| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কাজী আলী নূর
আমি "খোলা মন ও বন্ধুত্বপরায়ন" বলতে যা বোঝায় নিজেকে সেরকমই মনে করি। আমার বেশির ভাগ সময় কাটে কম্পিউটারে। এছাড়া নিজের সম্পর্কে বলার মত আর তেমন কিছুই নেই আমার।
যারা যারা আজকাল সাইক্লিং করছেন তাদের জন্য কিছু কথা:
আমার ঘনিষ্ঠ বন্ধু একজন, তিনি নাকি হেড ফোন ছাড়া সাইকেলই চালাতে পারেন না। তাকে অনেক বলার পরেও আমার কথা তিনি কানে নিলেন না। তার এক সপ্তাহের ভেতরই ভদ্রলোকের সাইকেলখানা চুরি গেছে। বেশ ভালো হয়েছে। অন্তত আমি তাতে অনেক খুশি হয়েছি।
তার আরেকটা ত্রুটিমূলক কাজ ছিল এমন যখন সে সাইকেল থামাবে অথবা জরুরী ব্রেক কষার পর পা মাটিতে স্পর্শ করবে সে সব ক্ষেত্রেই ডান পায়ের উপর দেহের ও সাইকেল এর ভাড় রেখে ডান দিকে হেলে দাড়াতো। তার পক্ষে কখনোই বাম পার্শ্বে হেলা কিংবা বাম পা মাটিতে ছোঁয়া সম্ভব হত না (বদ অভ্যাসজনিত কারণে)। ![]()
আমার কথা পাত্তা দিতনা বলেই যে সাইকেল চুরি গেছে তা না। বাবা মায়ের দোয়া ছিল বলেই চোর মহাশয় জনৈক ভদ্রলোকের সাইকেলটি চুরি করেছিল। ![]()
যেটি না বললেই নয়, সাপুরে যেমন সাপের সামনে বিন বাজায় (সিনেমায় দেখা) সে ঠিক সেইভাবে সাইকেলের হ্যান্ডেলটা নাড়িয়ে নাড়িয়ে সাইকেল চালাতো। তাকে শত বলার পরও হ্যান্ডেল ঠিক ভাবে কিভাবে ধরে রাখা উচিৎ সেটা বুঝাতে পারি নাই।
তার সাইকেল যে চুরি করেছিল সে আসলে চোর না। প্রকৃতপক্ষে সে ছিল একজন জনদরদি ও সমাজ সেবক। ![]()
আমার বন্ধুটির যে যে দোষ এর কথা বললাম, সেগুলো যাদের আছে তারা হয় সাইক্লিং ছেড়ে দিন নাহয় কোন এক সমাজ সেবকের পাল্লায় পরে আপনারাও একদিন বিনা সাইকেলে সাইক্লিং করতে বাধ্য হবেন। কেউ কেউ হয়ত একটা গেলে আরও একটা, সাথে সাথেই কিনে আনবেন। ![]()
কিন্তু সময় থাকতে সাবধান হউন। কেননা জীবন একবারই উপভোগ্য। এই জীবনটা একবার চলে গেলে দ্বিতীয়বার কিন্তু আর ফিরে আসবে না। ধন্যবাদ সবাইকে। ![]()
০৩ রা জুন, ২০১৪ ভোর ৪:২১
কাজী আলী নূর বলেছেন: বটের ফল, আপনাকে ধন্যবাদ। আশা করি ভালো আছেন এবং ভালো থাকবেন
©somewhere in net ltd.
১|
০২ রা জুন, ২০১৪ রাত ১২:৩১
বটের ফল বলেছেন: পোষ্ট প্লাসায়িত। একদম সঠিক কথা বলেছেন ভাই।