| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কলিমুদ্দি দফাদার
“ঘুরছি আমি কোন প্রেমের ই ঘুর্নিপাকে, ইশারাতে শিষ দিয়ে কে ডাকে যে আমাকে”
একটা সময় ছিলো প্রচুর শপিং করতাম। কিছু একটা মন চাইলে কিনে ফেলতাম। আমার সংগ্রহে Zara-এর ২৮ হাজার টাকার জুতাও ছিলো। এখনো আছে — তবে চামড়া নষ্ট হয়ে পড়ে আছে। একটু বয়স বাড়ার সাথে সাথে বুঝতে শিখলাম, এইসব আসলে এক ধরনের ইলুয়শন। প্রয়োজনের অতিরিক্ত জামাকাপড় দেখলে এখন বরং শরীর জ্বলে। এই বাহ্যিক জিনিসগুলোর আসলে খুব বেশি মূল্য নেই।গত ৪–৫ বছরের ঈদে নতুন পাঞ্জাবি কেনা হয়নি। একদম দরকার না হলে এখন আর কিছু কেনার ইচ্ছাও হয় না। মতিঝিলে এক বুড়ো চাচা ফুটপাতে ভালো ড্রপ-শোল্ডার টি-শার্ট বিক্রি করেন। ২০০–৩০০ টাকায় সেগুলো কিনি এখন। অদ্ভুতভাবে, সেই সরলতার মধ্যেই যেন বেশি স্বস্তি।
তবে আজ অনেক দিন পর মোটামুটি ভালোই শপিং করলাম। ঈদের পরে একটু মালয়েশিয়া আর ইন্দোনেশিয়া যাওয়ার ইচ্ছা আছে। দেখা যাক, বাকিটা উপরওয়ালার ইচ্ছা।কিন্তু ব্যক্তিগত জীবনের এই পরিবর্তনের পাশাপাশি দেশের অর্থনীতির বাস্তবতাও চোখে পড়ে খুব স্পষ্টভাবে। বাংলাদেশের লোকাল ব্র্যান্ডগুলোর দিকে তাকালেই সেটা বোঝা যায়। এখন প্রায় সারাবছরই ২০–৩০% ডিসকাউন্ট বেচাকেনা চলতে থাকে। খরচের তুলনায় বিক্রি খুব কম। যমুনার গোল্ডের দোকানগুলোতে সেদিন দেখলাম — কোনো গ্রাহক নেই, একদম শুনশান নীরবতা। অনেক স্টোর ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে।
আজ থেকে ১০–১২ বছর আগেও এমন অবস্থা ছিল না। Ecstasy, Yellow, Tanjim-এর মতো বড় ক্লথিং ব্র্যান্ডগুলো তখন এত ডিসকাউন্ট দিত না। একটা স্ট্যান্ডার্ড মেইনটেইন করে চলত। এখন তারাও অফারে মাল বিক্রি করতে বাধ্য হচ্ছে।আমার মনে হয়, দেশের সামগ্রিক ব্যবসা এখন ধীরে ধীরে গুটি কয়েক গোষ্ঠীর হাতে কেন্দ্রীভূত হয়ে যাচ্ছে। ছোট ব্যবসায়ীরা কোটি কোটি টাকা বিনিয়োগ করেও মাস শেষে যেন বেতনের মতো সীমিত আয় তুলতে পারছে। জ্বালানি সংকট, বিদ্যুতের সমস্যা, টাকার অবমূল্যায়ন — সব মিলিয়ে ক্ষুদ্র ব্যবসায়ীদের অবস্থা ভয়াবহ।
বাংলাদেশে তুলনামূলক সস্তা গার্মেন্টস উৎপাদন, ফুটপাতের বাজার আর স্টকের মাল বিক্রির সংস্কৃতির কারণে এখনো অনেক মানুষ কোনোভাবে টিকে আছে। এগুলো না থাকলে হয়তো জনগোষ্ঠীর একটা বড় অংশের জন্য ন্যূনতম পোশাক কেনাও কঠিন হয়ে যেত।বয়স বাড়ার সাথে সাথে হয়তো মানুষ শুধু নিজের রুচি নয়, সমাজের বাস্তবতাও নতুনভাবে দেখতে শেখে। এক সময় ব্র্যান্ডের লোগোতে যে আনন্দ ছিল, এখন তা নেই। এখন বরং মনে হয় — মানুষের জীবন, অর্থনীতি আর সম্মানের স্থিতিশীলতাই আসল “লাক্সারি”।
২৩ শে মে, ২০২৬ সকাল ১০:৩৮
কলিমুদ্দি দফাদার বলেছেন:
শুকরিয়া নিরন্তর...
