নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরের বাড়ির পিঠা খাইতে বড়ই মিঠা ।

কিরকুট

আমি মানুষ, আমি বাঙালি। আমার মানবিকতা, আমার সংস্কৃতির উপর আঘাত হানতে চাওয়া, ক্ষতিগ্রস্ত করতে চাওয়া প্রাণী মাত্রই আমার কাছে পিশাচ। আমার দেশের উপর আঘাত হানতে চাওয়া প্রাণীদের পালনকারী, প্রশ্রয়দানকারী মাত্রই আমার কাছে পিশাচ, রাক্ষস। হোক সে যে কোনো সাম্প্রদায়িক কিংবা ঢেঁড়স চাষ পরামর্শক।

কিরকুট › বিস্তারিত পোস্টঃ

ডোগান- এক রহস্যময় জাতি

০৪ ঠা মে, ২০২৬ বিকাল ৫:১০



আফ্রিকার মালি এর হৃদয়ে, খাড়া পাথুরে পাহাড় আর নির্জন উপত্যকার মাঝে বাস করে এক বিস্ময়কর জনগোষ্ঠী ডোগান। বান্দিয়াগারা এস্কার্পমেন্ট অঞ্চলের গা ঘেঁষে তাদের বসতি । এরা যেন সময় কে জয় করে দাঁড়িয়ে আছে। আধুনিক পৃথিবী যখন প্রযুক্তির গতিতে ছুটছে, তখন ডোগানরা এখনো আঁকড়ে ধরে আছে শতাব্দী পুরোনো বিশ্বাস, আচার আর জ্ঞান।ধরা যাক, আপনি একজন ট্যুরিস্ট। দীর্ঘ পথ পেরিয়ে পৌঁছালে বান্দিয়াগারা পাহাড়ে। দূর থেকে দেখা যায় মাটির তৈরি ছোট ছোট ঘর, যেন পাহাড়ের গায়ে ঝুলে আছে। বাতাসে ধুলোর গন্ধ, আর দূরে ভেসে আসছে ঢোলের শব্দ। গ্রামে ঢুকতেই চোখে পড়বে কাঠের খোদাই করা মুখোশ, শস্যভর্তি গোলাঘর, আর শিশুদের নির্ভেজাল হাসি। এখানে সময় ধীরে চলে।

ডোগানদের ইতিহাসঃ
ডোগানদের ইতিহাস বইয়ে কম, মানুষের মুখে বেশি। তাদের অতীত সংরক্ষিত আছে গল্প, গান আর আচার-অনুষ্ঠানে।
গবেষক মার্সেল গ্রিয়োল এবং জার্মেইন ডিটারলাঁ ২০শ শতকে ডোগানদের নিয়ে বিষদ গবেষণা করেন। তাদের কাছ থেকেই প্রথম বিশ্ব জানতে পারে ডোগানদের জটিল বিশ্বাসব্যবস্থা সম্পর্কে। তবে পরবর্তীতে অনেক গবেষকই এই তথ্যের কিছু অংশ নিয়ে প্রশ্ন তুলেছেন যা পুরো বিষয়টিকে আরও রহস্যময় করে তুলেছে।

সংস্কৃতিঃ
ডোগানদের সংস্কৃতি শুধু দেখার জন্য নয়, বোঝার জন্য।

দামা সেরিমনঃ এটি তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুষ্ঠানগুলোর একটি, যেখানে মৃত ব্যক্তির আত্মাকে বিদায় জানানো হয়।

কানাগা মাস্কঃ এই মুখোশ মহাবিশ্বের কাঠামোকে প্রতীকীভাবে তুলে ধরে। নৃত্য, সংগীত ও মুখোশ সব মিলিয়ে তারা একধরনের জীবন্ত ভাষা তৈরি করেছে।




