| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্পষ্টতঃই, আসন্ন নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি এবং জামাত। দুই পক্ষের কর্মীরা মাঠ পর্যায়ে যেমন সক্রিয়, একইভাবে ফেইসবুকেও সরব।
বিএনপি'র কিছু কর্মী বলছে, জামাত যেহেতু ১৯৭১-এ স্বাধীনতার বিরোধিতা করেছিল, তাই, তাদেরকে প্রকৃত অর্থে বাংলাদেশী বলা যায়না। অর্থাৎ, তারা বিদেশী। নির্বাচনে অংশগ্রহণ তো দূরের কথা, বিদেশীরা কিভাবে স্বাধীন বাংলাদেশে রাজনীতি করার সুযোগ পেলো তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেক বিএনপি সমর্থক।
অন্যদিকে, জামাতের সমর্থকরা উত্তর দিচ্ছে এভাবে - জামাতের রাজনীতি যারা করে তারা যদি বাংলাদেশী না হয়ে থাকে, অর্থাৎ বিদেশী হয়, তাহলে এই জামাতকে নিয়ে বিএনপি কিভাবে অতীতে জোট সরকার গঠন করেছিল? বিএনপির বর্তমান দাবি কি স্ববিরোধী নয়?
দুপক্ষের বাকবিতন্ডা বেশ জমে উঠেছে। তবে, উন্নতদেশের আদলে দলীয় প্রধানদের নিয়ে একটি বিতর্ক অনুষ্ঠান হলে কোন নেতা বেশি যোগ্য ও জ্ঞানী তা বুঝতে আরও সুবিধা হতো।
প্রকাশ্য মঞ্চে জামাত নেতার বিতর্কের প্রস্তাব তারেক রহমানের অবশ্যই গ্রহণ করা উচিত মনে করি।
২|
০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৪২
সৈয়দ কুতুব বলেছেন: লেভেলে নাই তাই বিতর্কের প্রশ্নই উঠে না। কপিকুর রহমান বাস হতে শুরু করে ভাষণ পর্যন্ত কপি করেছেন।
৩|
০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:১৫
নতুন বলেছেন: আমলীগ. বিএনপি, সন্ত্রাস আর দূনিতি করেই জনগনের মনে কস্ট দিয়েছে তাই জামাতকে
ভালো মনে করছে। যদি আমলীগ আর বিএনপি সত্যিকারের দেশের জন্য কাজ করতো তবে জনগন কেন জামাতীদের সমর্থন করতে যাবে?
৪|
০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৫:০৬
রাজীব নুর বলেছেন: জামাত বাংলাদেশের জন্য এক অভিশাপ।
৫|
০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:৩২
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: জামাত যেহেতু ১৯৭১-এ স্বাধীনতার বিরোধিতা করেছিল,
তাই, তাদেরকে প্রকৃত অর্থে বাংলাদেশী বলা যায়না।
..........................................................................................
ভালো কথা ,
তাহলে তাদের দেশনেত্রী
কিকরে তাদের নিয়ে রাজনীতি করেছিলো
এবং মন্ত্রী বানায়েছিলো ???
৬|
০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:৫৮
রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন সেটা জানতে।
©somewhere in net ltd.
১|
০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:৫৯
কামাল১৮ বলেছেন: না রাখে না।