| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইব্রাহিম নবি হয়ে পুত্র হত্যার অহি না পেয়ে স্বপ্নে দেখলেন কেন?
ইব্রাহীম ছিলেন একজন বৃদ্ধ বয়সের নবি; অথচ তার কাছে পুত্র হত্যার (জবেহ্) অহি না এসে স্বপ্নে দেখার কারণ কি? প্রশ্নটির উত্তর দিয়েছেন বিশ্বের অন্যতম তফছিরকার ইবনে কাছির; যার দোহাই দিয়ে প্রায় সমগ্র শরিয়ত বেচে আছে।
“পুত্র কোরবানী করার জন্য ইব্রাহিমের কাছে সরাসরি অহি না এসে তাকে স্বপ্নে দেখানো হলো কেন? এ ব্যপারে তর্কদর্শীগণ বলেন, ‘আল্লাহতালা যখন জিব্রাইলকে এই হুকুম দেন, ‘ইব্রাহিমকে তুমি এই পয়গাম পৌঁছে দাও যে, সে যেন তার নয়নমনি ইসমাইলকে আল্লাহর রাহে কুরবানী করে;’ তখন জিব্রাইল আমীন আল্লাহকে বলেন, ‘হে পরোয়ারদেগার! ইব্রাহিমকে আমি সব সময় খুশী ও মঙ্গলের সুসংবাদ দিয়ে এসেছি, অতএব তার বৃদ্ধ বয়সে ঐ ছেলেটাকে কুরবানী করার কথা আমি কি করে তাকে বলি?’ ফলে আল্লাহতালা ঐ অহিটিকে স্বপ্নে রূপান্তরিত করে দেন।” ( দ্র: ইবনে কাছীর, ৪র্থ খন্ড, পৃ: ১৬; সুত্র: দৈ. ইত্তেফাক, তাং- ২০/১১/০৯); লেখক: অধ্যাপক মা. আব্দুল বারী)।
বর্ণিত আজব ঘটনাটি পড়ে সাধারণ জ্ঞানীদের মনে যে সকল গুরুতর প্রশ্নের উদয় হয়! তার সদুত্তর দেয়ার মত বিশ্বে কেহ আছে কি না জানা নেই। নিচের কয়েকটি বিষয় পাঠকদের দৃষ্টি আকর্শণ করা হলো:
ক. ইবনে কাছির এই খবর কিভাবে পেলেন? অহি/এলহাম পেয়েছিলেন?
খ. ইব্রাহিমের আমলে তিনি কি আল্লাহ-জিব্রাইলের বাত্চিতের সভাপতিত্ব করেছিলেন?না অন্য কোন কারণে সেখানে উপস্থিত ছিলেন?
গ. শরিয়তের বিশ্বাস যে, ফেরেস্তাগণ আল্লাহর আদেশ অমান্য বা পরামর্শ দেয়ার ধৃষ্ঠতা, জ্ঞানশক্তি থাকে না/নেই। কিন্তু ইবনে কাছির জিব্রাইলকে আল্লাহর অবাধ্য প্রমান করেছেন! সুতরাং কুরান অহি বহন করার সময় জিব্রাইল যে কিছু এদিক/ওদিক করতে পারে! তা ইবনে কাছিরই সাক্ষি।
• এই ভদ্র লোকটি তার তফছিরের কোথাও লিখেছেন যে, ‘কোন এক হজ্জের সময় মদিনায় রাছুল কবর থেকে হাত বের করে দেখিয়ে ছিলেন! যার প্রত্যক্ষ সাক্ষি ছিল উপস্থিত ৯০ হাজার হাজী (দ্র: দেয়া গেল না; অনুরোধে তথ্য দেয়া যেতে পারে)।
বিনীত।
০৭ ই নভেম্বর, ২০১১ রাত ৮:০৭
ম জ বাসার বলেছেন: ছালাম,
আপনি কিছু জানলে তা জানান্না কেন? ইয়া নফসি ইয়া নফসি করা উচিত।
বিনীত।
২|
০৭ ই নভেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:০৫
