নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ মরে গেলে পঁচে যায় আর বেঁচে থাকলে বদলায়

সৈয়দ কুতুব

নিজের অজ্ঞতা নিজের কাছে যতই ধরা পড়ছে প্রচলিত বিশ্বাসের প্রতি ততই অবিশ্বাস জন্মাছে!

সৈয়দ কুতুব › বিস্তারিত পোস্টঃ

৫০১’কে বিজয়ের প্রতীক হিসেবে উদযাপন করছেন তারা ।

২৭ শে জুলাই, ২০২৬ রাত ১১:১৮


আবাসিক হোটেলের দরজা ভেঙে যখন একের পর এক চাঞ্চল্যকর ঘটনা সামনে আসছে তখন সাধারণ মানুষের চোখ ছানাবড়া হয়ে যাওয়াটাই স্বাভাবিক। সম্প্রতি গাজীপুরের এক হোটেলে অভিযান চালিয়ে পুলিশ যখন দুই হুজুরকে আটক করল তখন ফেসবুকে শুরু হলো নতুন নাটক। একদল দরদী ভক্ত সঙ্গে সঙ্গে ময়দানে নেমে পড়লেন আবেগঘন বয়ান নিয়ে।

তারা সশব্দে প্রচার করতে লাগলেন যে হুজুররা নাকি নিজেদের স্ত্রীকে নিয়ে সফর শেষ করে ক্লান্ত হয়ে বিশ্রাম নিচ্ছিলেন আর এই সুযোগে নাকি অপপ্রচার চালানো হচ্ছে। কিন্তু তদন্তে যখন বের হয়ে আসল যে সঙ্গে থাকা নারীরা মোটেও তাদের নিজেদের স্ত্রী নন বরং একজনের বন্ধুর বউ আর অন্যজনের আত্মীয়ের বউ তখন সেই একই ভক্তকুল হঠাৎ একদম চুপ মেরে গেলেন। এখন আবার শোরগোল শুরু করেছেন এবং প্রাইভেসির বয়ান দিচ্ছেন।

এর আগে একজন হুজুরের সেই বিখ্যাত রিসোর্টকাণ্ডে আমরা দেখেছিলাম নানা রকম মারফতি ব্যাখ্যা। কখনো কাবিন ছাড়া গোপন বিয়ে আবার কখনো প্রথম স্ত্রীর কাছে গোপন রাখার নানাবিধ কৌশল। সেই ধারাবাহিকতা বজায় রেখে এখন তো মনে হচ্ছে অন্যজনের স্ত্রীকে নিয়ে ধরা পড়াটাও এক ধরনের বিশেষ অর্জন। তাদের কাছে এখন ৫০১ নম্বর ঘর এক ঐতিহাসিক বিজয়ের প্রতীক হয়ে উঠেছে।

ধরা খাওয়ার পর তারা যখন এই নিয়ে উল্লাস প্রকাশ করেন তখন বুঝতে বাকি থাকে না যে তাদের নীতি ও নৈতিকতা কতটা নিচে নেমে গেছে । তারা অন্যদের ছোটখাটো ভুল পেলেই শাহবাগী বা নাস্তিক ট্যাগ মেরে বিচার বসিয়ে দেন অথচ নিজেদের লোক ধরা পড়লে সাথে সাথে শান্তির বাণী আর প্রাইভেসির অধিকারে সরব হন। এই ভণ্ডামি দেখতে দেখতে সাধারণ মানুষ এখন তাদের পরামর্শ দিচ্ছে ; হুজুর স্ত্রীকে নিয়ে সফর করছেন ভালো কথা , স্ত্রীটা যেন নিজের হয় ।


photocard courtesy : the dissent

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৮ শে জুলাই, ২০২৬ দুপুর ১২:৪১

নতুন বলেছেন: "যে ব্যক্তি কোনো মুসলিমের দোষ গোপন রাখে, আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতে তার দোষ গোপন রাখবেন।"

— Sahih Muslim, হাদিস নং ২৫৮০

আপনি পুরোপরি ধার্মিক হইতে পারলেন না। ;)

২৮ শে জুলাই, ২০২৬ বিকাল ৫:৫৭

সৈয়দ কুতুব বলেছেন: এরা ধরা খেয়ছে । গোপন রইল কোথায় ।

২| ২৮ শে জুলাই, ২০২৬ দুপুর ২:৪৭

জুল ভার্ন বলেছেন: ওরা সবকিছুতেই বিজয়ী!

২৮ শে জুলাই, ২০২৬ বিকাল ৫:৫৭

সৈয়দ কুতুব বলেছেন: হা হা ।

৩| ২৯ শে জুলাই, ২০২৬ রাত ২:৫৫

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: এখন ৫০১ নম্বর ঘর এক ঐতিহাসিক বিজয়ের প্রতীক হয়ে উঠেছে।
.................................................................................................
দেশের প্রেসিডেন্ট ( এরশাদ) যদি এধরনের নষ্টামি করতে পারে,
বর্তমানে তার ভক্তরা একটু আধটু করলে দোষ কি ? শুনতে পাচ্ছি
টাকার জোর সৌদিরা ৭/৮ বিয়ে এখনও করছে, আবার দীর্ঘ ছুটি কালীন
মিশরে গিয়ে মুতা বিয়ে করছে ( এক মাস বা ৩ মাসের জন্য ) ।
এখন দেখছি জামায়াত নেতারা অনেক জনদরদী, তাই গরীব পরিবারকে
সাহায্য করতে এই ধরনের কাজের বৈধতা সংসদে পাশ করলে ,
হত দরিদ্র পরিবারগুলো উপকৃত হয়, উনাদের লজ্জা শরম নিয়ে কেউ প্রশ্ন করবেনা ।

৩০ শে জুলাই, ২০২৬ দুপুর ১২:২১

সৈয়দ কুতুব বলেছেন: কিছুই বলার নেই ।

৪| ৩০ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:০৯

কিরকুট বলেছেন: এই দেশের মাওলানাদের মধ্যে অতি সাধন মাওলানার সংখ্যা খুবি কম । বেশিরভাগই ধান্দাবাজ, লোভী ও ধর্ম ব্যবসায়ী মৌলোভী ।

৩০ শে জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:৫০

সৈয়দ কুতুব বলেছেন: এভাবে বলা ঠিক নয় ।

৫| ৩০ শে জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:৫৪

রাজীব নুর বলেছেন: হুজুরেরা সাধারনত ভালো হয় না। ইহা সত্য। মিথ্যা নয়।

৩০ শে জুলাই, ২০২৬ রাত ১০:৫০

সৈয়দ কুতুব বলেছেন: সবাই কে ঢালাও ভাবে খারাপ বলা ঠিক নয় ।

৬| ০৩ রা আগস্ট, ২০২৬ বিকাল ৪:২১

tofazzul বলেছেন: মাওলানা সাহেবরা বেশিরভাগ মিথ্যুক ।

০৩ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৪

সৈয়দ কুতুব বলেছেন: :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.