নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দুঃখ নিজেই নিজের খেয়াল রাখতে পারে, কিন্তু আনন্দের পুরোটা উপভোগ করতে চাইলে অবশ্যই তোমাকে তা কারো সঙ্গে ভাগ করে নিতে হবে!

রাফি চৌধুরী

বাস্তোব এ জীবন কি কাহানি..।

রাফি চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

পৃথিবীর ঘাস’

২৬ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:৪৯

‘‘তোমার পায়ের নিচে পৃথিবীর ঘাস’’
____
যখন তোমাকে বলি : ‘ভালবাসি’।
তার মানে এই নয়, আমি তুমি ছাড়া
আর কিছু ভালই বাসি না।
যখন তোমাকে বলি : ‘ভালবাসি।’
পাশাপাশি আমি কি তখন দেখি না
আকাশে মেঘ? পাতার আড়ালে ফুল?
ফুলের আড়ালে পাখি? তোমাকে দেখার আগে
আমি আড়চোখে পৃথিবীর পৃথিবীকে দেখি?
তোমার শাড়ির পাড়ে লেগে থাকে ভোরের শিশির।
তোমার পায়ের রাঙা গোড়ালিকে ঘিরে
বনের সবুজ ঘাসে মনের গোধূলি খেলা করে।
তখন হঠাৎ ভাবি তোমাকে বেসেছি ভালো,
তোমার পায়ের নিচে পৃথিবীর ঘাস আছে বলে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.