নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন ভাল মানুষ হতে চাই

মাহফুজা সুলতানা

আমি একজন ভাল মানুষ হতে চাই ।

মাহফুজা সুলতানা › বিস্তারিত পোস্টঃ

জন্ম নিয়ন্ত্রণ

১২ ই জুলাই, ২০১৪ সকাল ১১:০৯

জন্ম নিয়ন্ত্রণ

মাহফুজা সুলতানা(এই -৫)

মিলিটারি ইন্সটিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি



বাবা মায়ের একটি সন্তান,

ওরা সুখি পরিবার !

মন কান্দে প্রাণ কান্দে ,

বাবুটার ভাই-বোন দরকার।



আরো পাঁচজনা জন্ম নিলো ,

ওরা বাবু সহ ছয় ।

জায়গার অভাবে, তাদের

বেশ ঠাঁসাঠাসি হয় !!!



ছয়জনার দেখভালেই

বাবা-মা হিমশিম খায় ।

অযত্ন ,অবহেলায় শিশুরা

ভুগছে, পুষ্টিহীনতায় ।



বাবা-মা নাকি আরো

সন্তান নিবে চার !!!

বড় হয়ে, সন্তানেরা বাবার

সামলাবে কারবার ।



অপরিকল্পিত ভাবে বাবা-মা

করছে এটা কি!!!

দেশকে দিবে দুর্বল নাগরিক,

দিয়ে সন্তানকে ফাঁকি ।



বাবা-মা র কাছে

সন্তানের রইল আবেদন,

দেশ ও দশের স্বার্থে ,

প্রয়োজন জন্ম নিয়ন্ত্রণ ।

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুলাই, ২০১৪ রাত ১:১১

মাহবু১৫৪ বলেছেন: বাবা-মা র কাছে
সন্তানের রইল আবেদন,
দেশ ও দশের স্বার্থে ,
প্রয়োজন জন্ম নিয়ন্ত্রণ ।


১ম ভাল লাগা। ১ম কমেন্ট :)

ব্লগে স্বাগতম

২| ১৬ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:৩১

মাহফুজা সুলতানা বলেছেন: ভাইয়া ,আপনাকে পাতায় পেয়ে অনুপ্রাণিত হলাম ।ভাল থাকুন ।

৩| ১৭ ই জুলাই, ২০১৪ রাত ৩:৩৫

জসীম অসীম বলেছেন: BIRTH IS AS RED AS BLOOD.SO…

৪| ০৩ রা আগস্ট, ২০১৪ রাত ১০:৪৫

শার্লক_ বলেছেন: মজার তো। :)

৫| ২৪ শে নভেম্বর, ২০১৪ সকাল ১১:৩৯

ইমতিয়াজ ১৩ বলেছেন: বাবা-মা র কাছে
সন্তানের রইল আবেদন,
দেশ ও দশের স্বার্থে ,
প্রয়োজন জন্ম নিয়ন্ত্রণ ।




অসাধারণ অভিব্যক্তি আপনার। লেখনিতে প্রান আছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.