ফারাবী১৯২৪ বলেছেন: আরজ আলী মাতুব্বরের বিরুদ্ধে আমার কিছু Note আছে Facebook এ, নাম হলো- " আরজ আলী মাতব্বরের যুক্তি খন্ডন" পড়লে ভালো লাগবে। in Facebook i have an account by that- [email protected]
০৭ ই নভেম্বর, ২০১১ রাত ৮:০৮
ম জ বাসার বলেছেন: ছালাম,
ম জ বাসারের বিরুদ্ধে কিছু বলার থাকলে বল্তে পারেন।
বিনীত।
৩|
০৭ ই নভেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:১২
নীল বেদনা বলেছেন:
আপনার লেখাগুলো মাঝে মাঝেই চোখে পড়ে। ইসলামের নানা অসংগতিগলো আপনার লেখায় আপনি তুলে ধরার চেষ্টা করে যাচ্ছেন।
দোয়া করি এই কাজের জন্য আল্লাহ আপনাকে সম প্রতিদান প্রদান করুন।
ভাই লেখক, বলুন তো ইসলাম সম্পর্কে আপনি কিভাবে সংক্ষিপ্ত মুল্যায়ন করবেন? ইসলাম কি আদৌ কোন সঠিক ধর্ম, না কি ভ্রান্তির জালে জড়ানো একটা বিভ্রম মাত্র।
ভাই আপনি কোন ধর্মের অনুসারী? যদি বলেন তাহলে আপনার লেখাগুলে মূল্যায়ন করা সহজ হবে।
ধন্যবাদ।
০৭ ই নভেম্বর, ২০১১ রাত ৮:১৩
ম জ বাসার বলেছেন: ছালাম,
আল্লাহর দেয়া সব ধর্মই শান্তির জন্য (ইসলাম ধর্ম)
২. দুনিয়ায় ইসলাম ধর্ম নেই; মুছলিমও নেই, আছে শিয়া, ছুন্নী, কাদিয়ানী, হানাফি প্রভৃতি।
৩. ইসলাম ঠিকই আছে; তার প্রয়োগ নেই; যতসব বিভ্রান্তি মৌলবাদী শরিয়তে। তাদের মূল ধর্ম গ্রন্থ কুরানের বিপরীতে হাদিছ-ফতোয়া; আর রাছুলের বিপরীতে বোখারীগঙ।
৪. ম জ বাসার নিবেদিত, আদর্শ, ভদ্র যাকে আরবীতে'মুছলিম' বলে; যা বেশি/কম সব ধর্মেই আছে।
বিনীত।
৪|
০৭ ই নভেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:১৬
আশকারি রহমান বলেছেন: পাপের বোঝা ভারী করিয়া কী লাভ?
০৭ ই নভেম্বর, ২০১১ রাত ৮:১৫
ম জ বাসার বলেছেন: ছালাম,
পুণ্যের ভাগটা যাতে আপনার দিকে ভারী হয়। ইয়া নফসি ইয়া নফসি করা উচিত।
বিনীত।
৫|
০৭ ই নভেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:৪৮
ত্রিশোনকু বলেছেন: ভাই মোজো,
আমি একটা কথা বলি।
আমার বাসায় আমিই আইন। আমি যদি কাল সকালে গরুর মাংস ভুনা দিয়ে পরোটা খেতে চাই তাহলে পরোটা আর ভুনাই সকালের নাস্তা। যদি চাই আটার রুটি আর ডিম ভাজা খেতে কাল সকালের নাস্তা হবে আটার রুটি আর ডিম ভাজা।
আল্লাহর ইচ্ছা হইছে স্বপ্নে দেখাইতে দেখাইছে। যদি ইচ্ছা হইতো অহির মাধ্যমে কুরবানী দেওয়ার কথা জানাইতে তাইলে অহির মাধ্যমে জানাইতেন।
এইটা নিয়া এত গবেষনার কি আছে?
০৭ ই নভেম্বর, ২০১১ রাত ৮:০৫
ম জ বাসার বলেছেন: ছালাম,
আল্লাহর ইচ্ছা হইছে ম জ বাসারকে দিয়ে গবেষণা করাইতে; আপনার আপত্তি কিসেন?
