| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
-নাহ্ ! লেখালেখি আমাকে দিয়ে হবে না৷শুধু শুধুই বৃথা চেষ্টা করে যাচ্ছি৷
-কেন হবে না শুনি? আর কে ই বা এটা বললো যে তুমি বৃথা চেষ্টা করে যাচ্ছো?
-কেউ বলে নি৷আমারই মনে হচ্ছে৷এসব লেখালেখি আমার জন্য না৷হঠাৎ কেন যে এই ভূতটা মাথায় চাপলো! সবাই ভাবে নিশ্চয়ই আমি প্রেমে ছ্যাঁকা-ট্যাকা খেয়েছি তাই লেখালেখি করি৷হাহাহাহা৷
-মানুষ তো অনেক কিছুই ভাবে৷ওদের কথায় কান দিয়ে লেখালেখি বন্ধ করতে হবে নাকি?তুমি তোমার মতো লেখালেখি করে যাও তো৷
-কিন্তু ওরা যে বলে আমি ভালো লিখি না ! কেউ আমার লেখা পড়ে না৷যদিও বা পড়ে সেটা আমাকে নিয়ে মজা নেওয়ার জন্য ![]()
-দেখো কেউ কোন দিন প্রথমেই ভালো লিখে না৷লিখতে লিখতে হাত এসে যাবে৷তখন দেখবে যারা আজ তোমার লেখা নিয়ে মজা নিচ্ছে তারাই একদিন তোমার লেখা পড়ার জন্য অপেক্ষা করবে৷আর তুমি কারও মনোরঞ্জনের জন্য লেখালেখি করো না;তোমার নিজের আত্ম-তৃপ্তির জন্য লেখো৷শুধূ শুধু অন্যের কথার জন্য নিজের ইচ্ছাকে কেন শেষ করে দিবে বলো?
-হুম্!তুমি কথাগুলো ভুল বলো নি৷কিন্তু ভয় লাগে !
-কিসের ভয়?
-স্বপ্নভঙ্গের ভয় !
-তুমি আমাকে বিশ্বাস করো না?
-করি৷হয়তোবা নিজের থেকেও বেশী৷
-তাহলে আমার কথা শোনো৷তুমি ওদের জন্য না , এখন থেকে আমার জন্য লিখবে৷কারণ আমি তোমার লেখাকে ভালোবাসি৷তোমার লেখার মাঝে আমি আমার অস্তিত্বকে খুঁজে পাই৷আর আমি জানি তুমি একদিন অনেক বড় লেখক হবে৷আমার বিশ্বাস এটা৷
-সত্যি বলছো তুমি?
-হ্যাঁ৷আমি তোমাকে কখনো মিথ্যে বলি না৷
-যদি তাই হয় তাহলে এই আমি তোমাকে কথা দিচ্ছি কখনো আর লেখালেখি বন্ধ করবো না৷শুধু তোমার বিশ্বাসের মর্যাদা রাখার জন্য৷
একজন বড় মাপের মানুষকে আমরা অনেক সম্মান করি কিন্তু কখনো ঐ মানুষগুলোর পিছনের ইতিহাস জানার চেষ্টা করি না৷অনেক অপমান সহ্য করে আজ তারা এই জায়গায় টায় পৌঁছিয়েছে৷শুধুমাত্র ঐ সব মানুষদের জন্য যারা তাদের উপর বিশ্বাস রেখেছিল যে তারা অসম্ভবকে সম্ভব করতে পারবে৷আমাদের সামান্য অনুপ্রেরণা আর উৎসাহ দেয়া একটা মানুষের জীবন পরিবর্তন করে দিতে পারে৷
২|
১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:০০
শরতের ছবি বলেছেন: লেখার জন্য আগ্রহ এবং অভ্যাস দুটো জিনিসের প্রয়োজন ।চেষ্টা করুন হবে ।
৩|
১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:০৮
প্রজান্তিকা বলেছেন: অনেক ধন্যবাদ
৪|
১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৩৮
রাফা বলেছেন: খুব একটা খারাপ না'তো লেখার হাত। চেষ্টা করলে ভালো লেখা হোতে পারে আপনাকে দিয়েও। হতাশা'কে কাছে ঘিরতে দেওয়া যাবেনা তাহোলেই হয়ে যাবে। যত লিখবেন তার চাইতে বেশি পড়ুন তাহলেই হবে।
ধন্যবাদ,প্রজান্তিকা।
৫|
১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩৮
বিজন রয় বলেছেন: +++
ব্লগে স্বাগতম।
©somewhere in net ltd.
১|
১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৭:৩৭
কবি সুবর্ণ আদিত্য বলেছেন: লিখতে থাকুন...পড়তে থাকুন। যা হতে চান তাই হবেন।
শুভকামনা, ভালো থাকুন নিরন্তর....