নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শুনে যাও আমার "গুঞ্জন".... .... ....

কাজী আলী নূর

আমি "খোলা মন ও বন্ধুত্বপরায়ন" বলতে যা বোঝায় নিজেকে সেরকমই মনে করি। আমার বেশির ভাগ সময় কাটে কম্পিউটারে। এছাড়া নিজের সম্পর্কে বলার মত আর তেমন কিছুই নেই আমার।

কাজী আলী নূর › বিস্তারিত পোস্টঃ

নতুন সাইক্লিস্টদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় (জানতে আগ্রহীদের জন্য)

০৩ রা জুন, ২০১৪ ভোর ৪:১৮

আমরা সব সময়ে বায়ের লেন ব্যবহার করে চলি। সে ক্ষেত্রে ডান দিকটা তাহলে আমাদের জন্য হল বিপরীত দিক। আমি বায়ের পথ ধরে কোথাও যাচ্ছি তখন আমি নিজেকে কল্পনা করে যদি দেখি তাহলে আমার অপর দিক থেকে আসা যানবাহনগুলো আমাকে ডান পাশ দিয়ে পাস করবে আর আমার পেছনের যেকোন গাড়ি আমাকে ডান পাশ দিয়েই ওভারটেক করবে।



তাই ডানদিকে হেলে দাড়ানো কিংবা ডান পা ফেলা কিংবা ডান দিকে পরে যাওয়া বিপদের আশঙ্কা বৃদ্ধি করে। যে কোন সময় যেকোন ঘটনা ঘটে যেতে পারে। যেমন আপনি আপনার ব্যাল্যান্স ধরে রাখতে না পেরে যদি ডান পাশে পরে যান তাহলে কী হবে? মারাত্মক ক্ষতির আশঙ্কাটাই বেশি। যে কোন সময় সম্মুখ বা বিপরীত দিক থেকে আগত গাড়ি আপনাকে ধাক্কা দিবে নতুবা আপনার পেছনের কিংবা ডান পাশের গাড়ি আপনার ওপর দিয়ে গাড়ি তোলে দিবে।



আর এই বিষয়টা সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ তাই সাইকেল চালানো শিখার শুরুতেই এই বিষয়টা জানা ও বাদিকে পা ফেলা ইত্যাদিতে অভ্যস্থ হওয়া খুবই জরুরি। তা না হলে আপনি শুরু থেকেই সব সময় ডান পা মাটিতে রেখে ডান দিকে হেলে সাইকেলটিকে ডান দিকে কাঁত করে অভ্যস্থ হয়ে পরবেন। পরে সেটি হবে আপনার মারাত্মক রকমের বদ অভ্যাস যা আপনি চাইলেই পরিবর্তন করতে পারবেন না।



আর আপনি যেহেতু নতুন সাইকেল শিখছেন সেক্ষেত্রে আপনার প্রতি আমার পরামর্শ হলো:

১) যদি পরতে হয় (সাইকেলসহ/সাইকেল ছাড়া) তাহলে বাদিকেই পরুন। এটি চর্চা করে নিজে নিজে অভ্যস্থ হউন।

২) চলার সময় বা থামার পর যদি পা মাটিতে রাখতে হয় বাপাটি মাটিতে রাখুন।

৩) বায়ের দিকে হেলে দাড়াবেন।

৪) সাইকেল চালানোর কিংবা দাড়িয়ে থাকা অবস্থায় সব সময় বাদিকটাকে আপনার নিরাপদ প্লাটফর্ম ও আপনার টার্মিনাল ভেবে চালাবেন।

৫) আপনি সাইকেলে উঠার আগে সব সময় আপনার সাইকেলের বাপাশে আপনার অবস্থান থাকবে।

৬) সব সময় বাপাশ থেকে উঠবেন এবং বাপাশ দিয়েই সাইকেল হতে নামবেন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.