২|
২৩ শে মে, ২০২৬ ভোর ৪:২৬
শ্রাবণধারা বলেছেন: আপনি বেশ সৌখিন একজন মানুষ - বোঝা যায়। ছবিটা কি জারার সেই জুতারই?
আমি একেবারে শপিং করার লোক নই। ছাত্রজীবনে নীলক্ষেতের ফুটপাতে পুরোনো বই কিনতাম। এখনও কিভাবে যেন সেই পুরোনো বইয়ের দোকানেই ছুটির দিনগুলোতে বেশ সময় কাটাই।
আপনার লোকাল ব্র্যান্ডের দোকানগুলোর নাম পড়ে মনে পড়ল, গুলশানে আমার কাজের জায়গার পাশেই আর্টিসি'র একটা শোরুম ছিল। সেখানে বেশ ভালো কোয়ালিটির শার্ট পাওয়া যেত। দামও ভালোই ছিল বলে মনে পড়ে। সে দোকানে ঢুকলে বেশ ফুরফুরে একটা অনুভুতি হত। বোধ হয় ঠিক এ ধরনেরই একটা অনুভুতি আপনারও হয় বলে আপনি শপিং ভালোবাসেন।
তখন ক্যাটস আই, টেক্সস মার্ট, আপনার উল্লেখিত এক্সট্যাসি এই দোকান গুলো খুব চলতো। উত্তরায় জসিমউদ্দিন এলাকার একটা মলে (আরএকে টাওয়ার বোধ হয় নাম) মোটামুটি অনেকগুলো ব্র্যান্ডের দোকান একসাথে ছিল বলে মনে পড়ে।
২৩ শে মে, ২০২৬ সকাল ১১:৪২
কলিমুদ্দি দফাদার বলেছেন:
হা হা হা। সৌখিন কিনা জানিনা তবে এখন বেশ হিসেবি আর কৃপন হয়ে গিয়েছি। আর তখন শপিং ছিলো যৌবনের একটা ক্রেজ বয়স বাড়ার সাথে সাথে জীবনের সখ আর চাওয়া-পাওয়ার পরিবর্তন হচ্ছে।
ছাত্রজীবনে নীলক্ষেতের ফুটপাতে পুরোনো বই কিনতাম। পত্রিকা-বই, ম্যাগাজিন ছিলো আপনাদের জেনারেশন মানুষের দৈনন্দিন জীবনের একটা অংশ। প্রযুক্তির উৎকর্ষতায় বই পড়ার যে আনন্দ ও জ্ঞানের ভান্ডার; সেটা ধীরে ধীরে কমে যাচ্ছে আমাদের বয়সীদের কাছে। শুধুমাত্র মোবাইল আর ইন্টারনেট থাকলেই এখন হাজারটা বিনোদনের এক্সেস পাচ্ছে একেকজন।
তখন ক্যাটস আই, টেক্সস মার্ট, আপনার উল্লেখিত এক্সট্যাসি এই দোকান গুলো খুব চলতো। হ্যাঁ ঠিক বলেছেন। তখন সম্ভবত সাধারণ মানুষের একটা বৃহৎ অংশ ব্রান্ড নামক ক্লথিং স্টোরগুলোর এবং বড় শপিং মলগুলোর সাথে পরিচিত হচ্ছিল নিউমার্কেটে কোলাহল ছেড়ে একটু মনোরম পরিবেশে কেনাকাটা করার। প্রায় এক যুগের পর ও ইহা মনে হয় এখন কিছুটা পড়তির দিকে। যে হারে নতুন নতুন ব্রান্ড বাজারে এসেছে ওই হারে ক্রেতা বাড়েনি।
আর হ্যাঁ ইহাই আমার জারার সেই সুখের জুতা জোড়া......:p
৩|
২৩ শে মে, ২০২৬ দুপুর ১২:৪৫
সৈয়দ কুতুব বলেছেন: ডারবির ছবিটা কোথায় ?
২৩ শে মে, ২০২৬ দুপুর ১:১৮
কলিমুদ্দি দফাদার বলেছেন:
অতীতের ভাবাপন্ন স্মৃতিচারণ মুলক এই পোস্ট ডার্বির ছবিটা যাচ্ছে না বলে পক্ষান্তরে মনে হইলো.....
