| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মহারাজা
আমি স্ব-ঘোষিত মহারাজা।আমার একটা শিশু সংগঠন আছে নাম কিং-কুইন , মানে রাজা-রানী ওখানে কিছু খুদে রাজা খুদে রানী আছে। ওদের একজন বড় রাজা থাকা দরকার। তাই আমি মহারাজা। আপনার ও আপনার পরিচিত শিশু কিশোরের বারথ ডেট ও ঠিকানা পাঠিয়ে দিন, শুভেচছা গিফট পৌছে যাবে। [email protected] / kingqueen-smilechild.com।
চোখ বুজে থাকতে পারলাম না তাই আবার ব্লগে ফিরে এলাম। এখন থেকে নিয়মিত লিখব প্রবাস কলাম। আমেরিকা এসেছি চার মাস আর এর মধ্যেই সহশ্র বছরের বাঙালী চরিত্র হাড়ে হাড়ে টের পেয়েছি। বাঙালীদের জন্য দুনিয়াটা বন্ধ হবে খুর তাড়াতাড়ি। এখানে বাঙালী ব্যাঙও ইংরেজীতে কথা কয় তাও বাঙালীদের সাথে। নতুন ইমিগ্রান্ট হিসাবে যত বাঙালীর সাথে কথা বলেছি তার ৯৮% আমাকে ভুল তথ্য দিয়েছে শুধু মাত্র না জানার এবং তার স্বভাবগত কুচরিত্রের কারনে। দেশে থাকতে যারা আমার সামনে চেয়ারে বসার যোগ্যতা রাখেনা তারা মনে হয় এদেশের প্রেসিডেন্ট বারাক ওবামা। জেড কে তারা জি বলে আর ইয়েস কে বলে ইয়া আর কিছু না শুনেই আমাকে বলে হুদাই আইছেন চাকরি পাইবেন না - ইংরেজি জানেন আমি হাসি আর বলি তাই নাহি এই কথা...। তা আপনি তো ভালাই ইংরেজী কন ( মনে মনে কই বাংলাদেশে তো এরকম ভুল ইংরেজী শেখায় না ) হেই জন্নি্ই আপনি ভাল চাকরি পাইছেন। অবাক হয়েছি বাংলাদেশী পলিটিক্যাল একটিভিটিস ১০০ গুন বেশী বাংলাদেশ থেকেও। মন্দটাকে বাদ দিলে এখানে ভালর শেয নেই অথচ আমরা আছি পোলিটিকস নিয়ে। শুধু একজনকে বলেছিলাম ইংরেজী জানলেই ইংরেজ কিংবা বুদ্ধিমান ইওয়া যা্য় না তাহলে ইংল্যাণ্ডের ফার্মার রাও সবচেয়ে বুদ্ধিমান হতো কেননা তারা ইংরেজীতে ফার্মের গরুর সাথে কথা বলে। ভাই ছাগল দিয়ে হাল চায হলে তাতে ভাল ফসল হয় না । এনিওয়ে আজকে শুধু হেডিং লিখলাম আর বাংগালীদের নিয়ে কিছু লিখব না। লিখব এদেশের ভালর কথা অসম্ভব সম্ভাবনার কথা। বাংলাদেশে থাকতে জিওগ্রাফি চ্যানেল প্রায়ই একটা কথা শুনতাম থিংকস বিগ এনড ক্রিয়েট বিগ। যা সত্যিকার এদেশের মানুয ভাবে এবং করে।
২|
০৭ ই মার্চ, ২০১৩ রাত ১:১২
chai বলেছেন: লিখুন আমেরিকা নিয়ে, জানার ইচ্ছে আছে।
৩|
০৭ ই মার্চ, ২০১৩ রাত ১:১২
গ্রাম্যবালিকা বলেছেন: শুভকামনা থাকলো। জানতে চাই।
থিংকস বিগ এনড ক্রিয়েট বিগ।
৪|
০৭ ই মার্চ, ২০১৩ রাত ১:২১
জাওয়াদ তাহমিদ বলেছেন: থিংকস বিগ এনড ক্রিয়েট বিগ
আরো জানতে চাই।
৫|
০৭ ই মার্চ, ২০১৩ রাত ১:৩৪
আব্দুল্লাহ আল নোমান বলেছেন: ভাই জানার লোভ তো বাড়াইয়া দিলেন....পোষ্টের অপেক্ষায়!
৬|
০৭ ই মার্চ, ২০১৩ রাত ৩:৪৯
আট আনা বলেছেন: পুরো লেখাতেই অনেক ঘৃণা আর আ্যারোগেন্সি দেখতে পেলাম। আপনি নিজেই বললেন তাদের যোগ্যতা আপনার চেয়ে অনেক কম, তাহলে ওদের কথাকে এত সিরিয়াসলি নেয়ার কি আছে! লেখাপড়া কম জানা মানুষরা ওরকম ব্র্যাগিং করেই, ওগুলা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখেন।
৭|
০৭ ই মার্চ, ২০১৩ ভোর ৬:০৪
আশিক মাসুম বলেছেন: থিংকস বিগ এনড ক্রিয়েট বিগ ।
লিখাটা পড়ে , পরবর্তী পোষ্ট পড়ার জন্য অপেক্ষায় বসে গেলাম
৮|
০৭ ই মার্চ, ২০১৩ ভোর ৬:০৭
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
এত নেগেটিভ কেন ভাই?
৯|
০৭ ই মার্চ, ২০১৩ ভোর ৬:৩০
ওবায়েদুল আকবর বলেছেন: এগুলো বাঙ্গালীর চিরায়ত অভ্যাস। যারা ভাব মারে তারাই দেখবেন কিছুদিন পা*া পেতে দিবে আপনার জন্য যদি আপনি ভালো একটা পজিশনে যান।
সাথে আছি আপনার প্রতিটি পদক্ষেপে। অনেক অনেক শুভেচ্ছা রইল।
১০|
০৭ ই মার্চ, ২০১৩ সকাল ৭:৩০
নেমলেসবেসট বলেছেন: একদম ঠিক কথা লিখছেন। আমি এ কারনে সবসময় কমিউনিটি avoid করি। বেশির ভাগ help পাইছি বিদেশী দের কাছে। তাদের মাঝে indian,pakistani ও আছে
১১|
০৭ ই মার্চ, ২০১৩ সকাল ৮:০১
ভ্রমন কারী বলেছেন: পরবর্তী পোষ্ট পড়ার জন্য অপেক্ষায় বসে গেলাম
১২|
০৭ ই মার্চ, ২০১৩ সকাল ৮:১১
সীমানা ছাড়িয়ে বলেছেন: আপনি কোন স্টেটে আছেন। আমার কখনো এমন অভিজ্ঞতা হয়নি।
©somewhere in net ltd.
১|
০৭ ই মার্চ, ২০১৩ রাত ১:০৬
খেয়া ঘাট বলেছেন: লিখুন আমেরিকা নিয়ে, জানার ইচ্ছে আছে।