নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাকযুদ্ধ

অনন্তের অপেক্ষা

ফরহাদ হোসেন

লেখক, নশ্বর জীবনের মিথ

ফরহাদ হোসেন › বিস্তারিত পোস্টঃ

আক্ষেপ

১৪ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৩৫

পান্তাভাত আনন্দের খাবার !!! গত সন্ধায় একহাড়ি ভাত রান্না করে পানি দিয়ে রাখা হয়েছে। দুঃখে-ক্ষোভে-অনুশোচনায় আমি ছটফট করছি। একমুঠো গমের ভাতও আমার মা আমাদের সামনে দিতে পারতেন না। সেই কষ্ট আর মায়ের কান্নার দৃশ্য চোখে ভাসছে। একবার আমি আর মা অসুস্থ মেজোভাবিকে দেখতে মেজোভাইয়ের শ্বশুরবাড়ি গিয়েছিলাম। দুপুরে খাওয়ার সময় গামলাভর্তি গরম ভাতের দিকে তাকিয়ে দ্বীর্ঘশ্বাস ফেলে ক্ষীণ কন্ঠে মা উচ্চারণ কররেছিলেন- “হায়রে ভাত!”

কিছুক্ষণ পরেই আমি সবাইকে নিয়ে আনন্দের সাথে পান্তাভাত খেতে বসব। পেয়াজের ঝাজ নাকে আসছে। সকল গ্লানি-দুঃখ-আক্ষেপ-অনুশোচনা মন থেকে দূর করে পরিপূর্ণ চিত্তে ১৪২০কে বরণ করব। আমার বুকের মধ্যে নিরব শুন্যতা আর তীব্র আক্ষেপ ঝড়ের মত আলোড়িত হচ্ছে। আজ ভাত কম পড়বে না, মেপেও খাব না, আমার মাও সবার শেষে নাজমুলের এঁটো থালা নিয়ে খেতে বসার ভান করতে আসবেন না। অক্ষম এক ব্যার্থ বৃদ্ধার অনুপস্থিতিতেই পূর্ণ উদ্যামে শুরু হয়ে যাবে ১৪২০......



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.