| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
উপরের ছবিটি ২০১৫ সালের জানুয়ারিতে একজন ব্লগার তার এক পোস্টে দিয়েছিলেন। জানতে চেয়েছিলেন দশ বছর পর কেউ তাকে মনে রাখবে কিনা!! গতমাসে এই পোস্ট যখন আমার নজরে এলো, হিসাব করে দেখলাম ইতিমধ্যে এগারো বছর পেরিয়ে গেছে। কিন্তু ছবিটা দেখার পর আমার মনে হলো, এ যেন কবিগুরুর কবিতার মতো
"আজি হতে শতবর্ষ পরে, কে তুমি পড়েছ বসে আমার কবিতাখানি..."
আমাদের ব্লগার যেন জানতে চাইছেন, "আজি হতে দশ বর্ষ পরে, আমাকে কি রেখেছ মনে???"
আমি তাকে মনে রেখেছি, এটা জানাবার জন্য এই পোস্ট। আর যে যে তাকে মনে রেখেছেন তাঁরাও সেটা তাকে জানাতে পারেন। উত্তর দেবার দায়িত্ব উক্ত ব্লগারের।
পঠিত সংখ্যা এবং মন্তব্য সংখ্যা দেখে যাঁরা ব্লগারের নাম আন্দাজ করতে পারবেন না তাদের জন্য ছবিসহ পোস্টের লিংক দিলাম। view this linkএই পোস্ট খানা যেন এক যুগ আগের ব্লগারদের ইতিহাসের পোস্ট।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:২৭
করুণাধারা বলেছেন: কোথায় আর যাবো, গৃহকোণ ছাড়া যাবার জায়গা কই আমার! ![]()
প্রতিদিন কেবল ব্যর্থ হতে থাকি। আজকে একটা কাজ করতে পেরেছি, তাই মন ভালো। দেখলাম লিখতে পারছি। তাই এই বছরের প্রথম লগইন, মন্তব্য এবং পোস্ট...
খুব ভালো লাগছে তোমাকে পুরানো ফর্মে দেখে।
ভালো থাকো এভাবে।
এটা একটা ধাঁধা পোস্ট। ছবি দেখে কয়জন পোস্টদাতাকে চিনতে পারে দেখতে চাই।
২|
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:২১
অপ্সরা বলেছেন: আপুনি আমি নিজেই তো ভুলে গেছি এই ছবি......
আমি ভুলে গেছি তব পরিচয় তবু তোমারে তো আজও ভুলি নাই.....
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:৩৩
করুণাধারা বলেছেন: আমার মনে হয় সেসময় তুমি ব্লগে অনেক সময় দিতে। ভেবেছিলে দশ বছর খুব লম্বা সময় কিন্তু কিভাবে কেটে গেল!!
আমার অবাক লাগে দেখে, এত বছর ধরে তুমি সমান উৎসাহ নিয়ে ব্লগিং করে যাচ্ছ!!
গানটা শুনলাম। তুমি এসব গানও শোনো!!