২. ইবনে কাছিরের অহি সম্পর্কেই বলা উচিত ছিল।
৩. ধর্মালোচনায় আপনার বাসার গোস্ত রুটির আলোচনা অট্টহাস্যকর। আপনার বাসায় আপনি আইন না বাইন তা আপনার নিজস্ব বিষয়। আর কতো ফতোয়া, মাশালা মাশায়েলের পাল্লাহ ভারী করবেন।
বিনীত।
৬|
০৭ ই নভেম্বর, ২০১১ রাত ৮:৩৯
আহমেদমিশুক বলেছেন: আল্লাহর ইচ্ছা হইছে স্বপ্নে দেখাইতে দেখাইছে। যদি ইচ্ছা হইতো অহির মাধ্যমে কুরবানী দেওয়ার কথা জানাইতে তাইলে অহির মাধ্যমে জানাইতেন।
আপনের মানসিক সমস্যা প্রকট আকারে ধারণ করতেছে,জলদি ভাগেন।
তা ভাই আপনার হিসেবে ইব্রাহিম(আঃ) পুত্র হত্যার স্বপ্নে দেখলেন কেন????বইলা বাধিত করবেন
বিনীত
০১ লা ডিসেম্বর, ২০১১ সকাল ৯:৫৫
ম জ বাসার বলেছেন: ছালাম,
প্রতিবেদনেই বইল্লা বাধিত করেছি। স্বপ্নে দেখাইছে শয়তানে, আল্লাহ উহা থেকে উদ্ধার করেছে মাত্র।
বিনীত।
৭|
০৭ ই নভেম্বর, ২০১১ রাত ৯:১৪
মিথ্যাবাদী বলেছেন: কিছু সত্য কথা বলি, কিছু মনে করবেন না।
ইসমায়েল ছিল ইব্রাহিমের দাসী হাজেরার গর্ভজাত বিবাহবহির্ভুত সন্তান। তার বৈধ স্ত্রী সারা (ইসহাকের মা) ইসমায়েলকে দুই চোখে দেখতে পারত না (সৎ মায়েরা যেমন হয় আরকি)। তো, প্রভাবশালী পরিবারের সন্তান সারা তার স্বামীকে রাজি করাতে সক্ষম হল জারজ সন্তানটিকে হত্যা করার জন্য। বউ এর চাপে নতি স্বীকার করে ইব্রাহীম গেল ইসমায়েলকে হত্যা করতে। লোকালয় থেকে দূরে নিয়ে গিয়ে ছেলেকে হত্যা করতে গেলে তার মনে মমতা জেগে উঠলো। নিজের সন্তানকে নিজ হাতে হত্যা করতে পারল না সে। কিন্তু ততক্ষণে ইসমায়েল জেনে গেছেন তার পিতা তাকে হত্যা করার চেষ্টা করেছে। কী আর করা। ইব্রাহীম একটা দুম্বা জবাই করলেন আর গল্প ফাঁদলেন যে, আল্লাহর নির্দেশে তিনি পুত্রকে হত্যা করতে গিয়েছিলেন আর আল্লাহ দয়াপরবশ হয়ে ছেলের পরিবর্তে দুম্বা কোরবানী করিয়েছেন।
ইসমায়েলকে নিয়ে ইব্রাহীমের সাথে সারার সম্পর্কে যে টানাপোড়েন ছিল তা এরপর জনমানবহীন মক্কায় ইব্রাহীম কর্তৃক হাজেরা ও ইসমায়েলকে ফেলে যাওয়া থেকেই বুঝতে পারবেন। বিবাহ-বহির্ভুত ছেলেকে হত্যা না করলেও দুরে সরিয়ে দিয়েছিলেন ইব্রাহীম, স্ত্রীর চাপের কাছে নতি স্বীকার করে।
০৮ ই নভেম্বর, ২০১১ রাত ৩:৫৪
ম জ বাসার বলেছেন: ছালাম, (সংশোধিত)
আপনার বর্ণনা বাস্তবের সাথে মিলে যায়। কিন্তু সমগ্র খৃষ্টানগণ যখন ইসহাকের কথা দাবি করে তখন আপনার বর্ণনার অস্তিত্ব থাকে না। মূলত: মুসলমান/খৃষ্টান উভয়ের ধারণা ভুল; বৃদ্ধ বয়েস নবি ইব্রাহীম অহি না পেয়ে পুত্র হত্যার স্বপ্ন যে ভুল ছিল তা স্বয়ং আল্লাহ সে ভুল থেকে উভয়কে রক্ষা করেছেন।
বিনীত।
৮|
০৭ ই নভেম্বর, ২০১১ রাত ১১:০৪
ত্রিশোনকু বলেছেন: ধর্মালোচনায় আপনার বাসার গোস্ত রুটির আলোচনা অট্টহাস্যকর।
-আপনি হচ্ছেন একটা বুদ্ধি জড়। কারন আপনি আমার সরল উদাহরনটাই বুঝতে পারেন নাই।
এখানে আমার খাদ্য কোন বিচার্য বিষয় না। ইচ্ছাটিই বিবেচ্য।
আমার রাজ্য যেমন আমার ইচ্ছায় চলে আল্লাহর রাজ্যও চলে তার ইচ্ছায়। তিনি অহির মাধ্যমে না স্বপ্নের মাধ্যমে তার আদেশ পাঠাবেন সেটা তাঁর ইচ্ছা।
এই সাধারন ব্যাপারটি নিয়ে প্যাচাল পারছেন কেন?
