নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন ভাল মানুষ হতে চাই

মাহফুজা সুলতানা

আমি একজন ভাল মানুষ হতে চাই ।

মাহফুজা সুলতানা › বিস্তারিত পোস্টঃ

লেট লতিফ

১৪ ই জুলাই, ২০১৪ ভোর ৫:০৩

লেট লতিফ

মাহফুজা সুলতানা (এই -৫ )

মিলিটারি ইন্সটিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি



বারোটায় ঘুমালে আটটায় উঠি

প্রবলেম আসবে ,আমি তা ভেবে ফুটি ।

স্কুলের ঘণ্টা ,কেঁপে উঠে মনটা

দেরি হয়ে গেল আজ ,ফালতু এ দিনটা !!!



স্কুলের মাস্টার ,হাতে নিয়ে ডাস্টার,

ধরালো কানে আমায় ,করবে নাকি বহিষ্কার!

ক্লাসের মেয়েরা, আমায় চেয়ে চেয়ে হাসে ।

এর চেয়েও ভালো ছিল ,যদি থাকি বনবাসে।



স্যারকে আমি বলি,আমার চাচা গাঙ্গুলি ।

এসব কিত্তি শুনলে পরে কেটে নিবেন আঙ্গুলি ।

দয়া করে মাফ করেন,

মনটারে সাফ করেন



মাথা ব্যাথার কারনে ,ডাক্তারের বারনে

ঘুম থেকে আমি আজ উঠতে পারিনি ।

রেহায় করেন, দোহায় লাগে

এর আগে ,কখনো কি টাইমলি আসিনি !?



স্যারের হটাৎ কি হলো,আমাকে মুক্তি দিলেন।

পরের দিনে একই ঘটনায় ,আমাকে পেরেশানিতে রাখলেন ।

এভাবেই একটি বছর কাটলো পুরোদমে ।

বানাই বাহানা, শান্তিতে ও সংযমে ।



এভাবেই বেড়ে গেলো ,আমার পরিচিতি ।

লেট লতিফ হয়ে গেলাম পেলাম সবার প্রীতি ।

(19 April,2010)



মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:০৮

আহসানের ব্লগ বলেছেন: এই লেখা লেখির একটি অনবদ্য জগতে আপনাকে স্বাগতম, :)
ভালো থাকবেন,
লিখবেন,
পড়বেন
এবং মন্তব্য করে অন্য লেখক দের উৎসাহিত করবেন। :-B

২| ১৬ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:২৪

মাহফুজা সুলতানা বলেছেন: আপনাকে পাতায় পেয়ে অনেক ভাল লাগলো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.