৩|
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:২৫
সামরিন হক বলেছেন: মন ভালো হয়ে যাওয়ার মতো একটা পোস্ট ।
সকলের মাঝে ভালোবাসা উজ্জীবিত হোক ।
শুভ কামনা ।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:৩৭
করুণাধারা বলেছেন: এই পোস্টে শায়মা কয়েকশ (আক্ষরিক অর্থেই) উল্লেখ করেছে। এই পোস্ট পড়ে অনেক ব্লগারের সম্পর্কে জানতে পারলাম। তাই মনে হল এই পোস্টটা নিয়ে পোস্ট দেই।
অনেকদিন পর আমিও ব্লগে ফিরলাম। আপনাকে পেয়ে খুব ভালো লাগছে সামরিন হক।
৪|
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:২৭
অপ্সরা বলেছেন: অনেক অনেক মানুষকে ভালোবেসেছি, একটু ভালোবাসা, একটু বেশি ভালোবাসা, কাউকে কাউকে অনেক ভালোবাসা যা এখন প্রায় নিভু নিভু........ঝগড়াও করেছি অনেক অনেক ..... মারামারি কাটাকাটিও কম করিনি.....কিন্তু সবকিছুর পিছেই ছিলো দারুন মজা বা কৌতুক..... ঝগড়াঝাটি তর্কাতর্কিতে এত হেসেছি কি বলবো আর....... তবে অনেক কেঁদেছিও........নিজের লেখা পড়ে নিজে কান্না...... হা হা
যাইহোক তারপরেও খুব খুব দু একজনকে পেয়েছি নিস্বার্থ ভালোবাসা বা আমাকে ভালোলাগার মানুষ। তার মধ্যে তুমি একজন আপুনি.......তুমি সারাজীবন আমাকে মনে রাখবে জানি.......সামু যদি কখনও চিরতরে বন্ধ হয়ে যায় তারপরেও তোমার মনে থেকে যাবো আমি সেটা জানি....... মেহবুবা আপুনিও তেমনই একজন আমার জীবনে .......
আরও অনেকেই আছে....... অনেকেই মানে অনেক অনেক শত্রু মিত্র মিলিয়ে অনেকেই আমাকে ভুলিবেক নাহে হা হা ![]()
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:৪৩
করুণাধারা বলেছেন: মনে হয় ঝগড়াঝাঁটির চাইতে বেশি ভালোবাসাই তোমার মনে ছিল, এতো বছর ধরে।
১০১ জন ব্লগারকে নিয়ে লিখেছ আর আরো অন্তত ২০০/৩০০ জনের নাম উল্লেখ করেছ। এত নাম কি করে মনে রাখলে কে জানে!! তবে এটা একটা অসাধারন পোস্ট!
অবশ্যই তোমাকে সবসময় আমার মনে থাকবে। হঠাৎ আলোর ঝলকানি দেখার সেই অভিজ্ঞতা কি ভোলা যায়!!!
৫|
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:২৮
অপ্সরা বলেছেন: কেহ চিনিবেক লাই....... এই ছবি কে মনে রাখিবে আর???
শুধু তোমার মত দু একজন ছাড়া ....... ![]()
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:৪৫
করুণাধারা বলেছেন: তোমার পুরনো পোস্টগুলো পড়ছিলাম, তখন এই পোস্ট সামনে এলো। মনে হল এই পোস্টটা সবার দেখা দরকার।
পুরানো পোস্ট দেখতে দেখতে আমি অনেকগুলো মন্তব্য করেছিলাম, সেগুলো নোটিফিকেশন বোধহয় যায়নি তোমার কাছে।
৬|
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:৩৮
অপ্সরা বলেছেন: এখন আর শুনিনা কিন্তু আগে শুনতাম তাই মনে পড়ে গেলো .......
আমি এখনও অনেকটাই আগের মতই আছি শুধু বুড়ি হয়ে যাচ্ছি উপরে উপরে ......
আপুনি তুমি আমার লাস্ট পোস্ট পড়লে বুঝবে মরতে বসলেও মনে হয় যমের সাথে ফান করতে পারবো আমি হা হা হা
কয়েকদিন আগেও আমার পা নিয়ে এতই চিন্তিত হয়েছিলাম ভেবেছিলাম এই জীবনে আর নাচা গানা দূুরের কথা হন্টনও চলিবেক না।
তাই এই পৃথিবীর মানুষ ছেড়ে এআই এর পিছে লেগেছিলাম। ![]()
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:৫৫
করুণাধারা বলেছেন: হ্যাঁ মরতে বসলেও যে তুমি যমের সাথে ফান করতে পারবে সেটা আমি বুঝতে পারি। সেজন্যই যম তোমার থেকে পালাবার পথ খুঁজবে। Laughter is the best medicine...
