নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দুঃখ নিজেই নিজের খেয়াল রাখতে পারে, কিন্তু আনন্দের পুরোটা উপভোগ করতে চাইলে অবশ্যই তোমাকে তা কারো সঙ্গে ভাগ করে নিতে হবে!

রাফি চৌধুরী

বাস্তোব এ জীবন কি কাহানি..।

রাফি চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

আমি শিশু

১৫ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:২৯

তোদের কাছে আমি বড় বেমানান। বিধাতা আমাকে বড় বেমানান করে পৃথিবীতে পাঠিয়েছেন। কারণ তোরা থাকিস উচু দালান-কোঠায়, আমি থাকি রাস্তায় অথবা ছোট্র কোন ভাঙ্গা কুটিরে। তোরা ঘুমাস জাজিম এর উপর এয়ার কন্ডিশনড রুমে, আর আমি ঘুমাই মাটিতে। মশা-মাছি আর পোকামাকড় আমার নিত্যদিনের সঙ্গী। তোদের গায়ে দামী পোশাক, আমার গায়ে ছেড়া জামা। শীত আর গরম কোনটাতেই তোদের কোন কষ্ট নেই, আমার কষ্ট আছে। শীত থেকে বাঁচতে আমার কাঁথা নেই, গরম থেকে বাঁচতে আমার ঘরে পাখা নেই। শীতে আমি সূর্যের কাছে আশ্রয় খুঁজি, গরমে গাছ তলায়। তোদের ঘরে মাংস পোলাও, আমার ঘরে ভাত নেই। আর তোদের ভাত কুকুরে খায়, কারণ কুকুরটি তোদের অনেক আদরের, অনেক মূল্যবান, অনেক দাম দিয়ে কিনতে হয়েছে। আমি না খেয়ে অনাহারে দিন কাটাই আর মানুষের কাছে হাত পাতি। তোদের অনেক আছে, আমার কিছুই নেই। তাই তোদের কাছে আমি বড় বেমানান।
....................................................................................................................... আমি পথশিশু

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.