আল্লাহ আপনাকে সাধারন বুদ্ধি দান করুক।
০৭ ই নভেম্বর, ২০১১ রাত ১১:৫৬
ম জ বাসার বলেছেন: ছালাম,
১. আল্লাহর কি ইচ্ছা না ইচ্ছা সে বিষয় নতুন করে আপনার ওকালতী না করাই শ্রেয়;তার যা ইচ্ছা তা কুরানেই স্পষ্ঠ।
২. আপনার পরিবারের উপর আপনার খাদ্য-রুটি আর ইচ্ছা উভয়ই সমান।
৩. ইয়া নফসি ইয়া নফসি করাই কি উত্তম নয়? কাকে কতটুকু জ্ঞান-বুদ্ধি দান করেছেন তা তার কর্মই স্পস্ঠ সাক্ষী; উহাতে চোখ বুলালে দেখতে পাবেন আল্লাহ কাকে কতটুকু সাধারণ/অসাধারণ বুদ্ধি দান করেছেন।
বিনীত।
৯|
০৭ ই নভেম্বর, ২০১১ রাত ১১:৩৮
সত্যান্বেষী বলেছেন: লেখাটি ভাল লাগল। এই কোরবানীর মত কত বালছাল যে এই ধর্ম যে আছে তার কোন শেষ নাই। কবে যে মুসলমানরা গরু-ছাগলের স্তর থেকে মানুষের স্তরে আসবে কে জানে?
১০|
০৮ ই নভেম্বর, ২০১১ ভোর ৪:০১
হাসান মাহবুব বলেছেন: ছালাম
বিনীত
১১|
০৮ ই নভেম্বর, ২০১১ ভোর ৪:১২
শয়তান বলেছেন: স্যাটানিক ভার্সেস নিয়ে লেখকের কি মুল্যায়ন?
০৮ ই নভেম্বর, ২০১১ ভোর ৪:৫২
ম জ বাসার বলেছেন: ছালাম
রুশদী সাহেব মোল্লাদের মতই বিপরীত মৌলবাদী। তিনি কেবল মাত্র শরিয়তের আলোকে কুরানের সমালোচনা করেছেন। যা একজন জ্ঞানী লোকের পক্ষে বে-মানান, অসংগত এবং ধৃষ্ঠতা বটে। অনুরূপ মিসেস আলী সিনাও।
বিনীত।
১২|
০৮ ই নভেম্বর, ২০১১ ভোর ৪:৩০
ম্যাভেরিক বলেছেন: @মিথ্যবাদী,
নিকটি যে উদ্দেশ্যে নেন না কেন, সত্যি সত্যি মিথ্যাবাদী হওয়া কোনো মানুষের জন্য বাস্তবিকই চরম অবমাননার, ঘৃণার। আর যেভাবে বিদ্বেষ ছড়িয়ে গেলেন মন্তব্যে, তাতে আপনার উদ্দেশ্য খুব অশুভও বটে। কী সুন্দর, বিবাহবহির্ভূত, জারজ বলে চলে গেলেন, কিন্তু বাইবেলটা পড়ে দেখার সামর্থ্য হলো না। নিন, পড়ুন:
বাইবেলের পুরাতন নিয়ম (Old Testament), তাওরাত (Pentateuch), আদি পুস্তক (Book of Genesis), অধ্যায় ১৬
১৬.১. এখন, সারাই [Sarai], আব্রামের পত্নী, তাঁকে কোনো সন্তান উপহার দিতে পারেননি। কিন্তু আগার [Hagar, হাজেরা] নামে তাঁর ছিল মিশরীয় এক বাঁদী।
১৬.২. তাই তিনি আব্রামকে বললেন, "প্রভু আমাকে সন্তান দান করেননি। যান, আমার বাঁদীকে গ্রহণ করুন আপনি; সম্ভবত আমি তার দ্বারা সন্তানসন্ততি পেতে পারি।" আব্রাহাম সারাইয়ের পরামর্শে সম্মত হলেন।
১৬.৩: এভাবে কানান দেশে ১০ বছর বাস করার পর, সারাই আগারকে এনে নিজের স্বামী আব্রামের হাতে পত্নীরূপে তুলে দিলেন।
...
