| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রসঙ্গ - বহুল আলোচিত-সমালোচিত পর্নো-তারকা ইউএনও আলাউদ্দিন ।
ভেবেছিলাম বিষয়টা নিয়ে আর কিছু লিখবো না; কিন্তু, সোশ্যাল মিডিয়ায় কিছু বিতর্কিত কন্টেন্ট দেখে কিছু কথা না বলে স্বস্তি পাচ্ছিনা।
দেশবাসী ইতিমধ্যেই জানেন, সরকারি চাকুরী, তথা পদ-পদবীর, চরমমাত্রার অপব্যবহার করে আলোচ্য ইউএনও পর্ণ ছবি বানানোর মতো জঘন্য অপরাধ করেছেন, যা কখনো ভুক্তভোগীদের অজান্তে, আবার কখনোবা জ্ঞাতসারে। তার এ অপরাধ ক্ষমার অযোগ্য। সরকারের উচিত ছিল তাকে চাকুরী থেকে বরখাস্ত করে তার নামে নারীদের যৌন হেনস্তা ও প্রতারণা মামলা দেয়া। অদৃশ্যকারণে সেটি এখনো হয়নি; হয়তো হবেও না - বাংলাদেশ বলে কথা!
উল্লেখ্য, সরকারি চাকুরিরত থাকাবস্থায় প্রার্থীর সচ্চরিত্রবান হবার বাধ্যবাধকতা থাকে। এ কারণেই চাকুরীর নিয়োগপত্র দেবার আগে চাকুরীপ্রার্থী চরিত্রবান কিনা তা খতিয়ে দেখা হয়। বিবাহবহির্ভুত যৌন সম্পর্কে জড়িয়ে আলাউদ্দিন নিজেকে চরিত্রহীন প্রমান করেছে। ফলে, তার সরকারি চাকুরীতে বহাল থাকার যোগ্যতা আর নেই।
যাক, যে কারণে এ পোস্ট তা হলো, এক শ্রেণীর কন্টেন্ট ক্রিয়েটার দুস্কর্মের জন্য এই ইউএনও-র বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে যার কারণে এ ঘটনাগুলো মানুষ জানতে পেরেছে সেই চতুর্থ শ্রেণীর কর্মচারীটিকে দোষী বানানোর চেষ্টায় নেমেছে। তারা সুকৌশলে বলতে চাইছে, ওই কর্মচারী তার বস ইউএনও-কে ব্ল্যাকমেইল করেছে। বুঝতে কষ্ট হয়না যে, এই শ্রেণীর কন্টেন্ট ক্রিয়েটররা কোন না কোনোভাবে অপরাধী আলাউদ্দিনের আশীর্বাদপুষ্ট।
এ জাতীয় বিতর্কিত কন্টেন্ট চোখে পড়লে সেখানে কমেন্ট করে জানিয়ে দিন যে তারা নিম্নপদের ওই কর্মচারীকে দোষী সাব্যস্ত না করে যেন তাকে বরং সাহসিকতার জন্য পুরস্কৃত করার দাবি তোলে। বলা বাহুল্য, অসম সাহস না থাকলে প্রশাসনের একজন দায়িত্বশীল কর্মকর্তার বিরুদ্ধে একজন অতি নিম্নপদের কর্মচারীর পক্ষে এমন অবস্থান নেয়া সম্ভব নয়।
বিবেকের তাড়নায় কথাগুলো বললাম।
লেখককে জানুন: https://bangla.bdnews24.com/author/em-el-gni-2

২|
২২ শে মার্চ, ২০২৬ সকাল ১১:৪১
নতুন বলেছেন: তাওহিদী জনতারা কই? তারা কেন এই কর্মকতার বিরুদ্ধে আন্দলোন করছে না? কেন সুধুই ওএসডি করা হবে?
৩|
২২ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:০৬
ঋণাত্মক শূণ্য বলেছেন: সেঞ্চুরিয়ান মানিককেই আমরা কিছু করতে পারি নি, আর এতো দুইদিনের বাচ্চা!
৪|
২২ শে মার্চ, ২০২৬ রাত ১০:১০
কথামৃত বলেছেন: এই পর্যন্ত ১০ ভিডিও লিক হয়েছে
৫|
২৩ শে মার্চ, ২০২৬ দুপুর ১:২৫
আলামিন১০৪ বলেছেন: বহুবিবাহকে সহজ না করলে, এসব ঘটনা আড়ালে আবডালে ঘটতেই থাকবে। বাংলাদেশের আইন কী বলে? আপনি তো আইনজ্ঞ
৬|
২৩ শে মার্চ, ২০২৬ দুপুর ২:২৮
অগ্নিবাবা বলেছেন: আলামিন১০৪ সাহেব, বহুবিবাহ নারী পুরুষ উভয়দের জন্যই হালাল করা হোক।
২৬ শে মার্চ, ২০২৬ সকাল ৮:২৭
এমএলজি বলেছেন: সেক্ষেত্রে সন্তানের পিতা কে তা নিয়ে জটিলতা তৈরী হবে।
৭|
২৩ শে মার্চ, ২০২৬ বিকাল ৩:০৩
আলামিন১০৪ বলেছেন: @ অগ্নিবাবা, আপনার বউ যদি পরপুরুষে আসক্ত হয় তাহলে তাকে তালাক দিতে পারেন, তারপর আপনার স্ত্রী ফিরে আসতে চাইলে পুনরায় বিয়ে করবেন ।
পুরুষের স্ত্রী-সম্ভোগ করার স্পৃহা কিছু ব্যতিক্রম (আপনি যদি অকালে অক্ষম না হয়ে খাকেন) বাদে ৭০ বা ৮০ বছর বয়সেও ম্রিয়মান হয় না। পক্ষান্তরে নারীরা একটা বয়সের পর তাদের যৌন আকাঙ্থা স্তিমিত হয়ে পড়ে।
বাংলাদেশের নারীরা বিয়ের পর নিজেদের সৌন্দর্য নিয়ে সচেতন থাকে না, ফলে স্বামী বেচারা অন্য নারীর প্রতি আকৃষ্ট হয়। আর নারীরা সচরাচর সন্তান নিয়েই ব্যস্ত থাকে, মাতৃ-হরমোন অন্য সকল স্পৃহা (পরপুরুষে আসক্তি)কে অবদমিত করে তবে কিছু ব্যতিক্রম তো রয়েছেই। বাংলাদেশে নারীদের পরকীয়া যেটা দেখা যায় তা বিদেশে কর্মরত স্বামী থাকলেই বেশি ঘটে, এ সব ক্ষেত্রে নারীদের খুব একটা দোষ দেয়া যায় না।
৮|
২৫ শে মার্চ, ২০২৬ সকাল ১১:৪২
রাজীব নুর বলেছেন: এইসব ভিডিও দেখার জন্য আমি কখনও আগ্রহ বোধ করিনি।
২৬ শে মার্চ, ২০২৬ সকাল ৮:২৮
এমএলজি বলেছেন: আমিও।
©somewhere in net ltd.
১|
২১ শে মার্চ, ২০২৬ রাত ১০:৫৩
সৈয়দ কুতুব বলেছেন: জনি sins বাংলা ভারশন ।
।