কয়েকদিন আগেও আমার পা নিয়ে এতই চিন্তিত হয়েছিলাম ভেবেছিলাম এই জীবনে আর নাচা গানা দূুরের কথা হন্টনও চলিবেক না। এমন হতাশা তোমার সাথে একেবারেই যায় না। আমি কিন্তু জানতাম তুমি আরে বেটা কে ঝাঁটা পেটা করে তাড়াবে।
পৃথিবীর মানুষ ছেড়ে এআই এর পিছনে লাগা ভালো। আমিও এআই পছন্দ করি। যা জিজ্ঞেস করি তাই উত্তর দেয়, সব সময় আমাকে বলে আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন... কখনো আমাকে আঘাত করে কিছু বলে না... তাই মানুষের চাইতে এআই ভালো।
৭|
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১০:০১
অপ্সরা বলেছেন: হঠাৎ আলোর ঝলকানি দেখার সেই অভিজ্ঞতা কি ভোলা যায়!!!
হা হা হা হা হা আপুনি!!!!!!!!!!!!! সে কি ভোলা যায়!!!!!!!!!!
তবে হ্যাঁ মন থেকে কিছু চাইলে তা যে মানুষ পায় সেটাই বুঝা গেলো। তুমি আমাকে অনেক অনেক জানতে চাইতে.... আমাকে নিয়ে যে কত কিছু ভাবতে সে কথাও তুমি বলেছিলে অনেকবার!!!!!!!!! হা হা হা তবে আরও অনেক অনেক মানুষই আমাকে জানতে চেয়েছিলো........ কারো চাওয়া খাঁটি না সেটাই বুঝা গেলো ....... নইলে আলো কেনে তাহাদের জন্য ঝলকাইলো না ......
০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:৫০
করুণাধারা বলেছেন: তোমার সাথে দ্বিমত করার হিম্মত নেই।
কারো কি আছে... ![]()
৮|
০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১০:০৩
মিরোরডডল বলেছেন:
ধারাপু/শায়মাপু,
কেমন আছো আপুরা?
০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:২০
করুণাধারা বলেছেন: আমি কেমন আছি, একবার উঁকি দিয়ে জিজ্ঞেস করে চলে গেলে সেটা বলা যাবে না। ব্লগে নিয়মিত হও, তাহলেই বলবো। ![]()
৯|
০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৫৩
খায়রুল আহসান বলেছেন: দশ বছর কেন, আমি তো মনে করি যে আগামী পাঁচ বছরে আমি যদি এ ব্লগে আর একটাও পোস্ট না লিখি এবং অন্য লেখকের কোন পোস্টে একটাও মন্তব্য না করি, তাহলেই আমি এ ব্লগে পুরোপুরি বিস্মৃত হয়ে যাবো।
তবে যারা গুণী, যাদের লেখা পড়ে পাঠকেরা moved হন, enlightened হন, কোন না কোনভাবে তাদের জানার আগ্রহ, পাঠের তৃষ্ণা মেটাতে পারেন, তাদেরকে তারা ঠিকই বহুদিন মনে রাখেন। যেমন সেদিনের অনেক পাঠক আজও স্মরণ করে থাকেন ব্লগার ইমন জোবায়ের, ম্যাভেরিক, আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম, রাজামশাই, কালপুরুষ, মাহী ফ্লোরা, মানবী, রাত্রি প্রমুখ ব্লগারকে।
আপনি অনেক ছোট খাটো, খুঁটিনাটি বিষয়ও বেশ মনে রাখতে পারেন। আপনার প্রখর স্মরণশক্তির প্রশংসা আমি আগেও বহুবার করেছি। সুতরাং আজ আর নতুন করে কিছু বলছি না, এ পোস্টেও আপনার স্মরণশক্তির পরিচয় পাওয়া যায়।