১৬.১৫: সুতরাং আগার আব্রাহামকে একটি পুত্র উপহার দিলেন, এবং আব্রাহাম তাঁর নাম রাখেন ইসমায়েল।
১৬.১৬: আব্রাহামের তখন বয়স হয়েছিল ৮৬ বছর যখন আগার ইসমায়েলের জন্ম দেন।
[আব্রাম মানে "গৌরবান্বিত পিতা", ইসমায়েল মানে "তিনি শ্রবণ করেন"। আব্রামের সত্যনিষ্ঠ সন্তানকামনা প্রভু শুনেছিলেন, তাই এ নামকরণ। পরবর্তিতে আব্রামের নাম পরিবর্তন স্রষ্টা তাঁকে আখ্যায়িত করেন আব্রাহাম, "বহু সন্ততির পিতা"।]
...
আর কূটকৌশলী বাসার ভাই কী সুন্দরভাবে মিথ্যাবাদীর কথা সত্য বলে ঘোষণা করে দিলেন, একটু প্রতিবাদও করলেন না।
০১ লা ডিসেম্বর, ২০১১ সকাল ৯:৫২
ম জ বাসার বলেছেন: ছালাম,
মার্ক, মথি, লুক, ইরিন্থিয়, করন্থিয়, টেস্টামেন্ট, বাইবেল ইত্যাদি শরিয়তী রচিত হাদিছের সাথে ইঞ্জিলের কোনই সায় সম্পর্ক নেই।
২. আর তোরা, ইঞ্জিল, বেদ-গীতা মানেই এই কুরান। কুরান অতীত সকল ঐশী গ্রন্থের ব্যাখ্যা/বিশ্লেষণ, সমার্থক, সমর্থক, সংস্করণ ও সংরক্ষক; এ কারনেই আপনার বিবরণের পাত্তা দেয়া হয় নি।
বিনীত।
১৩|
০৮ ই নভেম্বর, ২০১১ ভোর ৪:৫৩
ম জ বাসার বলেছেন: ছালাম,
বিদেশে যাচ্ছি ফিরলে জবাব দেয়ার চেস্টা করবো।
বিনীত।
১৪|
০৮ ই নভেম্বর, ২০১১ ভোর ৫:০৫
শয়তান বলেছেন: উহু .. আমি সালমান রুশদির বই স্যাটানিক ভার্সেস এর কথা সম্পর্কে মূল্যায়ন চাইনি .. চেয়েছি এটার > Satanic Verses
০১ লা ডিসেম্বর, ২০১১ সকাল ৯:৪৭
ম জ বাসার বলেছেন: ছালাম,
বাংলায় বিষয়বস্তু লিখে জানান; জবাব দেয়ার চেষ্টা করা হবে।
বিনীত।
১৫|
০৮ ই নভেম্বর, ২০১১ ভোর ৫:১৫
স্তব্ধতা' বলেছেন: নানান কারনে পোষ্ট পর্যবেক্ষণে রাখলাম।চলুক সর্বাঙ্গিক আলোচনা।
১৬|
০৮ ই নভেম্বর, ২০১১ ভোর ৫:১৮
স্তব্ধতা' বলেছেন: তবে চিন্তার সাথে দূর্নীতি এড়িয়ে।
১৭|
০৮ ই নভেম্বর, ২০১১ সকাল ১১:২১
ত্রিশোনকু বলেছেন: মোজো,
আপনি যুক্তি এড়িয়ে যাচ্ছেন। এরকম যুক্তিহীনের সাথে বাতচিত সময়ের অপচয় ছাড়া আর কিছুই নয়।
থাকুন আপনি আপনার ফালতু ও বিকৃত ধর্ম চিন্তা নিয়ে।