৪|
২৩ শে মে, ২০২৬ সন্ধ্যা ৬:৩০
বাকপ্রবাস বলেছেন: জুতো জোড়া বেশ মানিয়েছে
২৩ শে মে, ২০২৬ সন্ধ্যা ৭:৪৩
কলিমুদ্দি দফাদার বলেছেন:
গরীবের লাল পিরান :p ধন্যবাদ আপনাকে ।
৫|
২৩ শে মে, ২০২৬ সন্ধ্যা ৭:০৯
রাজীব নুর বলেছেন: বয়স হয়ে গেলে জামা কাপড়ের দিকে আগ্রহ থাকে না।
আমার ১৯ টা পাঞ্জাবী। কিন্তু বছরে দুই দিনও হয়তো পাঞ্জাবী পরি না।
শপিং মলের সংখ্য পাঁচ গুন বেড়েছে। সেই সাথে বেড়েছে জিনিসপত্রের দাম। এক শ্রেনীর মানুষ প্রচুর কেনাকাটা করে। প্রচুর। আমি নিজের জন্য কেনাকাটা না করলেও মেয়ের জন্য প্রচুর কেনাকাটা করি।
২৩ শে মে, ২০২৬ সন্ধ্যা ৭:৫৪
কলিমুদ্দি দফাদার বলেছেন:
এইসব জামা কাপড় সাময়িক মোহ। পুরুষ মানুষের শক্তি তার কর্মে। ইহা বুঝতে অনেকটাই দেড়ি হয়ে গেলো। পাঞ্জাবি পড়েন না কেন? ভালোবাসার দিনে, প্রহেলা ফাগুনে সুরভী ভাবীকে নিয়ে পাঞ্জাবি পড়ে রিকশা করে ঘুরবেন। বিয়ের পর দেখি পুরুষ মানুষের ভালোবাসা কমে যায়.....
এক শ্রেনীর মানুষ প্রচুর কেনাকাটা করে। ঘটনা সত্যি। গুলশানের "সুন্দরা বিউটি" নামে একটি পারফিউম সপে ২০-২৫ টাকা দামের সুগন্ধি মানুষ চোখের পলকে কিনে ফেলেছে।
৬|
২৩ শে মে, ২০২৬ সন্ধ্যা ৭:১৬
কোলড বলেছেন: That's a loafer with intreciatto design but it's not exactly luxury!
Next time try loafer from Salvatore Ferragamo or Bottega Venetta. For a luxury shirt, Brioni and for trouser, Lorro Piana.
২৩ শে মে, ২০২৬ সন্ধ্যা ৭:৫৮
কলিমুদ্দি দফাদার বলেছেন:
You're right indeed. In developed countries, that Zara's stone craft casual penny loafer doesn't belong to a luxury item — nor did I say that. However, from a Bangladeshi perspective, even $200 shoes seem expensive to me. My personality and living standards don't go with thousand-dollar Bottega Veneta loafer. "But yeah, the only luxury shoes I was ever craving were Balenciaga Triple S.2"
৭|
২৩ শে মে, ২০২৬ রাত ৮:২০
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
সস্তার তিন অবস্থা।
আমি হারে হারে টের পাই।
তাই, সস্তা যিনি এড়িয়ে চলছি অনেক দিন ধরে।
কম কেনা কাঁটা করি, কিন্তু, নিজের মান কমিয়ে কোন কিছু ক্রয় ভালো বোধ করি না।
২৩ শে মে, ২০২৬ রাত ১০:৫৫
কলিমুদ্দি দফাদার বলেছেন:
আমি এক ভাঙ্গা বাড়ির ভাঙ্গা ঘরের ভাঙ্গা বারান্দা
আমি পথের মাঝে খুজে পাওয়া টাকা আধখানা……
আমি বিদ্যাসাগর, মাইকেলেরই মস্ত বড় ভুল
আমি কিশোরীর ওই হারিয়ে যাওয়া মুক্তো গাঁথা দুল
মুক্তো গাঁথা দুল………
দেখ বাবু নামের বড় খোকা করতে পারে ভুল
দেখ চেনে না কেউ মাঝ বৈশাখ চেনে মার্চ জুন…
দেখ ছারিদিকে কত মানুষ কত ব্যস্ততা
খুলেছে কেউ নতুন হিসেব আজকে হালখাতা
আজকে হালখাতা…………
ভালো থাকুন নিরন্তর।
৮|
২৩ শে মে, ২০২৬ রাত ৯:১৬
কোলড বলেছেন: "But yeah, the only luxury shoes I was ever craving were Balenciaga Triple S.2"
indeed! for sneaker that is the ultimate but for comfort try out HOKA. Once tried, you cant go back. Chuckle when I say cant go back. If You do black, you cant go back.