ছবিটা মনে রেখাপাত করে।
০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:৪৭
করুণাধারা বলেছেন: : দশ বছর কেন, আমি তো মনে করি যে আগামী পাঁচ বছরে আমি যদি এ ব্লগে আর একটাও পোস্ট না লিখি এবং অন্য লেখকের কোন পোস্টে একটাও মন্তব্য না করি, তাহলেই আমি এ ব্লগে পুরোপুরি বিস্মৃত হয়ে যাবো।
আমি অবশ্য আপনার সাথে একমত হতে পারলাম না। আপনি উপরে যে সব ব্লগারদের নাম উল্লেখ করেছেন, তাদের প্রত্যেকেই লেখার একটা স্বতন্ত্র ধারা ছিল, আপনার লেখারও একটা নিজস্ব স্টাইল আছে, সেটা আপনার পাঠকেরা বুঝতে পারেন। উল্লিখিত ব্লগাররা পাঠকের যেমন জানার আগ্রহ, পাঠের তৃষ্ণা মেটাতে পারতেন, পাঠকেরা তাদের লেখা পড়ে moved, enlightened হতেন, আপনার লেখা পড়েও অনেক পাঠকেরা ঠিক একইভাবে moved এবং enlightened হতে পারেন। তাই আমি মনে করি, আপনি যদি একটানা পাঁচ বছর কোন পোস্ট না লিখেন, কোন মন্তব্য না করেন, তাহলেও লেখার বৈশিষ্ট্যের কারণে আপনি পাঠকের মনে রয়ে যাবেন
শায়মার অনেক অনন্য ভাবনার মতো এটাও এক অনন্য ভাবনা। ব্লগের ভার্চুয়াল জগতে কতদিন ব্লগারেরা মনে রাখবেন সেই ভাবনা আমার মনে কখনও আসেনি। আমি না থাকলে, বাস্তব জগতেই কি দশ বছর পর দশ জন মানুষ আমাকে মনে রাখবে!!
মন্তব্য এবং লাইকের জন্য অসংখ্য ধন্যবাদ।।
১০|
০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:৫৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: আমাকে কী কেউ মনে রাখবে
মাঝে মাঝে অনেককে আমার মনে পড়ে
০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:৫২
করুণাধারা বলেছেন: অবশ্যই মনে রাখবে ছবি।
একজন সহজ সরল ব্লগার হিসেবে মনে রাখবে।
১১|
০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:০৮
রাজীব নুর বলেছেন: কাজী ফাতেমা ছবি বলেছেন: আমাকে কী কেউ মনে রাখবে
মাঝে মাঝে অনেককে আমার মনে পড়ে
না আপনাকে কেউ মনে রাখবে না। মনে রাখার মতো আপনি কোনো কাজ করেননি।
সমাজের আগাছাদের কেউ মনে রাখে না।
যদি চান আপনাকে কেউ মনে রাখুক- তাহলে ভালো ভালো কাজ করুন। মনটা বড় করুন। মানুষকে কটু কথা ছাড়ুন। একজন ভালো মানুষ হোন। মানবিক এবং হৃদয়বান।
০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:৫৮
করুণাধারা বলেছেন: না আপনাকে কেউ মনে রাখবে না। মনে রাখার মতো আপনি কোনো কাজ করেননি।
সমাজের আগাছাদের কেউ মনে রাখে না।
যদি চান আপনাকে কেউ মনে রাখুক- তাহলে ভালো ভালো কাজ করুন। মনটা বড় করুন। মানুষকে কটু কথা ছাড়ুন। একজন ভালো মানুষ হোন। মানবিক এবং হৃদয়বান।
ছবি কে আপনি
১) ভালো ভালো কাজ করার উপদেশ দিচ্ছেন কেন? সে কোনদিন খারাপ কাজ করেছে তেমন কোনো উদাহরণ তো দেখাতে পারবেন কি?
