নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ মরে গেলে পঁচে যায় আর বেঁচে থাকলে বদলায়

সৈয়দ কুতুব

নিজের অজ্ঞতা নিজের কাছে যতই ধরা পড়ছে প্রচলিত বিশ্বাসের প্রতি ততই অবিশ্বাস জন্মাছে!

সৈয়দ কুতুব › বিস্তারিত পোস্টঃ

মুহতারাম গোলাম আযমই প্রথম We Revolt বলেছিলেন !

০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৫৮


আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দলীয় ইশতেহার প্রকাশ করেছে, যার নাম দেওয়া হয়েছে ‘জনতার ইশতেহার’। দলটির দাবি, অ্যাপভিত্তিক প্রচারণার মাধ্যমে সংগৃহীত ৩৭ লাখের বেশি মানুষের মতামতের ভিত্তিতে এই ইশতেহার তৈরি করা হয়েছে। এতে মোট ২৬টি অগ্রাধিকারসূচি রাখা হয়েছে। ইশতেহারের অষ্টম ভাগে রাষ্ট্রীয় ও জাতীয় জীবনে মুক্তিযুদ্ধের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। জামায়াত জানিয়েছে, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারকে রাষ্ট্রীয় কাঠামোর কেন্দ্রে প্রতিষ্ঠা করা হবে এবং শিক্ষার্থীদের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে কর্মসূচি নেওয়া হবে। দলটির ভাষ্য অনুযায়ী, ভবিষ্যৎ বাংলাদেশ গড়তে মুক্তিযুদ্ধের চেতনা একটি গুরুত্বপূর্ণ নীতিগত ভিত্তি হিসেবে কাজ করবে।

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ খুব চমৎকার বলেছেন : " বাংলাদেশে আজকে নতুন করে মুক্তিযুদ্ধের ইতিহাস বলা শুরু হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী, যারা স্বাধীনতার বিরোধিতা করেছিল এ দেশের, তারা এখন মুক্তিযুদ্ধের ইতিহাস বর্ণনা করা শুরু করেছে । তারা বলছে, তাদের নাকি একজন মুক্তিযোদ্ধা ( কর্নেল অলি )আছেন। একজন মুক্তিযোদ্ধাকে তাদের জোটে যোগদান করিয়ে এবং অন্য কথায় বলতে গেলে ভাড়া নিয়েছে। বলে তারা সাইনবোর্ড দেখাচ্ছে, তাদের একটা মুক্তিযোদ্ধা আছে এবং সেই মুক্তিযোদ্ধাকে তারা বাংলাদেশের স্বাধীনতার ঘোষক বানাচ্ছে।"

এদিকে সারাদিন মানুষ মুক্তিযুদ্ধের বয়ান এখন খায় না বলা জামায়াতের এক নেতা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অধ্যক্ষ (এটাও ভুয়া হতে পারে ) শাহাবুদ্দিন মুক্তিযোদ্ধা না হয়েও নিজের নামের আগে ‘মুক্তিযোদ্ধা’ শব্দ ব্যবহার করে প্রচারণা চালাচ্ছেন । মুক্তিযোদ্ধা না হয়েও নিজের নামের আগে ‘মুক্তিযোদ্ধা’ উপাধি ব্যবহার করে নির্বাচনী প্রচারণা চালানোর অভিযোগে বগুড়া-১ আসনের জামায়াত প্রার্থী অধ্যক্ষ শাহাবুদ্দিনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন কমিশনের অনুসন্ধান ও বিচারিক কমিটি।

গতবছর চাঁদপুর মুক্ত দিবসের অনুষ্ঠানে জেলা জামায়াতে ইসলামীর আমির বিল্লাল হোসেন মিয়াজী বলেছেন, ‘আমাদের বাঁকা চোখে দেখবেন না। কারণ, আমিও একজন সহযোগী মুক্তিযোদ্ধা ছিলাম।’ বিল্লাল হোসেন মিয়াজী আরো বলেন, ‘আমিও একজন সহযোগী মুক্তিযোদ্ধা ছিলাম। তখন আমি ক্লাস ফোরে পড়ি। ১৯৭১ সালে আমিসহ আমাদের এলাকার ছোট ছেলেরা মুক্তিযোদ্ধাদের জন্য চাল-ডাল সংগ্রহ করে এনে দিতাম। তাঁদের খাবার পৌঁছে দিতাম। কিন্তু স্বাধীনতার ৫৪ বছর পর আমাদের বাঁকা চোখে দেখা হচ্ছে। জামায়াতের নতুন ইতিহাস যেমন হতে পারে :