২৩ শে মে, ২০২৬ রাত ১০:৫৩
কলিমুদ্দি দফাদার বলেছেন:
“Ummmmm, for running shoes, design-wise and comfort-wise, I prefer Adidas, Asics, and New Balance. I had a very bad experience with Under Armour Phantom 3. I’ve heard about Hoka but never really had a chance to use them... I’ll try them next time.”
৯|
২৩ শে মে, ২০২৬ রাত ১০:২০
শায়মা বলেছেন: বাপরে!!!
ভাইয়ারা দেখছি মেয়েদের চাইতেও শপিং বিলাসী!!!
২৩ শে মে, ২০২৬ রাত ১০:৫৮
কলিমুদ্দি দফাদার বলেছেন:
আগের দিন বাঘে খেয়ে ফেলেছে গো আপু ....
এখন আর গেঞ্জি, আন্ডার গার্মেন্টসে ৩-৪ টা ফুটো না হলে কিছু কিনি না :p
১০|
২৪ শে মে, ২০২৬ রাত ১২:১০
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
লেখক বলেছেন:
আমি এক ভাঙ্গা বাড়ির ভাঙ্গা ঘরের ভাঙ্গা বারান্দা
আমি পথের মাঝে খুজে পাওয়া টাকা আধখানা……
আমি বিদ্যাসাগর, মাইকেলেরই মস্ত বড় ভুল
আমি কিশোরীর ওই হারিয়ে যাওয়া মুক্তো গাঁথা দুল
মুক্তো গাঁথা দুল………
দেখ বাবু নামের বড় খোকা করতে পারে ভুল
দেখ চেনে না কেউ মাঝ বৈশাখ চেনে মার্চ জুন…
দেখ ছারিদিকে কত মানুষ কত ব্যস্ততা
খুলেছে কেউ নতুন হিসেব আজকে হালখাতা
আজকে হালখাতা…………
ভালো থাকুন নিরন্তর।
-------------------------------
ধন্যবাদ।
আপনি আমার খুব প্রিয় একটা গানের লিরিক্স লিখেছেন।
অনেক দিন পরে তপুর আজ গানটা আজ আবার শুনলাম!!!
ভালো থাকুন নিরন্তর।
২৪ শে মে, ২০২৬ সন্ধ্যা ৬:৪৮
কলিমুদ্দি দফাদার বলেছেন:
প্রতি সপ্তাহে ব্লগে গান দিয়ে একটি জলসার আয়োজন করলে কেমন হয়?
১১|
২৫ শে মে, ২০২৬ সন্ধ্যা ৭:২২
মিরোরডডল বলেছেন:
ঈদের পরে একটু মালয়েশিয়া আর ইন্দোনেশিয়া যাওয়ার ইচ্ছা আছে।
ভ্রমণ ব্লগ আশা করছি।
অনেক ছবি থাকবে আর সাথে ভ্রমণের মজার কিছু গল্প বা অভিজ্ঞতা।
২৮ শে মে, ২০২৬ সন্ধ্যা ৭:৫৮
কলিমুদ্দি দফাদার বলেছেন:
জ্বি ধন্যবাদ।
ছবি যুক্ত ভ্রমন ব্লগ দেওয়ার চেষ্টা করবো।
১২|
২৬ শে মে, ২০২৬ বিকাল ৪:৪৮
জুল ভার্ন বলেছেন: এই গরীবের ঘড়ি আর কলম(ঝর্ণা কলম) ছাড়া আমার আর কোনো বিলাশীতা নাই- যদিও এসব কদাচিত কাজে লাগে।
২৮ শে মে, ২০২৬ রাত ৮:০০
কলিমুদ্দি দফাদার বলেছেন:
পুরাতন কালী যুক্ত ফাউন্টেন কলম ব্যবহারের মধ্যে আভিজাত্য ছোঁয়া আছে। শিক্ষিত রুচিবান ব্যাক্তির মধ্যে এই শখ বেশি লক্ষ করা যায়।
১৩|
২৭ শে মে, ২০২৬ রাত ৯:২৪
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
লেখক বলেছেন:
প্রতি সপ্তাহে ব্লগে গান দিয়ে একটি জলসার আয়োজন করলে কেমন হয়?
====================
খুব ভালো হয়!!! ![]()
২৮ শে মে, ২০২৬ রাত ৮:০২
কলিমুদ্দি দফাদার বলেছেন:
অতিশীঘ্রই আপনার উপস্থাপনায় সংগীত সন্ধ্যা আয়োজনের আশা করছি।
শুকরিয়া নিরন্তর।
©somewhere in net ltd.
১|
২৩ শে মে, ২০২৬ রাত ২:৫১
সৈয়দ কুতুব বলেছেন: আপনার সাথে সহমত ।