০১ লা ডিসেম্বর, ২০১১ সকাল ৯:৪২
ম জ বাসার বলেছেন: ছালাম,
১. শরিয়ত কুরানকে আজীবনকাল যাবত ফাল্তুই মনে করত: শুধুমাত্র পড়ে, বুঝার/জানার প্রয়োজন মনে করে না।
২. নামটি মাত্র যারা উচ্চারণ করার অযোগ্য তাদের অন্য কাজে ব্যস্ত থাকা উচিত।
বিনীত।
১৮|
০৮ ই নভেম্বর, ২০১১ দুপুর ১২:১৭
মাহফুজশান্ত বলেছেন: এই পোষ্টটিও মজর ফালতু ও অর্থহীন প্যাচাল ছাড়া কিছুই নয়-
দেখুন, ফালতু ও বিকৃত ধর্ম চিন্তক মি. ম জ বাসার এবার ডা. মাহফুজশান্তর উপর ভর করেছে-
০১ লা ডিসেম্বর, ২০১১ সকাল ৯:৩৮
ম জ বাসার বলেছেন: ছালাম,
১. কুরান অনুযায়ী যারা আদেশ/নির্দেশ দেয় না তারাই কাফির, ফাছিক ও জালিম (তথ্য; ৫: ৪৪-৪৭)।
২. আহম্মকদের দলীল বা কিতাব সম্বন্ধে কোনই ধারণা থাকেনা, যুক্তি প্রমানো দিতে পারে না। তারা শুধু অবান্তর, অবাস্তব ধারণা পোষণ করে (তথ্য: ২: ৭৮; ৬: ১১৬; ১০: ৩৬)
বিনীত।
১৯|
০৯ ই নভেম্বর, ২০১১ সকাল ১১:৩২
কাঙ্গাল মুরশিদ বলেছেন: ৮ নং কমেন্টে মিথ্যাবাদী নিকধারী নবী ইব্রাহীম(আ.), ইসলামইল(আ.) ও নবী পত্নির বিরুদ্ধে যে নিকৃস্টতম কুৎসা রটনা করল এবং লেখক প্রতিবাদ না করে যেভাবে তা সমর্থন করলেন তার পরও কি এই লেখকের মুল উদ্যেশ্ব সম্পর্কে কার সন্দেহ থাকা উচিত??
নিশ্চয়ই নয়। সুতরাং এই লেখকের সকল লেখার ব্যাপারে সাবধানতা অবলম্বন করুন। মনে রাখবেন ইনি নিজের মতামত প্রতিষ্ঠিত করার জন্য কোরআনের অর্থ বদলে দিতেও কুন্ঠিত হন না। ওনার ধারনা বিশ্বের সবাই( এমনকি নবী/রাসুল(আ.)গন পর্যন্ত ) ভুল/বিভ্রান্ত আর একমাত্র উনিই সঠিক - এই ধরনের বিশ্বাস কাদের থাকে জানেন নিশ্চয়ই??
০১ লা ডিসেম্বর, ২০১১ সকাল ৯:৩২
ম জ বাসার বলেছেন: ছালাম,
মাশালা-মাশায়েল না বলে বরং হাতে নাতে ধরিয়ে দিন জনাব। ম জ বাসার নবি-রাছুলদের মূখ নি:সৃত বানীই প্রচার করে। উহাই তার একমাত্র ভরসা ও ভিত্।
বিনীত।
২০|
১৬ ই নভেম্বর, ২০১১ রাত ১:২৫
মেঘনা পাড়ের ছেলে বলেছেন: ভিন্ন ডাইমেনশনের ভাবনা........