জ্যোতির্বিজ্ঞান:
১৯৩১ সাল। দুজন ফরাসি নৃতত্ত্ববিদ পশ্চিম আফ্রিকার মালিতে গেলেন। একটা আদিবাসী গোষ্ঠীর সাথে কথা বলতে।তারা ভেবেছিলেন সাধারণ গবেষণা। কিছুদিন থাকবেন। তথ্য সংগ্রহ করবেন। ফিরে যাবেন। কিন্তু সেই গোষ্ঠীর বয়োজ্যেষ্ঠরা যখন কথা বলা শুরু করলেন । দুজন বিজ্ঞানী হতবাক হয়ে গেলেন। কারণ এই মানুষেরা এমন কিছু জানে যা আধুনিক টেলিস্কোপ আবিষ্কারের আগে জানা সম্ভব ছিল না। এবং তাদের জ্ঞানের রহস্য আজও বিজ্ঞান ব্যাখ্যা করতে পারেনি।

হাজার বছর ধরে। বাইরের দুনিয়া থেকে প্রায় বিচ্ছিন্ন। কোনো আধুনিক প্রযুক্তি নেই। কোনো টেলিস্কোপ নেই। কোনো বিজ্ঞান নেই। শুধু তাদের পূর্বপুরুষের কাছ থেকে পাওয়া জ্ঞান। মুখে মুখে। প্রজন্ম থেকে প্রজন্মে। সেই জ্ঞানের কেন্দ্রে আছে একটা তারা। সিরিয়াস। রাতের আকাশের সবচেয়ে উজ্জ্বল তারা। ডোগনরা একে বলে পো তোলো। মহাবিশ্বের কেন্দ্র। সব জীবনের উৎস। এবং তারা এই তারা সম্পর্কে এমন কিছু জানে যা ১৯৩০ সালের আগে পৃথিবীর কোনো বিজ্ঞানী জানতেন না।



ডোগনরা কী জানত শুনুন।
প্রথমতঃ সিরিয়াস আসলে একটা তারা নয়। দুটো। একটা বড়। একটা ছোট।

দ্বিতীয়তঃ সিরিয়াস বিঃ ছোট তারাটা। এতটাই ছোট যে খালি চোখে দেখাই যায় না। টেলিস্কোপ দিয়ে প্রথম দেখা গেছে ১৮৬২ সালে। কিন্তু ডোগনরা হাজার বছর ধরে বলে আসছে সিরিয়াসের একটা সঙ্গী তারা আছে। সেই ছোট তারাটা অত্যন্ত ভারী।অবিশ্বাস্য রকম ঘন।একমুঠো মাটি পৃথিবীতে যত ভারী । সেই তারার একমুঠো মাটি তার চেয়ে কোটি গুণ ভারী। এটা আধুনিক বিজ্ঞান প্রমাণ করেছে ১৯২৬ সালে। কিন্তু ডোগনরা জানত হাজার বছর আগে থেকে।

তৃতীয়তঃ সেই তারাটা সিরিয়াসের চারপাশে একটা নির্দিষ্ট কক্ষপথে ঘোরে।ঘুরতে সময় লাগে ৫০ বছর। আধুনিক বিজ্ঞান বলে ৫০.০৯ বছর। ডোগনরা বলে ৫০ বছর। হাজার বছর ধরে। কোনো যন্ত্র ছাড়া।এখন সেই প্রশ্ন যা বিজ্ঞানীদের রাতের ঘুম কেড়ে নেয়।ডোগনরা এটা জানল কীভাবে? খালি চোখে যে তারা দেখাই যায় না। টেলিস্কোপ আবিষ্কারের আগে যার অস্তিত্বই প্রমাণিত ছিল না। সেই তারার কক্ষপথ হাজার বছর ধরে কীভাবে মনে রাখল? এই ব্যাপারে ডোগনদের নিজস্ব উত্তর আছে। তারা বলে এই জ্ঞান তাদের দিয়ে গেছে নোম্মো। সমুদ্র থেকে আসা প্রাণী। আকাশের জাহাজে করে। যারা পৃথিবীতে এসেছিল। জ্ঞান দিয়ে গেছে। তারপর চলে গেছে। বিজ্ঞান এটাকে পৌরাণিক কাহিনী বলে।কিন্তু তাহলে এই জ্ঞান কোথা থেকে এলো? উত্তর দিতে পারেনি।

