নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাকযুদ্ধ

অনন্তের অপেক্ষা

ফরহাদ হোসেন

লেখক, নশ্বর জীবনের মিথ

ফরহাদ হোসেন › বিস্তারিত পোস্টঃ

অনুবাদ আর ভাষান্তর

১০ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৫৫

অনুবাদ, ভাষান্তর, ভাবান্তর বিষয়গুলি খুব জটিল। সাহিত্যে এই বিষয়গুলির প্রয়োগ সঠিক না হলে একজন সাহিত্যিকের সার্বজনীনতা পাওয়া বেশ কঠিণ। লেখকের নিজের ভাষার মানুষেরা যেভাবে বুঝতে পারে অন্যভাষার মানুষকে সেইভাবেই বুঝাতে পারলেই কেবল সার্বজনীন হওয়া সম্ভব। লেখক যা লেখেন সেটি অন্য ভাষায় অনুবাদ করার পরেও লেখার মূল ভাবটি পুরোপুরি বজায় থাকে তা আমার মনে হয় না। যে দেশের মানুষ বিদ্যাসাগরকে চেনে না সেই দেশে “বড় বিদ্যাসাগর হয়ে গেছিস বুঝি?” এই বাক্যের ভাব কিভাবে প্রকাশ করে আমি জানি না। ছোট বেলায় আমরা কৌতুক করে অনুবাদ করতামঃ



আমি চিনি= I sugar



কেরানি = Who queen



বাক্যের অনুবাদ আর ভাবের অনুবাদের পার্থক্য বুঝে অনুবাদ করতে না পারলে অনুবাদ করা গ্রন্থটি আর মূল গ্রন্থ থাকে না, হয়ে যায় অন্যকিছু।



“Judge not the girl by her face.” বাক্যটির অর্থ “চকচক করলেই সোনা হয় না”



আরবীতে “আকালতু আকলান” এর অর্থ “জম্মের খাওয়া খেয়েছি।”



“Some four mangoes” মানে “গোটা চারেক আম” ইত্যাদি ভাবগুলি শুধু অনুবাদ দ্বারা পরিষ্কার করা সম্ভব নয়। এগুলির ব্যখ্যা অনেক জটিল ও কঠিণ হলেও উদাহরণ থেকে পার্থক্য অনুধাবন করা যায়।



একসময় “সোনার তরী” কবিতা পড়ে মনে প্রশ্ন জেগেছিল কবিতার এই ভাবটি ইংরেজরা কিভাবে প্রকাশ করে? ঢাকা নিউমার্কেটে গিয়ে সোনার তরীর ইংরেজী অনুবাদ কিনে পড়তে গিয়ে তেমন কিছু বুঝতে না পারলেও আমার কাছে মনে হয়েছিল অনুবাদটি মূল ভাবের ধারে কাছেও যেতে পারিনি। আমি ইংরেজী ভাষায় খুবই দুর্বল কারণ সেটিও হতে পারে।



1987 সালে অনুবাদ আর ভাষান্তর চিন্তা করতে গিয়ে নিজেই একটি কবিতা লিখে সেটির ইংরেজী করার চেষ্টা করেছিলাম।



সুখ



সদা-সর্বদা আমি সুখ দেবতারে নমি

একাকার হব সাথে

থাকে কোন দূর দেশে চিনে নিব অবশেষে

অরন্যে সাগরে পথে

দিকবিদিকের মত খুঁজেছি তোমায় শত

অসীম অজানার মাঝে

উন্মাদনায় ভুলে নিয়েছি হাতে যা তুলে

লাগেনি তা কোন কাজে

তাই হে সোনার সুখ ভরে কি দেবে না মুখ

চির শান্তির ধ্যানে

তোমার সাথেই হোক স্বর্গ মর্ত্যলোক

পূর্ণ বিজয়ের গানে





Happiness



I always need really to be led

For happiness

So, I want to see where is he

Lying for days

I searched you best from east to west

As a mad

But what I earned helped to turn

Me to sad

Just you should to satisfy good

Us everyday

Please, come to us, help very much

Only to stay.







আমি নিজে লিখেছি কিন্তু ভাব একই হয়েছে কি না বুঝতে না পারলেও নিম্নমানের অপরিপক্ক ছড়া হিসেবে গ্রহণ করতে খুব একটা অশুবিধা হয়নি।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.