| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কয়েক দশক আগে আমি যখন বাংলাদেশে ছিলাম তখন দেখেছি, কেউ পড়াশোনায় ভালো বা মনোযোগী হলেই তার মা-বাবা তাকে ইনজিনিয়ার বা ডাক্তার বানানোর কথা বলতেন।
কালেকালে মানুষের চিন্তাভাবনা বদলেছে। আজকাল ছাত্র হিসেবে ভালো হলেই অভিভাবকরা তাদের ডাক্তার-ইঞ্জিনিয়ার না বানিয়ে বরং 'প্রশাসন ক্যাডার' বানানোর স্বপ্ন দেখেন। এমন কি, ডাক্তারি-ইঞ্জিনিয়ারিং পড়লেও তারা যেন পরবর্তীতে 'প্রশাসন ক্যাডার' হয়ে যায় তা-ই মনেপ্রাণে কামনা করেন।
এ ধরনের চিন্তাভাবনা কেবল সমাজের মধ্যম বা উঁচুস্তরে নয়, একেবারে নিম্নস্তরেও আজকাল বিস্তৃত হয়েছে। একটা মজার দৃষ্টান্ত দিলাম নিচে।
দেশে বসবাসরত কিবরিয়া নামের আমার এক বন্ধুর সাথে কথা হচ্ছিল কয়েকদিন আগে। তাদের বাসায় এক মহিলা কাজ করেন যার দুই বছরের এক ছেলে সন্তান রয়েছে। শিশুটিকে পড়াশোনা করিয়ে ভবিষ্যতে সরকারি অফিসার বানানোর স্বপ্ন এই নারীর।
একদিন কিবরিয়া তার কাছে জানতে চাইলেন ঠিক কোন ধরণের অফিসার হিসেবে তিনি তার ছেলেকে দেখতে চান? মহিলা হেসে বললেন, 'আমার ছেলে যেন পোশাসন কেডার হয়।' মহিলার উচ্চারণ অশুদ্ধ হলেও আমার বন্ধু ঠিকই বুঝতে পেরেছিলেন তিনি আসলে কি বলতে চাইছিলেন। - -
বহির্বিশ্বের সাথে বাংলাদেশের এ এক বড়ো পার্থক্য। সেসব দেশে কিন্তু সবচেয়ে মেধাবী ছেলেমেয়েরা টেকনিক্যাল লাইনেই পড়াশোনা করতে যায়, এবং সে কারণেই দেশগুলো তথ্য-প্রযুক্তিতে এতটা উন্নত। বাংলাদেশের 'প্রশাসন ক্যাডারের' মতো উন্নতদেশে এমন কোন বিশেষায়িত 'ক্যাডার সার্ভিস' দেখবেন না যেখান থেকে কর্মকর্তা পাঠিয়ে টেকনিক্যাল-নন টেকনিক্যাল নির্বিশেষে সব প্রতিষ্ঠানের প্রধান বানিয়ে দেয়া হয়। এ ধারা বন্ধ না হলে আমলাতন্ত্র আরও জেঁকে বসবে, এবং তথ্যপ্রযুক্তির ক্ষেত্রে বাংলাদেশ আরও দ্রুত পিছিয়ে পড়বে। - -
আপনিও কি চান আপনার মেধাবী সন্তানটি ভবিষ্যতে চিকিৎসক বা প্রকৌশলী না হয়ে 'প্রশাসন ক্যাডার' হউক?
১৩ ই জুলাই, ২০২৬ সকাল ১১:০৩
এমএলজি বলেছেন: উন্নতদেশে ইনজিনিয়ারিং ডিপার্টমেন্ট পরিচালনা করে অভিজ্ঞ কোন ইঞ্জিনিয়ার, স্বাস্থ্য ব্যবস্থা পরিচালনা করে অভিজ্ঞ কোন ডাক্তার, ইত্যাদি। তাই, প্রশাসন ক্যাডার নামক কোন বিশেষ ক্যাডারের প্রয়োজন পড়েনা। এবার বুঝেছেন?
২|
১৩ ই জুলাই, ২০২৬ সকাল ৯:৫৯
রাজীব নুর বলেছেন: ডাক্তার, ইঞ্জিনিয়ার পরে আগে ভালো মানুষ হোক।
তারপর যা হবার হবে। ভালো মানুষ না হতে পারলে ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে লাভ কি?
৩|
১৩ ই জুলাই, ২০২৬ দুপুর ১২:৩০
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ভালো বা মনোযোগী হলেই তার মা-বাবা তাকে
ইনজিনিয়ার বা ডাক্তার বানানোর কথা বলতেন।
........................................................................................
প্রশাসন ক্যাডার মানেই (বর্তমান প্রেক্ষাপটে ) অবৈধ কাজ করার ক্ষমতা লাভ,
যা দূর্ণীতিগ্রস্হ সমাজে সাময়িক চাহিদা বটে ।
বর্তমান প্রজন্মের পিতা মাতারা তা চাননা । তাদের স্বপ্ন নিজে বিদেশ যেতে
পারি নাই ছেলে বা মেয়ে যাবে, সেখানে নিরাপদে থাকবে ।
উন্নত জীবন যাপন করবে ।
©somewhere in net ltd.
১|
১৩ ই জুলাই, ২০২৬ সকাল ৮:৪৭
শ্রাবণধারা বলেছেন: উন্নত বিশ্বের প্রশাসন ক্যাডার সম্পর্কে জানতে আগ্রহী। প্রশাসন ক্যাডার না থাকলে, প্রশাসনিক এই কাজগুলো কিভাবে হয়?