আরও একটা তথ্য যা ভাবাবে। ডোগনরা শুধু সিরিয়াস জানে না। তারা জানে বৃহস্পতির চারটি চাঁদের কথা। শনির বলয়ের কথা। এবং পৃথিবী যে সূর্যের চারপাশে ঘোরে। এই সত্যগুলো ইউরোপে প্রমাণিত হয়েছে মাত্র কয়েকশো বছর আগে। ডোগনরা জানত হাজার বছর ধরে।

১৯৩১ সালের সেই দুজন ফরাসি বিজ্ঞানী।তারা ফিরে গিয়ে রিপোর্ট লিখেছিলেন। বিজ্ঞান মহল হেসেছিল।বলেছিল এটা অসম্ভব। কিন্তু পরে যখন আধুনিক যন্ত্রপাতি দিয়ে একে একে সব প্রমাণিত হলো তখন বিজ্ঞান চুপ হয়ে গেল।চুপ মানে স্বীকার করল না।কিন্তু অস্বীকারও করতে পারল না।

ধর্ম ও বিশ্বদৃষ্টিঃ ডোগানদের বিশ্বাস শুধু ধর্ম নয়, একধরনের দর্শন। তারা বিশ্বাস করে এক সৃষ্টিকর্তা এবং বহু আত্মার অস্তিত্বে। তাদের কাছে মহাবিশ্ব একটি জীবন্ত সত্তা। মানুষের জীবন, প্রকৃতি এবং নক্ষত্র সবই একে অপরের সঙ্গে যুক্ত। এই ধারণা আধুনিক বিজ্ঞানের কিছু দর্শনের সঙ্গেও অদ্ভুতভাবে মিলে যায়।

রহস্যের সৌন্দর্যঃ
ডোগান জাতি হয়তো আমাদের সব প্রশ্নের উত্তর দেয় না। কিন্তু তারা আমাদের নতুন প্রশ্ন করতে শেখায়। তাদের জীবন, বিশ্বাস আর সংস্কৃতি আমাদের মনে করিয়ে দেয় মানুষ শুধু প্রযুক্তির মাধ্যমেই নয়, গল্প, আচার আর বিশ্বাসের মাধ্যমেও মহাবিশ্বকে বোঝার চেষ্টা করে।ডোগানদের আসল রহস্য হয়তো তাদের জ্যোতির্বিজ্ঞান নয় বরং তাদের সেই ক্ষমতা, যা দিয়ে তারা শতাব্দীর পর শতাব্দী নিজেদের পরিচয় অটুট রেখেছে।


মন্তব্য ১৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মে, ২০২৬ বিকাল ৫:৩০

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ডোগানদের বিশ্বাস শুধু ধর্ম নয়, একধরনের দর্শন।
............................................................................
এদের বিষয়ে জানার আগ্রহ থাকল ।

০৫ ই মে, ২০২৬ দুপুর ১:৪৩

কিরকুট বলেছেন: আমি জানতে পারলে নতুন পোস্ট দেব।

২| ০৪ ঠা মে, ২০২৬ বিকাল ৫:৩৪

নতুন বলেছেন: এমন কিছু রহস্যময় জিনিস ভীনগ্রহের প্রানীর বিষয়টা সামনে নিয়ে আসে।

আবার ভাবুন যদি ভীন গ্রহের প্রানীরা আমাদের সম্পর্কে জানে তবে কেন বর্তমানের মানুষেরসাথে যোগাযোগ করছে না?

০৫ ই মে, ২০২৬ সকাল ৯:১৯

কিরকুট বলেছেন: ধরুন, আপনি কোনো এক মহাকাশযানে করে মহাবিশ্বের এক অজানা গ্রহে পৌঁছালেন একটি গ্রহ, যেখানে সদ্য সভ্যতার বিকাশ মাত্র শুরু হয়েছে। আপনি সেখানে গিয়ে তাদের জ্ঞান দিলেন, শিক্ষা দিলেন, উন্নতির পথ দেখালেন। এরপর নিজের দায়িত্ব শেষ করে ফিরে এলেন নিজের জগতে।

