নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বাংলায় কথা বলি

মৃত্তিক মাসুম

মৃত্তিক মাসুম › বিস্তারিত পোস্টঃ

দুঃস্বপ্ন

২১ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১১

পাশের বালিশে সমুদ্রের ঘুম নীল জলের মতো ঢলাঢলি করছে ষোড়শী জোসনায়

আমার বালিশ উঠে বসে জীবনানন্দের মতো

রাতভোর জল আর জোসনার কেলি - বনলতা হারিয়ে যায় জলের ঢেউয়ে

সে দৃষ্টির দুরে চলে যায় ঢেউয়ের আড়ালে

অজস্র ঢেউ আছড়ে পড়ে পায়ের কাছে - সমুদ্রের ঢেউয়ে ভীষণ ভয় -

নেমে যেতে পারি না

ভয়ের ঘাম ধুয়ে যায় ঢেউ

ঢেউয়ের জলে ভিজে যায় বালিশ.....



চায়ের কাপের চেনা উষ্ণতায় ঘুম ভেঙ্গে যায়

সারা ঘর জানালা দরজা ভোরের আলোর মতো হেসে ওঠে

মোনালিসার জোসনায় -

আমি ওর দু'হাত ধরে দুঃস্বপ্নের ক্ষমা চাই

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.