একাত্তরের সেই মুক্তিযুদ্ধতে
মহানায়ক গোলাম আজম বাবাজান
অস্ত্র ধরেছে, যুদ্ধ করেছে
মুক্ত করেছে বাংলা মায়ের প্রাণ


মন্তব্য ২৮ টি রেটিং +১/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৩:১২

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ছোট বলোয়,
দাদী নানীর কাছে গল্প শুনতাম
এমন এক যুগ আসবে, য়খন
ঘাট অঘাট হবে,
মানুষের জবান ক্ষনে ক্ষনে পাল্টে যাবে ।

...................................................................
ভাইজান আমরা কি আখেরী জামানায় চলে এসেছি ????

০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৩৮

সৈয়দ কুতুব বলেছেন: হইতেও পারে।

২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৪:১৫

শ্রাবণধারা বলেছেন: মুহতারাম শব্দের মানে কী?

৫ই আগস্টের পর থেকে বাংলা ভাষায় অনেক নতুন নতুন আরবী শব্দ যোগ হয়েছে। অনেক শব্দের মানে জানা নাই।

০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৩৮

সৈয়দ কুতুব বলেছেন: সম্মানিত কেউ হবেন।

৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৫:০৫

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




আমার সাথে একবার উনার সাক্ষাত হয়। আমার ভাগনার বিয়েতে এসেছিলেন। প্রায় আধা ঘণ্টা উনার সাথে ছিলাম।
মানুষটাকে খুব নরম স্বভাবের মনে হয়েছে।

উনি সিলেটের মেডিকেল কলেজ থেকে পাস করেন। আমার খালুর এক/দুই ব্যাচ সিনিয়র ছিলেন। যতটুকু জানতে পেরেছি, মানুষটা খারাপ মানুষ ছিলেন না। শুধু টাকা-পয়সা ছিলো না। তবে, মেধা ছিলো।

আমাদের জোটসঙ্গী বলে যে উনার সুনাম করলাম, তা না। আমি উনার মাঝে তেমন একটা খারাপ কাজের প্রকাশ দেখি নাই।

আর, উনি আগে ইউনিয়ন করতেন। এইভাবে ইউটার্ন যারা নিয়েছেন, তাঁরা খুব ধার্মিক হয়ে থাকেন। খোদাই ভালো বলতে পারবেন।

০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৪০

সৈয়দ কুতুব বলেছেন: আমি আরো ভেবেছি আপনার দাথে গোলান আযম স্যারের পরিচয় আছে। বাই দি ওয়ে মতিউর রহমান নিজামী, আলি আহসান মুজাহিদ এরা আমার মেঝো চাচার মেয়ের বিয়েতে এসেছিলেন ।

৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৭:২২

ক্লোন রাফা বলেছেন: :D B-) ;) :P =p~ :-P
কুতুব এবং স. শা..া’র জন্য সঠিক ইতিহাস। সাংকেতিক ভাষায় দু’জনের জন্য এটি একটি ধাঁধা । দেখি আপনার মাথায় ঘি.. নাকি গো..।

০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৩৭

সৈয়দ কুতুব বলেছেন: ধাধার মানে হলো সব দোষ শেখ হাসিনার !

৫| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:২৬

জাকারিয়া ফাতমি বলেছেন: ৭১ এ জামাতের ভূমিকা সবাই জানে এই সত্য বদলানো যাবে না, তবু সাপোর্ট করবে। এটাই বাঙালি।

০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ২:৩০

সৈয়দ কুতুব বলেছেন: যারা জামায়াত কে সাপোর্ট করে এরা আধা বাঙালি।

৬| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ২:৫৪

কলিমুদ্দি দফাদার বলেছেন:

২৪ এ জুলাই, জুলাই আন্দোলন, জুলাই যোদ্ধা, আয়না ঘর, সংস্কার, ইনসাফ,‌নারী নেতৃত্ব।

এইসব বিষয় এখন্ হাস্যরসে পরিনত হয়েছে।

০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:০১

সৈয়দ কুতুব বলেছেন: কিছু মানুষের কারনে পুরো বিষয়টা ঘেটে ঘ হয়ে গেছে ; সবাই যার যার পারসোনাল আখের গুছিয়েছে । শেখ হাসিনার পতন ছাড়া বাকি সব আগের মতো । যাদের ভেবেছি ফিউচার লিডার উহারা সবাই জিহাদি ।

