| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আধুনিক সমর জগতের একটি অত্যন্ত বিধ্বংসী আর কার্যকর অস্র হল ট্যাংক বা লৌহ দানব । সম্মুখ যুদ্ধে এটি প্রথম ব্যবহার করা হয় প্রথম বিশ্বযুদ্ধে । ফ্রান্স এবং ইংল্যান্ড সফল ভাবে এটি পরিচালনা করতে সক্ষম হয় । তখন থেকেই সামরিক জগতে শৌর্য বীর্যের এক অনন্য প্রতীক এই লৌহ দানব । আজ আমরা দেখবো ইতিহাসের ভয়ংকরতম কয়েকটি ট্যাংক যুদ্ধ আর তার ক্ষয় ক্ষতির পরিমাণ ।
১০ কেম্ব্রেই এর যুদ্ধ - ১৯১৭
![]()
প্রথম বিশ্ব যুদ্ধ চলাকালীন সময়ে জার্মানদের হিন্দেনবুরগ ফ্রন্ট লাইনে ব্রিটিশ সেনাবাহিনি এক প্রাণঘাতী হামলা চালায় । এই যুদ্ধে প্রায় ৪৭৬ ট্যাংক ধ্বংস হয় এবং জার্মান ও ব্রিটিশ উভয় পক্ষের ৪৫০০০ হাজার সৈন্যের প্রান যায় ।
৯ আল আমিনের দ্বিতীয় যুদ্ধ - ১৯৪২
![]()
আল আমিনের এই যুদ্ধে এলাইড গ্রুপের ১০০০ হাজার ট্যাংকের বিপরীতে জার্মানদের ৫৪৭ টি ট্যাংক যুদ্ধ করে এবং পরাজিত হয় । এই পরাজয়ের ফলে এলাইড গ্রুপ মিসর ও সুইয়েজ খালের দখল পায়।
৮ রাসেনেই এর যুদ্ধ - ১৯৪১
![]()
রাসেনেই এর যুদ্ধে সোভিয়েত ইউনিয়নের ৭৪৯ টি ট্যাংক ,জার্মানদের মাত্র ২৪৫ টি ট্যাংকের সামনে পরাজিত হয় । অবশ্যও জার্মানদের এই জয়ের পিছনে অন্যতম কারন ছিল তাদের এয়ার সাপোর্ট । এই জয়ের ফলে জার্মানদের মনে তাদের শ্রেষ্ঠতের ধারনা বদ্ধমূল হয় ।
৭ আরব ইসরাইল যুদ্ধ - ১৯৭৩
![]()
১৯৭৩ সালে সিরিয়ান ৭তম ইনফেনট্রি ডিভিশন প্রায় ১২৬০ টি ট্যাংক আর সাঁজোয়া যান নিয়ে হামলা চালায় ইসরাইলী ৭ তম আরমোরড ডিভিশনের উপর । ইসরাইলের ট্যাংকের সংখ্যা ছিল ১০০ এর কাছাকাছি । সংখ্যার দিক থেকে এগিয়ে থেকেও ইসরাইলী বাহিনির কৌশল আর দক্ষতার কাছে পরাজিত হয়ে সিরিয়ান বাহিনি পিছু হটতে বাধ্য হয় । এই যুদ্ধে সিরিয়ার প্রায় ২০০-৩০০ ট্যাংক ধ্বংস হয় । ইসরাইলী এই জয়ের পেছনে অন্যতম ভুমিকা রাখে তাদের আধুনিক ও সু সজ্জিত বিমান বাহিনী ।
৬ ব্রডি এর যুদ্ধ - ১৯৪১
![]()
১৯৪১ সালের ২৩ শে জুন থেকে ৩০ শে জুন পর্যন্ত সংঘটিত এই যুদ্ধটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্যতম বৃহৎ ট্যাংক যুদ্ধ । এতে অংশ নেয় জার্মানির প্যাঞ্জার গ্রুপ আর সোভিয়েত ইউনিয়নের তিনটি সমর যান বাহিনী । এতে জার্মানির ৭২৮ আর সোভিয়েত ইউনিয়নের অবিশ্বাস্য ৫৮২৬ টি ট্যাংক অংশ গ্রহণ করে Click This Link) ।
৫ . Battle of Hannut, 12 – 14 May 1940
![]()
