরেকটু কম হলে ভাল হত" - হুমম, ওরকমই মনে হয় এরকম হলে।