সময় তার স্বাভাবিক নিয়মে বয়ে চলল। একসময় আপনার অস্তিত্ব বিলীন হয়ে গেল মহাজাগতিক প্রকৃতির নিয়মেই। কিন্তু সেই গ্রহ রয়ে গেল, টিকে রইল আপনার দেওয়া জ্ঞান। তারা সেই জ্ঞানকে কাজে লাগিয়ে ধীরে ধীরে উন্নতির চূড়ায় পৌঁছাল।
তাদের পরবর্তী প্রজন্ম বিস্ময়ে ভাবতে লাগল, কে তাদের এই জ্ঞান দিয়েছিল? কেন সে আর ফিরে এল না? তারা অপেক্ষা করল, প্রশ্ন করল, গল্প বানাল।

অথচ বাস্তবতা হলো আপনার জগৎ, আপনার সময়, আপনার অস্তিত্ব সবকিছুই মহাজাগতিক নিয়মে অনেক আগেই শেষ হয়ে গেছে। তবু আপনার রেখে যাওয়া জ্ঞান বেঁচে আছে, অন্য এক পৃথিবীতে, অন্য এক সময়ে।

আমার এমনি মনে হয়।

৩| ০৪ ঠা মে, ২০২৬ সন্ধ্যা ৬:০৬

রাজীব নুর বলেছেন: ডোগান মূলত একটি তুর্কি শব্দ যার অর্থ বাজপাখি।
ব্যস এইটুকুই জানি। বাকি টুকু জানলাম আজ।

০৫ ই মে, ২০২৬ সকাল ৯:১৯

কিরকুট বলেছেন: জানাতে পেরে আনন্দ হচ্ছে।

৪| ০৪ ঠা মে, ২০২৬ সন্ধ্যা ৭:২৫

মহাজাগতিক চিন্তা বলেছেন: পড়তে ভালোই লাগলো।

০৫ ই মে, ২০২৬ সকাল ৯:২০

কিরকুট বলেছেন: আচ্ছা। ঘুড়ে আসুন ডোগানদের এলাকা।

৫| ০৫ ই মে, ২০২৬ রাত ১২:০৪

সৈয়দ কুতুব বলেছেন: খুবই ভালো লেগেছে ডোগানদের নিয়ে পড়ে ।

০৫ ই মে, ২০২৬ সকাল ৯:২০

কিরকুট বলেছেন: অনিন্দিত হচ্ছি

৬| ০৫ ই মে, ২০২৬ সন্ধ্যা ৬:৩০

রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন, সেটা জানতে।

১৩ ই মে, ২০২৬ দুপুর ১২:২২

কিরকুট বলেছেন: ধন্যবাদ । আবার আসবেন ।

৭| ০৬ ই মে, ২০২৬ দুপুর ২:২৮

নাহল তরকারি বলেছেন: রাজী্ব নুর ভাই। কেমন আছেন?

কিরকুট ভাই। আমার আবার পুরাতন সভ্যাতা ও সংস্কৃতি জানতে ভালো লাগে। প্রন্ততত্ববিধ যখন মাটি খনন করে পুরাতন নগর আবিস্কার করে, এমন খবর পাইলে আমি মনোযোগ দিয়ে পড়ি।

১৩ ই মে, ২০২৬ দুপুর ১২:০৩

কিরকুট বলেছেন: বিষয়গুলো আসলেই বেশ এ্যাডভেঞ্চারার

৮| ১৪ ই মে, ২০২৬ দুপুর ১২:১৬

নতুন বলেছেন: লেখক বলেছেন: ধরুন, আপনি কোনো এক মহাকাশযানে করে মহাবিশ্বের এক অজানা গ্রহে পৌঁছালেন একটি গ্রহ, যেখানে সদ্য সভ্যতার বিকাশ মাত্র শুরু হয়েছে। আপনি সেখানে গিয়ে তাদের জ্ঞান দিলেন, শিক্ষা দিলেন, উন্নতির পথ দেখালেন। এরপর নিজের দায়িত্ব শেষ করে ফিরে এলেন নিজের জগতে।