১৯৪০ সালে ফ্রেঞ্চ আর জার্মানদের মধ্যে বেলজিয়ামের হানুত শহরে এক রক্তক্ষয়ী যুদ্ধ হয় । এই যুদ্ধে ৬০০ ফ্রেঞ্চ ট্যাংকের বিপরীতে ৬১৮ টি জার্মান ট্যাংক অংশ নেয় । যুদ্ধে ১১১ টি জার্মান আর ১২১ টি ফ্রেঞ্চ ট্যাংক ধ্বংস হয় Click This Link
আজ আর পারলাম না ভাই । আগামিতে বেচে থাকলে ইনশাল্লাহ বাকি ৫ টী যুদ্ধের বর্ণনা লিখবো । ধন্যবাদ সবাইকে ।
১৪ ই আগস্ট, ২০১২ রাত ১:৪০
চাচু বলেছেন: আসলেই অনিক ভাই সুয়েজ খাল দখল আর আফ্রিকা উপমহাদেশের নিয়ন্ত্রণের জন্য আল আমিনের যুদ্ধ ছিল খুবি গুরুত্বপূর্ণ । কিন্তু আমি এখানে সিরিয়াল করেছি সংখ্যার ভিত্তিতে ।
ধন্যবাদ আপনার কমেন্টের জন্য ।
২|
১৪ ই আগস্ট, ২০১২ রাত ১:২৮
চেয়ারম্যান০০৭ বলেছেন: ++++++++
১৪ ই আগস্ট, ২০১২ রাত ১:৪১
চাচু বলেছেন: প্লাসের জন্য ধইন্না
৩|
১৪ ই আগস্ট, ২০১২ রাত ১:৫২
নাজমুস চৌধুরি বলেছেন: তথ্য মুলক পোস্ট ।
ভাল লাগল চাচা ।
পিলাচ দিলাম
১৪ ই আগস্ট, ২০১২ রাত ২:০৯
চাচু বলেছেন: ধন্যবাদ নাজমুস ভাই
৪|
১৪ ই আগস্ট, ২০১২ রাত ১:৫৪
সক্রিয় বলেছেন: kono kotha nai++++++++
১৪ ই আগস্ট, ২০১২ রাত ২:১০
চাচু বলেছেন: অনেক অনেক ধইন্না
৫|
১৪ ই আগস্ট, ২০১২ রাত ২:২৬
উৎকৃষ্টতম বন্ধু বলেছেন: এল এলামেইন আবার কি জিনিস???? ওইটা আল-আমিন না? ভাই ভুয়া ইংরেজি টান মারসেন কেন লেখায়??? ঠিক করেন।
১৪ ই আগস্ট, ২০১২ রাত ২:৩৫
চাচু বলেছেন: ধন্যবাদ কারেকশনের জন্য ।
৬|
১৪ ই আগস্ট, ২০১২ রাত ২:৫০
আমি তুমি আমরা বলেছেন: ভাল লাগল চাচা । পিলাচ দিলাম
১৪ ই আগস্ট, ২০১২ রাত ২:৫৩
চাচু বলেছেন: ধন্যবাদ , আমি তুমি আমরা ।
৭|
১৪ ই আগস্ট, ২০১২ সকাল ৯:০৬
বখাটে স্বপ্ন বলেছেন: দারুণ একখান পোষ্টের জন্য চাচুরে অনেক ধন্যবাদ। দ্বিতীয় পর্বের অপেক্ষায় রইলাম ![]()
++++
১৪ ই আগস্ট, ২০১২ দুপুর ২:৪৪
চাচু বলেছেন: ইনশাল্লাহ ভাই শীঘ্রই দেওয়ার চেষ্টা করবো ।
৮|
১৪ ই আগস্ট, ২০১২ সকাল ৯:২৮
হাসান কালবৈশাখী বলেছেন:
আরব-ইসরাইল যুদ্ধে সিনাই ট্যাঙ্ক যুদ্ধের কথা বাদ পরে গেছে। এটি এজাবৎ সর্ববৃহৎ ট্যাঙ্ক যুদ্ধ হিসেবে পরিচিত। উভয় পক্ষের সহস্রাধিক ট্যাঙ্ক ছিল সিনাই দখলের লড়াইয়ে। বিমান সাপোর্ট নিয়ে ইসরাইল সুবিধাজনক থাকলেও পরাজিত হয় সোভিয়েট ট্যাঙ্ক ও বিমান সজ্জিত মিশরীয় বাহিনীর হাতে।
বিশ্বের এজাবৎ সবচেয়ে সুরক্ষিত বুহ "বার্লেভ লাইন" ভেদ করে ঢুকে পরে মিশরীয় ট্যাঙ্ক বাহিনী। স্থল যুদ্ধের ইতিহাসে এটি এখনো একটি মাইলফলক।
এই প্রথম কোন যুদ্ধে সোভিয়েট নির্মিত "হলো চার্জ প্রতিরোধক আর্মার" সজ্জিত কিছু ট্যাঙ্ক ব্যবহৃত হয়।
১৪ ই আগস্ট, ২০১২ দুপুর ২:৪৬
চাচু বলেছেন: ধন্যবাদ হাসান কালবৈশাখী ভাই , তথ্য দিয়ে পোষ্টটিকে সমৃদ্ধ করার জন্য ।
