নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাহুল আদিত্য

তুই থেকে তুমি, অতঃপর আরোদুটি ভগ্নহৃদয়ে ক্লান্তপ্রাণ ।

রাহুল আদিত্য

তুই থেকে তুমি, অতঃপর ভগ্নহৃদয়ে দুটি ক্লান্তপ্রাণ ।

রাহুল আদিত্য › বিস্তারিত পোস্টঃ

আমার অধিকার নেই কিছুতে...

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:০৫

শেষ বিকেলে, খানিকটা ঘুমিয়ে পড়েছিলাম।

ঘুম ভাংতে, বিছনায় শুয়ে শুয়ে শুনছিলাম, পাশের বিল্ডিং এ কয়েকটা মেয়ে স্বরে উলু ধ্বনি।

মনে ইষৎ বিকল অনুভব কাজ করছিলো।পৃথিবিতে একটা বৃহৎ কর্মপ্রবাহ চলছে, যার অধিকাংশের সাথেই আমার যোগ নেই, আমি তাদের কেউই না, অথচ তাদের কতকত কাজ, আনন্দ-উৎসব, মুহুর্ত-ক্ষণ।



ওই উলু ধ্বনি-একটা পরিচয়,দূর থেকে ভেসে আসা ওই পরিবারের, সংশিষ্ট মানুষগুলর-সম্পুর্ণ অপরিচিত একটি ঘরের একটুখানি আনন্দ বার্তা।



আমার কাছে আমি যত বড়ই হই,আমাকে দিয়ে আমি এ পুরো পৃথিবী কখনই পরিপূর্ণ করতে পারিনি,অধিকাংশ জগৎই আমার অজ্ঞাত, অনাত্নীয়,আমাহীন, প্রান্তবর্তী।আমিও এ পৃথিবীর একজন দাবি করতে পারি, আমার উপস্থিতির-আমার দাবির জানান দিতে পারি, মাথা উচিয়ে-হাত মুঠো করে-চিৎকার জুড়ে, আমার প্রতিবাদের ভাষা ভিন্ন হতে পারে, বিভিন্ন হতে পারে।



তবে, আমার কোন অধিকার নেই, আমার কিছুই আমাহীন কারো উপর চাপিয়ে দেয়ার...

স্বতঃস্ফুর্তভাবে নিতে দিও, চাপিয়ে দেয়ার মানসীকতা ঘৃণ্য...

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.