নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দুঃখ নিজেই নিজের খেয়াল রাখতে পারে, কিন্তু আনন্দের পুরোটা উপভোগ করতে চাইলে অবশ্যই তোমাকে তা কারো সঙ্গে ভাগ করে নিতে হবে!

রাফি চৌধুরী

বাস্তোব এ জীবন কি কাহানি..।

রাফি চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

সর্বনাশা প্রেম

১১ ই নভেম্বর, ২০১৫ রাত ২:২৬

প্রথম প্রেমের মতন সর্বনাশা আর কিছু নাই। আজীবন তাতে পোড়ে। জানো আমি কখনো তোমাকে দাবী করতে চাইনি।চাইনি তোমাকে গেঁরো বেধে ঘুরাতে।খুব নীরবে তোমাকে বুঝতে চেয়েছিলাম।চেয়েছিলাম তোমার ছোট ছোট আনন্দের সাথে নিজের দুষ্টুমিগুলো ভাগ করে নিতে।
জানো আমি খুব অবুঝ হতে চেয়েছিলাম,তুমি আমাকে শাসন করবে,বুঝিয়ে বলবে কোথায় ভুল করেছি।আমি কিন্তু এতটুকুও রাগ করতাম না।না বলা অভিমানগুলো বুঝে নিয়ে তা আসতে ভাঙাতে এক গুচ্ছ দোলনচাঁপার সুবাসে।
জানোই তো আমি খুব চাপা স্বভাবের,স্বভাবত দুরন্তপনার পেছনে আমার একটা ভাবুক মুখচোরা কিশোর লুকিয়ে ছিল।যে তোমাকে ভালবেসেছিল,কিন্তু মুখ ফুটে আদৌ বলত কিনা কে জানে।
জানোই তো ঘরে সবসময়ই দু-একটা ইঁদুর থাকে,আমার ভাবের ঘরের গোপন খবর যখন তুমি পেলে, তখন সে কী তোমার বিস্ময় !
তুমি ভাবতেই পারো নি আমি তোমার প্রেমে পড়েছিলাম,যখন জানলে তখন বললে মেরে ফেলো আমাকে,গজিয়ে উঠা প্রেমকে দুহাতে দলে মুচড়ে ছুড়ে ফেললে আস্তাকুড়ে।তারপর বললে 'শোনো বালক আমি জানি পারবে তুমি ভুলে যেতে আমাকে'

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১১ ই নভেম্বর, ২০১৫ রাত ২:৩৯

আমি মিন্টু বলেছেন: প্রেম আবার তাও সর্বানাসা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.