| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমরাও কত অদ্ভুত
মাতৃভাষার তরে লড়াই করি
বড় পদে, বড় আসনে বসে
আবার ইংরেজিতেই বড়াই করি ।
যুগের সাথে তাল মেলাতে
ইংরেজিটাও লাগে
তাই বলে কি বাংলাভাষাও
ইংরেজিতে লিখতে হবে।
জারি-সারি সবই ছাড়ি
জাস্টিন বিবার যেখানে হাল ফ্যাশান
সেই দেশের মাতৃভাষা দিবসের নাকি
রয়েছে আন্তর্জাতিক সম্মান ।
আমরাও কত অদ্ভুত জাতি
বছরে একটা দিন বাঙালি হওয়ার গর্ব করি
আর করবই বা না কেন?১৯৫২ সালে
পৃথিবীতে মাত্র আমরাই মাতৃভাষার তরে লড়াই করি
২|
২৪ শে নভেম্বর, ২০১৪ সকাল ১১:৩৭
ইমতিয়াজ ১৩ বলেছেন: আসলে ইংরেজী ভাষা বা বিদেশী ভাষা বাংলা ভাষার সাথে মিলেমিশে একাকার হয়ে গিয়েছে, ইচ্ছে করলেও আমরা আলাদা করতে পারি না। ক্ষেত্র বিশেষ মনের অজান্তে আমরা বিদেশী ভাল ব্যবহার করে ফেলি।
আপনাকে আন্তরিক ধন্যবাদ এ জাতীয় একটা লেখা ব্লগে প্রকাশ করার জন্য।
©somewhere in net ltd.
১|
২৪ শে নভেম্বর, ২০১৪ সকাল ১১:৩০
বাউল আলমগী সরকার বলেছেন: আপনার কবিতার তরে
এক লাল স্যালুট-----------------