| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাহুল আদিত্য
তুই থেকে তুমি, অতঃপর ভগ্নহৃদয়ে দুটি ক্লান্তপ্রাণ ।
গত চার বছর ধরে আইন পরতেছি।
উহু, কিচ্ছু বুঝিনা। বইয়ে দেখি এমন হইলে এমন হবে, সাথে এইটা ওইটা আর ওইখানে যা যা বলা আছে তার সাথে সংগতি থাকতে হবে।... তার মায়রে বাপ।
ফার্ষ্ট ইয়ারে স্যার নিজেই প্রশ্ন করেছিলেন,"what is law?" নিজেই উত্তর দিয়েছিলেন, শুরু করেছিলেন "Law is commonsense+ ...." বলে।
কমনসেন্স এ শুদ্ধ না হলে, যে কোন আইন 'এটা কোন আইন হল!' এর রূপ নেয়।
৭১' এ-একক সংখ্যাগরিষ্ঠতায় জয়ী একটি দল সরকার গঠন করতে পারেনি, বাস্তবতার নিরীখে, সে দল গঠন করে প্রবাসী সরকার।
সে সরকার স্বাধীণতার ঘোষণা পত্রে বাংলাদেশকে ২৬ শে মার্চ,১৯৭১ স্বাধীণ ঘোষণা করে। পাক সরকার যুদ্ধকে গৃহযুদ্ধ বলে প্রচারণা চালায়। তার মানে, একটি স্বাধীণদেশে বাঙ্গালী ও পাক সরকারের দোসরদের গৃহযুদ্ধ।
১।
আমরা নাকি কমন ল- ফ্যামেলির। এখানে পূর্ববর্তী নজির রায় নির্ধারনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ব্রিটিশ শাসনামলে, তাদের মতে গৃহযুদ্ধের হোতা(যেমনঃ মাস্টার দা-সূর্যসেন)দের শাস্তি ছিলো মৃত্যুদন্ড। এবং তা বলবৎ ও করা হয়েছিলো।
এই কমনসেন্সেও তো সেই গৃহযুদ্ধের হোতারা দল্মত নির্বিশেষে মৃত্যুদন্ডের যোগ্য।
২।
what the fudge is "'আন্তর্জাতিক মান?''
what the double fudge is ''বৈধতা?''
জান দিছিলো কারা?
বাংগালী।
লাশ হইছিলো কারা?
ঐ।
এক কোটি নিরীহ মানুষ উদ্বাস্তু হয়ে পরদেশে যেসব দিনাতিপাত করছলো, সে বাস্তবতার ভূক্তভুগিছিলো কারা?
ঐ।
গনিমতের মাল জায়েজ, প্রয়োগ হইছিলো কাদের মা-বোনগো?
ঐ।
...? ঐ। ...? ঐ। ... ঐ...ঐ! ঐ! ঐ! ঐ!!!
যা গেছে বাঙ্গালীর গেছে, "আন্তর্জাতিক মান" হান্দাইবো কোন যুক্তিতে?
কোন যুক্তি এ সমস্ত ঘটনার হোতা সহকারীদের মৃত্যুদন্ড অপেক্ষা লঘু দন্ড জায়েজ কইরব?
সেই 'আন্তর্জাতিক মান' সেই বৈধতাকে বাঙালী চু*-এ।
৩।
গত দু-দিন কে কিকি বলতেছে না বলতেছে তার খবর নেয়া হয়নাই।
আজ এক ঘন্টায় হোম পেজ এ যা যা বক্তব্য দেখলাম, বিনোদনে দু'দিনের ক্লান্তি হরলিকস লাইট না খাইয়াও গায়েব।
ঈশপের গল্প মনে পরলো। বনের সমস্ত পশুপাখিদের বনে সুখে-শান্তিতে থাকার জন্যে কী করণীয় তা আলোচনার জন্যে বনের সবচেয়ে বড় ওক গাছটার নিচে সমাবেত হওয়ার জন্য আহবান জনান হলো। সবাই নির্দিষ্ট সময়ে আসলো।
মঞ্চে সিংহ, বাঘ, শিয়াল পন্ডিত সহ অন্যান্য প্রতিনিধিদের সাথে বেশ গম্ভীর একজন কে দেখা গেলো। ভেশভূষায় অছাম, চুপচাপ,ভারীক্কি উনার চাহুনি, মনে হচ্ছে, এক বিরাট ব্যাক্তিত্ব। চিনতে না পারায় সবার উনার কি বক্তব্য, কে উনি তা নিয়েই চরম কৌতুহল।
বক্তব্য পরিক্রমায় উনি এলেন, সবাই শ্বাস প্রশ্বাস বন্ধ করে আছে, উনি কী বলেন...
উনি সবার সামনে মাথা উচু করে দাড়াইলেন, বললেন, "ডেচু ডেচু..."
সবাই সমস্বরে, "...............ও! গাধা!!! হাহাহাহাহাহাহাহাহাহাহ..."
*বুইঝা-শুইনা বক্তব্য/মন্তব্য দেন। আগের সে দিন আর নাই, সময়টার সব দলিল হয়ে যাচ্ছে।যদি প্রমাণ রাখতে চান যে, "A গাধা, is always a গাধা"... রাখেন!
নয় চুপ থাকেন।
©somewhere in net ltd.