০১ লা ডিসেম্বর, ২০১১ সকাল ৯:২৯
ম জ বাসার বলেছেন: ছালাম,
না! সরাসরি কুরানেরই ভাব না। কুরানের বিপরীতে আজ ১৫শ বছর যাবত বংশ, রক্ত-বীর্যের বিবর্তনে ভিন্ন ডাইমেনসনের ভাবনা এমনভাবে আছর করেছে! যা সরাসরি আল্লাহর সাহায্য ব্যতীত উহা থেকে উদ্ধার পাওয়া প্রায় অসম্ভব।
বিনীত।
২১|
২৬ শে নভেম্বর, ২০১১ রাত ২:০৯
পাউডার বলেছেন:
সালাম।
১। নবী ভাইবা চিন্তা ভূল কর্লেন! (তাইলে আমরা আর কি করুম)
২। আয়াতে দিলে তো সত্যই কুরবানী দেয়া লাগতো। কারন পরে সবাই কইতো যে, আল্লাহ নিজের আয়াতে কইছে কুরবানী দিতে, অথচ নিজেই কুরবানী ঠেকায়া দিলো! কেমন দুইমনা কাজ হইলো না?
০১ লা ডিসেম্বর, ২০১১ সকাল ৯:২৫
ম জ বাসার বলেছেন: ছালাম,
১. আল্লাহ/প্রাকৃতিক শক্তি দুইমনা হতেই পারে না; সুতরাং স্বপ্নটি ছিল শয়তানের, আর আল্লাহ তাকে শয়তান থেকে রক্ষা করেছে।
বিনীত।
২২|
০১ লা ডিসেম্বর, ২০১১ দুপুর ১২:১৫
ম্যাভেরিক বলেছেন: সালাম,
"কুরান অতীত সকল ঐশী গ্রন্থের ব্যাখ্যা/বিশ্লেষণ, সমার্থক, সমর্থক, সংস্করণ ও সংরক্ষক; এ কারনেই আপনার বিবরণের পাত্তা দেয়া হয় নি।" পাত্তা দেননি ভালো কথা। কিন্তু আপনার কথামতোই, কুরআন ইসমায়েল (আ.)-এ কে কী হিসেবে দেখিয়েছে, আর তাঁকে নিয়ে ব্লগার মিথ্যাবাদী কী নোংরামি করেছে, আর মুনাফিকের মতো তাতে আপনি কীরকম সায় দিয়েছেন, এ ৩-এর মধ্যে একটি তুলনা করা দরকার ছিল না?
যাহোক, আপনার মুনাফিকী চরিত্র বহুদিন পূর্বেই চিনেছিলাম। তবু ভেবেছিলাম, একটু পরিবর্তন আসতেও তো পারে। আপনি আপনার মিশন চালিয়ে যান, আমরাও আপনার ব্যাপারে সদা-সতর্ক থাকব।
বিনীত।
০১ লা ডিসেম্বর, ২০১১ দুপুর ১২:৪৬
ম জ বাসার বলেছেন: ছালাম,
বিষয়টি স্পস্ট নয়, খুলে বলুন? কাউকে ভালো কি মন্দ বলার আগে বা পিছে সাক্ষি, যুক্তি-প্রমান দেয়া আইন সংগত। অন্যথায় অপ্রাকৃতিক, উদভ্রান্ত বলে প্রমান হয়।
বিনীত।
২৩|
০২ রা ডিসেম্বর, ২০১১ রাত ২:৩৯
ম্যাভেরিক বলেছেন: আপনার এ পোস্ট, মন্তব্য প্রতিমন্তব্য, এবং অন্যান্য পোস্ট পাঠ করলেই সচেতন পাঠকের কাছে বিষয়টি স্পষ্ট হবে। তারপরও কোনো পাঠক আমার কাছে যুক্তি-প্রমাণ চাইলে সুনির্দিষ্ট প্রমাণ আমি দেব। কিন্তু আপনাকে আর সাক্ষ্য, যুক্তিপ্রমাণ দেবার দরকার মনে করি না, কারণ ধর্মীয় বিষয়াদিতে আপনার আচরণ যেমন মুনাফেকী, যুক্তিপ্রমাণে আপনি তেমনি প্রতিবন্ধী। এখন যুক্তিতর্কে আপনার প্রতিবন্ধিত্বের আইনসংগত প্রমাণ আপনি আমার কাছে দাবি করতে পারেন, যেহেতু এ দাবিটি আমি পূর্বে ব্যক্ত করিনি। প্রমাণগুলি নিম্নরূপ:
