| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ব্লগ স্কুল, মজারু
ছোটন চলে স্কুলেতে বই শ্লেট হাতে ,
বদরুল ভাই কাঁদছে ভীষন যাবে সাথে সাথে,
চান্কু হল লক্ষ্মীছাড়া পান্কু হয়ে ঘোরে ,
চিটি যাবে সবার আগে উঠল অনেক ভোরে ,
শিমুল ফুটেছে, পলাশ ফুটেছে, কিংশুকও গাছে,
রাজামশাই ফুলের বাগান আলো করে আছে,
দূর্বল শরীর চিকন মিঞার, তাকে সাথে নিয়ে
চাচামিঞা চলছে ধীরে লাঠি ভর দিয়ে ।
তামিমের আসতে দেরী সাজছে বসে ঘরে ,
আইরিনের কসমেটিকস প্রায়ই চুরি করে ,
উধাও হয়ে ভাবছে ভাবুক পথে হল দেরী,
কবিতার খাতা তার কেটেছে সব জেরী।
ক্লাসে বসে ভাবছে মুহিব কটা দেবে গোল,
ক্রিকেট খেলার বারটা কোথায় হচ্ছে গন্ডগোল,
নোবেল পেয়েও নোবেল জয়ীর মনটা ভরে নাই,
দানবাক্সে পয়সা ফেলে আরো কিছু চাই।
কালপুরুষ সুখীমানুষ আসে আগে আগে,
অনুবাদে সেরা নম্বর পারভেজের ভাগে।
অপরাজিতা, অপসরা পড়ে দিয়ে মন,
নন্দিনী বাংলা লেখায় সফলকাম হন।
ফেরারী পাখী আকাশেতে ওড়ে ডানা মেলে,
অচেনা সৈকতে যাবে চলে ব্লগ স্কুল ফেলে।
ছবি আকেঁ বসে শুধু পড়ছেনা রানা ,
ছন্নছাড়ার পেন্সিল ধরতে তার মানা।
নুশেরার টিফিনেতে কেক খাওয়া চাই,
সাজির সাথে মাসুদ রানা পড়ছে বসে তাই।
নাঈম, শামীম, মিল্টন লিখছে দিয়ে মন,
কৌশিক লতা আনল ছিঁড়ে ঘুরে কাশবন,
চোঁরকাটা লাগল বলে আবীর করে রাগ,
ক খ গ লিখতে গিয়ে সিটিজিতে দাগ।
রূপান্তর, বিবর্তনবাদ শেখেনা সব পাজি ,
সাঁজবাতির রূপকথা শুনতে সবাই রাজি।
আজনবী হয়ে থাকে নিলা আজ কেন যে?
এস্কিমো যীশুকে বলে ইগলু সে ভেঙ্গেছে।
কাঁকন পরা হাতে তার খুশবু ছড়ানো,
লীনা খোঁজে চোখের বালি বন্ধ করে পড়ানো।
পদক চুরির অপরাধে নাফিস পেলো শাস্তি,
এক পায়ে দাড়িয়ে থাকে কাঁধে নিয়ে ভিস্তি ।
চীন ঘুরে দেখে এল কত কি যে বাবুয়া ,
ডায়রীটা নিয়ে এল, পড়বে সব পড়ুয়া ,
ব্লগ স্কুল চলছে ভাল, চলবে আরো চলবে,
যার যা খুশী বলতে পার, সত্যি কথা বলবে।
(***(সুরভীছায়ার পোষ্ট, অনেক অনেক দিন আগের)
রাজা মশাই এবং কালপুরুষ পৃথিবীতে নেই, আল্লাহ তাঁদের শান্তি দান করুক সেই দুয়া করি।
২|
১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:২৩
মেহবুবা বলেছেন: অপসরা আছে তো !
মনে হোল এ পাটাতন আগের মত যদি মুখরিত হোত !
৩|
১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:২৯
খায়রুল আহসান বলেছেন: একদা এককালের একটা ভাইব্র্যান্ট ব্লগের নমুনা হিসেবে চমৎকার!
৪|
১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৩১
অপ্সরা বলেছেন: যাহা চলে যায়
তাহা ফিরিবার নয়!!!
কাজেই যতই চাপাচাপি করো পেডরোলো পাম্প ছাড়া আর কোনো গতি নাই!! ![]()
৫|
১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০৫
নীল-দর্পণ বলেছেন: ইস কী দারুন একটা সময়ের দারুন সব মানুষের নাম! চিকনা মিয়া সবাইকে 'মাইনাচ' দিতেন, রাজা মশাই বলতেন 'নে তোকে একটা স্বর্ন মুদ্রা দিলাম' । অবিশ্বাস্য লেগেছিলো রাজামশাই এর মারা যাবার খবরটা শুনে।
কফিহাউজ গানটার মত হয়ে গেছে এখন ব্লগ।
৬|
১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:২৫
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
কতো ব্লগার এলেন, গেলেন,
ব্লগকে ফেলে একা!
সামুর বুকে আচড় কেটে,
পাবো কি তাদের দেখা!
তাদের দেখতে সাত সমুদ্র
পাড়ি দেওয়া চাই।
এমন সাহস না করে মডু,
তিনি দিয়েছেন 'বাই'।
এখন আমরাই মডুর হয়ে
কাজ-কর্ম চালাই,
ভালো কি মন্দ না ডরিয়ে
খাচ্ছি কুলফি মালাই।
৭|
১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৫৩
ঠাকুরমাহমুদ বলেছেন:
কবিতায় উল্লেখিত নামের কে কে এখনও ব্লগে আছেন? যারা নেই তারা কেনো নেই?
©somewhere in net ltd.
১|
১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৮
শায়মা বলেছেন: যদিও এখানে আমার জড়ুয়া বেহেনা আছে। আমি তখনও জন্মায়নি! তবুও কত কত মানুষকে মনে পড়ে গেলো!!

সুরভীছায়া কোথায় হারিয়ে গেলো!!
সহেলী আর সুরভীছায়া একই মানুষ ছিলো কিনা জানাও হলো না !!!