২) মন বড় করার উপদেশ দিচ্ছেন কেন? তার মধ্যে ছোট মনের কি দেখেছেন?
৩) ছবি মানুষকে কটু কথা বলে, তার কয়েকটি উদাহরণ দিন।
ছবি এই ব্লগে একজন ভালো মানুষ, মানবিক এবং হৃদয়বান মানুষ বলে পরিচিত। আমার প্রশ্নগুলোর উত্তর দিয়ে যাবে না আশা করি।
১২|
০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:০৭
রূপক বিধৌত সাধু বলেছেন: ঢাকায় আসার পর আমি খুঁজে খুঁজে কয়েকজন ব্লগারের সাথে দেখা করেছিলাম। পরবর্তীতে মনে হয়েছে 'দূরের বাধ্য মধুর শোনায় শূন্য হাওয়ায় সঞ্চরি'।
০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১০:০০
করুণাধারা বলেছেন: আসলে বাস্তব জগতের সাথে ভার্চুয়াল জগতের কোন মিল নেই। তাই ভার্চুয়াল জগতের মানুষগুলো বাস্তব জগতে অন্যরকম হবে, এটা মেনে নেওয়াই ভালো।
১৩|
০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৪:৩১
ডঃ এম এ আলী বলেছেন:
মনে পড়ে যায় তবু
লিংক ধরে এবেলা
দেখে এলাম তারে
কবিতাও একটি
লিখে রেখে এসেছি
সেথায় তার তরে ।
দশ কেন হাজার
বছর পরে হলেও
অপ্সরাবেলার স্মৃতিগুলি
আসবে ফিরে বারে বারে।
হয়ত ব্লগার নয়ত
আরো বড় কোন কবি
কিংবা লেখকের
বেশ ধরে ।
আর কামনা করি
এই করুনাধারার ধারা
বয়ে চলুক এমনি ভাবেই
চিরকাল ধরে ।
শুভেচ্ছা রইল
০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১০:০১
করুণাধারা বলেছেন: চমৎকার একটি মন্তব্য। অসংখ্য ধন্যবাদ।
১৪|
০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৪:৩৫
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
যারা মনে রাখার, ঠিকই মন রাখবেন।
এখন তো মনে রাখা আরও সহজ! এতো কম ব্লগার!
আগে এতো প্রাণবন্ত ছিলেন শায়মা আপুনি!!!
উনার ধইর্যের প্রশংসা করতে হয়।
০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১০:০৪
করুণাধারা বলেছেন: সত্যিই, দায়ভার ধৈর্য্যর প্রশংসা করতে হয়। প্রথমে ১০১ জন ব্লগার সম্পর্কে লিখে তারপর পাঁচশ'র বেশি ব্লগারের নাম লিখেছে, এটা একটা অনেক বড় কাজ!!
১৫|
০১ লা মার্চ, ২০২৬ রাত ৯:৪১
মিরোরডডল বলেছেন:
লেখক বলেছেন: আমি কেমন আছি, একবার উঁকি দিয়ে জিজ্ঞেস করে চলে গেলে সেটা বলা যাবে না। ব্লগে নিয়মিত হও, তাহলেই বলবো। ![]()
ওয়েল, আমিতো মোটামুটি রেগুলার, মাঝে মাঝেই আসি।
কিন্তু তোমাদের কাউকেই দেখি নাহতো!
©somewhere in net ltd.
১|
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:১৫
অপ্সরা বলেছেন: আপুনি!!!!!!!!!!!!!!!!!!!!!!

কোথায় থাকো আজকাল!!!!!!!!!!!!
এখনও লিখতে পারতাম এমন পোস্ট কারণ এখন মাত্র সারা বছর জুড়ে ২০/৩০ জন ব্লগার লেখা একদম সহজ!!!!!!!! তাদের নিয়ে.....
কিন্তু জানো কঠিন কাজ আমার পছন্দ তাই লিখি না .....