সময় তার স্বাভাবিক নিয়মে বয়ে চলল। একসময় আপনার অস্তিত্ব বিলীন হয়ে গেল মহাজাগতিক প্রকৃতির নিয়মেই। কিন্তু সেই গ্রহ রয়ে গেল, টিকে রইল আপনার দেওয়া জ্ঞান। তারা সেই জ্ঞানকে কাজে লাগিয়ে ধীরে ধীরে উন্নতির চূড়ায় পৌঁছাল।
তাদের পরবর্তী প্রজন্ম বিস্ময়ে ভাবতে লাগল, কে তাদের এই জ্ঞান দিয়েছিল? কেন সে আর ফিরে এল না? তারা অপেক্ষা করল, প্রশ্ন করল, গল্প বানাল।

অথচ বাস্তবতা হলো আপনার জগৎ, আপনার সময়, আপনার অস্তিত্ব সবকিছুই মহাজাগতিক নিয়মে অনেক আগেই শেষ হয়ে গেছে। তবু আপনার রেখে যাওয়া জ্ঞান বেঁচে আছে, অন্য এক পৃথিবীতে, অন্য এক সময়ে।

আমার এমনি মনে হয়।


একটা মজার জিনিস ভেবে দেখেছেন কিনা জানিনা।

বিশ্বের অনেক সভ্যতাই কিন্তু ভীন গ্রহের কেউ তাদের পূর্বপুরুষের কাছে এসেছিলো এমন কাহিনি আছে।

এমনকি ইসলাম, খৃস্টান ধর্মের কাহিনি অনুসারে মানুষের জন্ম ভীন গ্রহে ( বেহেস্তে ) এবং পরে সৃস্টিকর্তা তাদের পৃথিবিতে পাঠায়।

বিজ্ঞান বলে যে মানুষ পৃথিবির বির্বতনের অংশ। কিন্তু আমারও মনে হয় যে মানুষ এই পৃথিবির বির্বতনের অংশ না।

কারন প্রকৃতির কোন প্রানী পৃথিবির জন্য ক্ষতিকর কিছু সৃস্টি করেনা, পরিবেশের জন্য ক্ষতিকর না।

শুধুই মানুষ এই পৃথিবিতে এমন কাজ করে যাতে পৃথিবি ধ্বংষের দিকে যাচ্ছে, এমন বর্জ তৌরি করে সেটা পৃথিবির ক্ষতি করছে।

যেই জিনিসটা একটা সিসটেমের অংশ সেটা ঐ সিসটেমের ধ্বংষ করতে পারেনা। আপনি এই মুহুর্তে পৃথিবির সকল মানুষদের সরিয়ে নিয়ে জান। পৃথিবি আবার তার ক্ষত সারিয়ে সবুজ পরিবেশে ফিরে যাবে।

১৬ ই মে, ২০২৬ দুপুর ১২:৩৭

কিরকুট বলেছেন: মানুষ পৃথিবির ক্ষতি করে বলে মানুষ পৃথিবির অংশ না এই সিদ্ধান্তটা পুরোপুরি যৌক্তিক না। প্রকৃতির অনেক প্রাণীই পরিবেশের ভারসাম্য নষ্ট করতে পারে, মানুষ শুধু সেটা অনেক বড় স্কেলে করছে কারণ মানুষের বুদ্ধি ও প্রযুক্তি বেশি।

আর মানুষ যদি সত্যিই পৃথিবির বাইরের হতো, তাহলে মানুষের শরীরে অন্য প্রাণীদের মতো ডিএনএ, বিবর্তনের চিহ্ন, জীবাশ্মের ধারাবাহিকতা এসব মিলতো না। বিজ্ঞান এগুলোর শক্ত প্রমাণ পেয়েছে। মানুষের শরীরে তৃতীয় এক প্রজন্মের ডিএনএ এর অস্তিত্ব পাওয়া গেছে যার কোন হদিস পাওয়া যাচ্ছে না । কারা সেই প্রজন্ম ? কোন রকম তাদের কোন চিহ্ন নাই । তবে এটা সত্য যে মানুষ এমন একমাত্র প্রজাতি, যে পৃথিবিকে ধ্বংসও করতে পারে আবার সচেতনভাবে রক্ষাও করতে পারে। এখানেই মানুষের আলাদা বৈশিষ্ট্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.