| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মনে করো , তুমি অনেক শখ করে একটা কাচের জিনিস কিনলে৷কিছুদিন তুমি অনেক যত্নও করলে৷কেউ তোমার ঐ জিনিসটা সামান্য স্পর্শ করলেও তুমি চিন্তিত হয়ে পড়তে কারণ তোমার মধ্যে ভয় কাজ করতো যে একটু বেখেয়ালী হয়ে গেলেই তোমার ঐ শখের জিনিসটা হাত থেকে পড়ে ভেঙে যাবে৷কিন্তু হঠাৎ করেই তোমার মধ্যে একদিন উদাসীনতা চলে আসবে৷তুমি আর ঐ জিনিসটার প্রতি আগের মতো কেয়ার দেখাবে না৷আর তোমার এই উদাসীনতা ততদিন পর্যন্ত না আগের জায়গায় ফিরে আসবে যতদিন পর্যন্ত না ঐ জিনিসটা ভেঙে যাবে৷তুমি আবার অস্থির হয়ে যাবে ঐ জিনিসটাকে আগের মতো করার জন্য৷জোড়া তালি দিয়ে হয়তো তুমি একটু জিনিসটাকে আগের মতো করার চেষ্টা করবে কিন্তু একদম আগের মতো কখনোই করতে পারবে না৷
সম্পর্কগুলোও আজকাল এইরকম৷প্রথম কয়েকদিন আমরা অনেক কেয়ার নেই একজন আরেকজনের৷সামান্য ব্যথা পেলে অস্থির হয়ে যাই ব্যথা কমানোর জন্য৷কোন ভাবেই কাছের মানুষগুলোকে কষ্টে দেখতে পারি না৷শুধু কপোত-কপোতীর সম্পর্কের কথা বলছি না; সব সম্পর্কের কথা বলছি৷কিন্তু হঠাৎ করেই আমরা কাছের মানুষগুলোকে ধীরে ধীরে দূরে সরিয়ে দেই৷কখনো না বূঝেই আবার কখনো বা ইচ্ছে করে ব্যস্ততার মিথ্যে অজুহাত দিয়ে৷যতদিন পর্যন্ত না ঐ মানুষগুলো আমাদের দেয়া কষ্টগুলো সহ্য না করতে পেরে সত্যি সত্যি দূরে চলে যায় ততদিন ঐ মানুষগুলোর কতটা দরকার তা আমরা বুঝতে পারি না৷ওদের দূরে সরিয়ে দেওয়ার জন্য কিন্তু আমাদের নিজেদের উদাসীনতাই দায়ী৷
কিছু মানুষ আছে যারা তাদের ভুলটা বুঝে কাছের মানুষগুলোকে সরি বলতে আসে৷ভাবে আমি সরি বললে হয়তো ওরা আমাকে ক্ষমা করে দিয়ে আবার কাছে আসবে৷হুম্ম ! হয়তো আসবেও কিন্তু আগের মতো থাকবে না ঐ মানুষগুলো৷তোমাক
ে আর আগের মতো বিশ্বাস করতে পারবে না কখনোই৷তোমার কাছে থাকলেও সে অচেনা মানুষের মতো আচরণ করবে৷তুমি তোমার আগের মানুষটাকে আর চিনতে পারবে না৷মনে হবে অচেনা কোন মানুষের সাথে আছো তুমি৷
জোড়া-তালি দিয়ে জিনিস কিছুটা আগের মতো করা গেলেও ভেঙে যাওয়া সম্পর্কগুলো কখনো শুধু সরি দিয়ে আগের মতো করা যায় না৷দূরত্ব একবার বেশি বেড়ে গেলে সেটা কমানো যায় কিন্তু বার বার বিশ্বাস ভেঙে সেই পুরনো বিশ্বাস কখনো ফিরে পাওয়া যায় না৷আর কারও চোখে নিজের সম্মান বার বার নিচূ করলে সেই সম্মান সামান্য সরি বলে অর্জন করতে পারা যায় না আর কখনো যাবেও না৷।
২|
০৬ ই মার্চ, ২০১৬ সকাল ৮:৩৪
অভ্রনীল হৃদয় বলেছেন: ভালো বলেছেন। প্রতিটি কথাই ধ্রুব সত্য।
৩|
০৬ ই মার্চ, ২০১৬ সকাল ৯:৫৭
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: সহমত।
©somewhere in net ltd.
১|
০৬ ই মার্চ, ২০১৬ সকাল ৭:৫৬
বিজন রয় বলেছেন: দূরত্ব একবার বেশি বেড়ে গেলে সেটা কমানো যায় কিন্তু বার বার বিশ্বাস ভেঙে সেই পুরনো বিশ্বাস কখনো ফিরে পাওয়া যায় না৷
ঠিক। +++++