ম জ বাসারের যুক্তিপ্রতিবন্ধিত্বের ৩টি প্রমাণ
উপরে ব্লগার মিথ্যাবাদী নবী ইসমায়েল (আ.)-এর ব্যাপারে কিছু মিথ্যাচার, নোংরামি করে গেলেন, এবং ম জ বাসার তাতে সুন্দর সায় দিয়ে গেলেন যদিও তিনি নিজেকে মুসলিম বলে দাবি করেন! ম জ বাসার ব্লগার মিথ্যাবাদীর বক্তব্যে কোনো তথ্যসূত্র দাবি করেননি। তথ্যসূত্র দাবি এবং তা যাচাই-বাছাই ছাড়াই অন্যের উস্কানিমূলক নোংরা বক্তব্যে সায় দেয়া যুক্তপ্রতিবন্ধিত্বের সুস্পষ্ট লক্ষণ।
মিথ্যবাদীর বক্তব্যে আমি সুস্পষ্ট প্রতিবাদ করলাম, এ ব্যাপারে প্রাথমিক উৎস তোরাহ-এর তথ্যের ভিত্তিতে। ম জ বাসার আমার তথ্যসূত্র "পাত্তাই দেননি", কিন্তু আরেক জনের সূত্রবিহীন বক্তব্যে সহমত পোষণ করে ফেললেন নিমেষে। যুক্তিপ্রতিবন্ধিত্বের দ্বিতীয় লক্ষণ।
অতঃপর ম জ বাসার পাঁকাল মাছের মতো কুরআনের প্রসঙ্গ নিয়ে আসলেন, কিন্তু কুরআনে কোথায় ইসমায়েল (আ.)-এর প্রসঙ্গে তার ও মিথ্যাবাদীর নোংরা মনোভাবের সমর্থন দেয়া আছে, এ ব্যাপারে, অর্থাৎ নিজের অবস্থানের সপক্ষে কোনো যুক্তিই তুলে ধরতে পারেননি এখন পর্যন্ত। যুক্তিপ্রতিবন্ধিত্বের তালগাছীয় লক্ষণ।
যাহোক, যথেষ্ঠ হয়েছে। ত্রিশোনকু'র মতো এ বলে বিদায় নিচ্ছি: "এরকম যুক্তিহীনের সাথে বাতচিত সময়ের অপচয় ছাড়া আর কিছুই নয়।"
২৪|
২৬ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ১:০২
পাউডার বলেছেন:
লেখক বলেছেন: ছালাম,
১. আল্লাহ/প্রাকৃতিক শক্তি দুইমনা হতেই পারে না; সুতরাং স্বপ্নটি ছিল শয়তানের, আর আল্লাহ তাকে শয়তান থেকে রক্ষা করেছে।
বিনীত।
------------------------------
"স্বপ্নটি ছিল শয়তানের"
- এবিষয়ে কোনোওহীর সন্ধান পেয়েচেন কিনা? পেলেআমাদেরকেও জানান!
২৫|
২৬ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ১:০২
পাউডার বলেছেন:
লেখক বলেছেন: ছালাম,
১. আল্লাহ/প্রাকৃতিক শক্তি দুইমনা হতেই পারে না; সুতরাং স্বপ্নটি ছিল শয়তানের, আর আল্লাহ তাকে শয়তান থেকে রক্ষা করেছে।
বিনীত।
------------------------------
"স্বপ্নটি ছিল শয়তানের"
- এবিষয়ে কোনোওহীর সন্ধান পেয়েচেন কিনা? পেলেআমাদেরকেও জানান!
©somewhere in net ltd.
১|
০৭ ই নভেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:০২
আেলয়া বলেছেন: নবী রাসুলদের নিয়ে অহেতুক বির্তক সৃষ্টি করা উচিত নয়। কোন কিছু না জেনে অহেতুক মন্তব্য করে পাপের বোঝা ভারী করবেন না। আল্লাহর গজব নেমে আসতে পারে। আল্লাহকে ভয় করুন। বেশী বেশী মৃত্যুর কথা স্মরণ করুন তাহলে এরুপ জঘন্য কথা মাথায় আসবে না।