৭| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:০৭

কলিমুদ্দি দফাদার বলেছেন:
যাদের ভেবেছি ফিউচার লিডার উহারা সবাই জিহাদি । হাহাহা =p~

গত দুই বছর ফিউচার লিডারদের কর্মকাণ্ড দেখে-

শেখ হাসিনা, আওয়ামী লীগের প্রতি এখন রাগ-ক্ষোভ, ঘৃণা এখন অনেকটাই কম।

তবে ছাত্রলীগ ডাকাত।


০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:১৯

সৈয়দ কুতুব বলেছেন: এক লিডার বলেছে সে নাকি তার বেবির সাথে টাইম কাটায় না কারণ মায়ায় পড়ে যেতে পারে । এরা জিহাদি না তো কি ?

আমি শেখ হাসিনাকে লাইক করি না । উনার সোশাল সায়েনসের নলেজ জিরো ছিলো।

৮| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৪৪

রিফাত হোসেন বলেছেন: ৩:১৯
সৈয়দ কুতুব বলেছেন: এক লিডার বলেছে সে নাকি তার বেবির সাথে টাইম কাটায় না কারণ মায়ায় পড়ে যেতে পারে । এরা জিহাদি না তো কি?

= তালকে তিল বানাচ্ছেন বা যেখান থেকে শুনেছেন সেখানে বানিয়েছে।
হাসনাত এর বক্তব্য এটি। সে অবশ্যই সময় দেয় কিন্তু মায়ায় না পরে ও অকুতোভয় থাকার জন্য তুলনায় কম দেয়৷ আর স্বাভাবিকভাবেই কোন মানুষের হাতে এত সময় থাকবেও না যারা ব্যস্ত থাকে করে।

সে just মনের কথা বলেছে। চাইলেই সে চেপে যেতে পারতো। তার মতো ঠোঁটকাটা কমই আছে। সে রাঘব বোয়ালদের নাম তুলেছে। যা অন্য কেউ সহজে সাহস করে না। হাদীর পরেই সে সম্ভবত হিট লিস্টে আছে। সত্য কথা বলে সে দেশে- বিদেশে শত্রু বানিয়ে ফেলেছে। এসব না করলেও পারত। দেশের মানুষ খারাপ দেখতে দেখতে ভালকেও খারাপ জিহাদী মনে করে। বিদেশে যারা রাজনৈতিকভাবে জড়িত তারা তো তাহলে বিধর্মী জিহাদী! এদের সন্তানরা বড় হয় ন্যানীর কাছে! বাবা মা এর সাথে সম্পর্ক হালকা থাকে। বিদেশে মানুষ সময় দিতে পারে না। আর সময় তুলনায় কম দিচ্ছে না যাতে বায়াসড না হয়।

০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৫৭

সৈয়দ কুতুব বলেছেন: হাসনাত নিজেই রাঘব বোয়াল হয়ে গেছে । আসিফ নজরুল গং কে ইউজ করে বিনা প্রতিদ্বন্দ্বীতায় ইলেকশন জিততে দুইবার বিচারপতি ফারাহ মাহবুব কে promotion দেয়া হয়েছে । কেবল মুনশি আসল লোন ডিফলটার দেখে বিষয়টা পাবলিক হয় নি তেমন । সে জানে যে তার কোনো পপুলারিটি নেই ।

ঠোট কাটা সৎ পলিটিশিয়ান হলে সে সবার আগে চিটাগাং পোরট নিয়ে সরকার যে নয় ছয় করছে সেটা নিয়ে কথা বলতো । ইনটেরিম কেন নেক্সট সরকারের জন্য সব কাজ কঠিন করে যাইতেসে সেটার সমালোচনা করতো ।

সে এমন কোনো বিজনেস করে না যে টাইম পায় না । কোচিং সেনটার এ পড়ায় সামনে এমপি হবে । কিনতু তার কথা ছিলো চাকুরি করা ; তাই যা বলছি বুঝেই বলছি । যদি ৫ বছর সামু টিকে থাকে এই লেখায় এসে আবার কমেনটস করিয়েন ।

৯| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৫:১৩

রাজীব নুর বলেছেন: জামাত কুটকৌশলী। এরা সত্যকে মিথ্যা দিয়ে ঢেকে দেয়। এদের বিষয়ে সাবধান থাকতে হবে।

০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৫:২৯

সৈয়দ কুতুব বলেছেন: সব দোষ শেখ হাসিনার !

