নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\'এম এল গনি\' cut & paste করে Google-এ search করলে আমার সম্পর্কে জানা যাবে। https://www.facebook.com/moh.l.gani

এমএলজি

এমএলজি › বিস্তারিত পোস্টঃ

এ গল্পের সমীর আলী কি আদতেই বেঈমান?

১০ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৪:২৮

হতদরিদ্র সমীর আলীকে কেউ একজন ৫০০ টাকা হাতে দিয়ে অদূরে রাস্তার অপর পাশে দাঁড়িয়ে থাকা এক মহিলাকে দেখিয়ে বললো, 'সমীর আলী, তুই যদি ওই মহিলার মোবাইল ফোনটা ছিনিয়ে নিয়ে আমার বাসায় দিয়ে আসতে পারিস তাহলে তোকে আরো ৫০০ টাকা দেব।'

সমীর অভাবী মানুষ; সে ওই ৫০০ টাকা হাতে নিয়ে সেই মহিলার কাছে গিয়ে মোবাইলটা ছিনিয়ে তো নিলোই না, বরং, তাকে সতর্ক করল মোবাইলটা সাবধানে তার ব্যাগে ঢুকিয়ে রাখতে।

ঘটনা এখানেই শেষ।

এবার আপনাকে প্রশ্ন করি - টাকা নিয়েও চুক্তিমতো কাজ না করে সমীর আলী কি বেইমানি করেছে? সে কি এই 'অপরাধের' জন্য হাশরের দিন বিচারের মুখোমুখি হবে?

এবার ভিন্ন একটি প্রসঙ্গে বলি।

ধরুন, কেউ একজন আপনাকে তার পক্ষে নির্বাচনে ভোট দিতে ২,০০০ টাকা দিল, বা আপনাকে জামাই আদরে খাওয়ালো। তারপরও, আপনি তাকে ভোট না দিয়ে যদি তার চেয়ে বেশি যোগ্য ও সৎ কাউকে ভোট দেন তবে কি আপনাকে বেঈমান বলা যায়? এই 'মোনাফেকীর' জন্য হাশরের দিন আপনার বিচার হবে কি?

আসন্ন নির্বাচনে ভোট দিন নিজের বিবেক খাটিয়ে। চাঁদাবাজ আর দুর্নীতিবাজদের প্রতিহত করুন।

- এম এল গনি
09 Feb 2026 - Edmonton, Alberta, Canada

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১০ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৭:০০

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: 'অপরাধের' জন্য হাশরের দিন বিচারের মুখোমুখি হবে?
.......................................................................................
যে কোন অন্যায়ের জন্য বিচার হতে পারে
সেখানে চুক্তিভঙ্গ করলে অবশ্যই !
অসৎ কাজের চুক্তি করে সৎ হওয়া যায়না ।

২| ১০ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:২১

রাসেল বলেছেন:
সর্বশেষ পর্বে জাতীয় দায়িত্ব পালনে সচেতনতা প্রদর্শনের আহ্বানের জন্য ধন্যবাদ।

উপস্থাপিত দুটি উদাহরণে নৈতিকতার আংশিক বিচ্যুতি লক্ষ্য করা যায়। প্রথম উদাহরণটির ক্ষেত্রে যদি নৈতিকতার সম্পূর্ণ বিচ্যুতি দেখা যেত, তবে তার জন্য বাংলাদেশের বিচার ব্যবস্থার বাস্তবায়নকে অনেকাংশে দায়ী করা যেত। প্রকৃতপক্ষে, নৈতিকতা গড়ে ওঠে মূলত শিক্ষা ও বিচার ব্যবস্থার কার্যকর বাস্তবায়নের উপর ভিত্তি করেই।

বাংলাদেশে শিক্ষা ও বিচার ব্যবস্থার বাস্তবায়ন যথাযথ নয়। আমার ধারণা, এর পেছনে কেবল ব্যক্তিস্বার্থই নয়, বরং আরও বৃহত্তর কোনো স্বার্থ জড়িত রয়েছে—যার লক্ষ্য জাতিকে ধ্বংসের পথে ঠেলে দেওয়া।

৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:২৮

নিমো বলেছেন: তা ভাইজান, রাজাকার, আল বদর, আল শামস, দেশবিরোধি,রগ কাটাদের আদর করে ক্ষমতায় বসাতে হবে

৪| ১০ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ২:১৮

কলিমুদ্দি দফাদার বলেছেন: সহমত। আশাকরি হাজার টাকার নিয়ে এই দরিদ্র কাকু ও তার ভোট বিক্রি করবে না করে যোগ্য লোককে দিবে।

৫| ১০ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৪৮

রাজীব নুর বলেছেন: জামাতের চেয়ে বিএনপি উন্নত। আবার বিএনপির চেয়ে আওয়ামীলীগ উন্নত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.