৯|
১৪ ই আগস্ট, ২০১২ সকাল ১০:৪৩
সূর্য বলেছেন: ১৯৭১ সালের ডিসেম্বরে যশোরের শিরোমনিতে পাকিস্তানি আর ভারতীয় ট্যাঙ্কবহরের মধ্যে যে যুদ্ধ হয়েছিল তাও সমরবিদ্যার পাতায় স্থান পেয়েছে।
ট্যাঙ্ক ব্যাটল অফ শিরোমনি, ব্রিটেনের রয়্যাল স্যান্ডহার্স্ট মিলিটারি অ্যাকাডেমিতে পাঠ্যবিষয়ের অন্তর্ভুক্ত।
১৪ ই আগস্ট, ২০১২ দুপুর ২:৪৭
চাচু বলেছেন: ধন্যবাদ শেয়ার করার জন্য ।
১০|
১৪ ই আগস্ট, ২০১২ সকাল ১০:৪৪
তারিক মাহমুদ (রুমন) বলেছেন: ভালো লাগল +
১৪ ই আগস্ট, ২০১২ দুপুর ২:৪৭
চাচু বলেছেন: শুনে খুশি হলাম ।
১১|
১৪ ই আগস্ট, ২০১২ সকাল ১১:০০
নিভৃত নয়ন বলেছেন: তথ্যবহুল পোস্টের জন্য ধন্যবাদ ![]()
১৪ ই আগস্ট, ২০১২ দুপুর ২:৪৮
চাচু বলেছেন: আপনাকেও ধন্যবাদ পড়ার জন্য
১২|
১৪ ই আগস্ট, ২০১২ দুপুর ১:১৫
চাঁপাডাঙার চান্দু বলেছেন: সেইরাম পুষ্ট চাচা। +++
আমার নিজেরও একটা বিশেষ ট্যাঙ্ক নিয়া লেখার ইচ্ছা আছে। সময় করতে পারতাসিনা, তবে দিয়ে দিব শীঘ্রই ![]()
১৪ ই আগস্ট, ২০১২ দুপুর ২:৪৯
চাচু বলেছেন: আরে চান্দু ভাই , কেমন আছেন ।
প্লাসের জন্য ধন্যবাদ। আর তাড়াতাড়ি পোস্ট দেন
১৩|
১৪ ই আগস্ট, ২০১২ বিকাল ৩:০৯
সবখানে সবাই আছে বলেছেন: জানি কোনটা ১ নাম্বার হবে। ব্যাটল অফ কার্স্ক। একটা ট্যাঙ্ক হলোকাস্ট ছিল ওটা।
১৪ ই আগস্ট, ২০১২ সন্ধ্যা ৬:১২
চাচু বলেছেন: দিলেন তো ভাই সব গোমড় ফাস কইরা
১৪|
১৪ ই আগস্ট, ২০১২ রাত ৯:০৩
অ্যামাটার বলেছেন: ভাল লাগল চাচুজি। শোকেসে।
১৪ ই আগস্ট, ২০১২ রাত ১১:১৯
চাচু বলেছেন: ধন্যবাদ ভাই
১৫|
২৫ শে আগস্ট, ২০১২ ভোর ৪:১৯
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: ইতিহাসের এই অসাধারণ ট্যাঙ্ক যুদ্ধ সমূহকে তুলে ধরার জন্য অনেক ধন্যবাদ ভাই। +++
২৫ শে আগস্ট, ২০১২ ভোর ৪:২২
চাচু বলেছেন: আপনাকেও ধন্যবাদ সময় করে পড়ার জন্য।
১৬|
১৮ ই সেপ্টেম্বর, ২০১২ সকাল ১০:৪২
মহামহোপাধ্যায় বলেছেন: পরের পর্বের অপেক্ষায় ![]()
১৯ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ২:২৫
চাচু বলেছেন: শীঘ্রই দেয়ার চেষ্টা করবো । ধন্যবাদ আমার ব্লগ দেখার জন্য
১৭|
১৮ ই নভেম্বর, ২০১২ ভোর ৪:১৫
ইন্দ্রজাল বলেছেন: 65 war., east bengle regimenter birotto purno tank juddota nie jodi keo kichu bolten, jeta bortoman pakistan india r borderer kothai jeno hoyechilo
©somewhere in net ltd.
১|
১৪ ই আগস্ট, ২০১২ রাত ১:২০
অনিক আহসান বলেছেন: গুরুত্ব ও নেতৃত্ত বিবেচনায় লিবিয়ার আল আমিনের যুদ্ধকে প্রথম ৩ য়ে রাখা উচিত।