১০| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫০

রিফাত হোসেন বলেছেন: আপনি বিজ্ঞ ও বিচক্ষণ। তা আপনার লেখাতেই বুঝা যায়। অনেক ক্ষেত্রে ভুল বলেন নাই। তবে সব জায়গায় সঠিক হবে এটাও মানা সম্ভব নয়।
হাসনাত কে কেউ যদি কলুষিত করে তাহলে আমাদের কারণেই হবে।
আমাকে বিশ্বাস করতে হবে না, মানুষকে জিজ্ঞাসা করিয়েন, যদি আপনি জানতে চান যে, ধান প্রেমীরা তাদের লোকাল বা প্রার্থীদের আদতে চিনে জানে কিনা! আমি যত জন পেয়েছি তারা কেন কি কারণে ধান লাগাবে তা জানে না! মুনশি না টুনশি এটা বিষয় না। নৌকার ক্ষেত্রেও তাই। কিন্তু এই বার ডিজিটাল যুগে মানুষকে সত্য থেকে দূরে রাখা যাবে না। বিচক্ষণ ও চিন্তাশীল ব্যক্তির মননে যদি ভাবনার কড়া নারে তাহলে শুভ বুদ্ধির উদয় হবে। চাঁদাবাজি, টেন্ডারবাজী পছন্দ করবে নাকি সৎ ব্যক্তিকে চিনে নিবে নাকি মার্কাতেই পরে থাকবে।

আমি চাই ক্ষমতার ও আসনের বন্টন হোক। এতে তর্ক ও আলোচনার পথ খোলা থাকবে।
আচ্ছা হাসনাতের ঐ আসনে better কোন প্রার্থী থাকলে বলুন যে দাড়িয়েছে এবার...

০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:৫৪

সৈয়দ কুতুব বলেছেন: আচ্ছা হাসনাতের ঐ আসনে better কোন প্রার্থী থাকলে বলুন যে দাড়িয়েছে এবার...


কেউ না । এমনকি হাসনাত ও না । সে কতবছর পলিটিক্স করেছে ? এই সংসদে গিয়ে সে কি করবে ? কিছুই করবে না । নাহিদদের দেখেছেন ? এখন কেউ বেল দেয় না । এই নাহিদের ডাকে হাজার ছেলেমেয়ে নেমছিলো জুলাই মাসে।

১১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:১৫

রিফাত হোসেন বলেছেন: আপনার কথা যুক্তি আছে কিন্তু বিশ্বাসে শ্বাস নিচ্ছে সবাই। আপনি উত্তর বলে দিয়েছেন যে, কেউ better নাই, এমনকি সে নিজেও নয়!

আপনার সাথে চা-টা এর বৈঠক মন্দ নয়। তবে চা এর অভ্যাস নাই। ভাল থাকুন। এই পোস্টে এটাই শেষ মন্তব্য।

০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৩:৩৫

সৈয়দ কুতুব বলেছেন: হাসনাতের উচিত রুট লেভেল থেকে পলিটিক্স করে উঠে আসা ; এরাই টিকে থাকে। হাসনাত কে জিহাদি বলেছি কারণ সে এখনো আগের মতো প্রশাসন কে হুমকি দেখায় আবার জুলাই নেমে আসবে বলে । কিনতু পুরো সেটআপ তাদেরই ।

১২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৮:৩৩

নিমো বলেছেন: হাসনাতের মত মব সন্ত্রাসীর পক্ষেও ব্লগে সাফাই দেয়ার লোক আছে বাহ!

০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:০৭

সৈয়দ কুতুব বলেছেন: লাইনে আসুন দেশকে ভালোবাসুন।

১৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:৫৮

রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন সেটা জানতে।

০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৫৮

সৈয়দ কুতুব বলেছেন: ভোট দিতে ভুলবেন না।

১৪| ১০ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:০৭

আদিত্য ০১ বলেছেন: কুতুব সাহেব সবার আগে স্বাধিনতা ঘোষনা দিছে

১০ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৫:৫৪

সৈয়দ কুতুব বলেছেন: তোমাদের যা কিছু আছে তা নিয়ে প্রস্তুত থাকবা, মনে রাখবা রক্ত যখন দিয়েছি রক্ত আরো দিবো.... :>

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.